৪৫/৪২. অধ্যায়ঃ

সালমান (রাঃ), সুহায়ব (রাঃ) ও বিলাল (রাঃ)এর ফযিলত।

সালমান, সুহায়ব ও বিলাল রাঃ-এর সম্মান রক্ষার শিক্ষা

সহীহ মুসলিমহাদিস নম্বর ৬৩০৬

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ حَاتِمٍ، حَدَّثَنَا بَهْزٌ، حَدَّثَنَا حَمَّادُ بْنُ سَلَمَةَ، عَنْ ثَابِتٍ، عَنْ مُعَاوِيَةَ، بْنِ قُرَّةَ عَنْ عَائِذِ بْنِ عَمْرٍو، أَنَّ أَبَا سُفْيَانَ، أَتَى عَلَى سَلْمَانَ وَصُهَيْبٍ وَبِلاَلٍ فِي نَفَرٍ فَقَالُوا وَاللَّهِ مَا أَخَذَتْ سُيُوفُ اللَّهِ مِنْ عُنُقِ عَدُوِّ اللَّهِ مَأْخَذَهَا ‏.‏ قَالَ فَقَالَ أَبُو بَكْرٍ أَتَقُولُونَ هَذَا لِشَيْخِ قُرَيْشٍ وَسَيِّدِهِمْ فَأَتَى النَّبِيَّ صلى الله عليه وسلم فَأَخْبَرَهُ فَقَالَ ‏ "‏ يَا أَبَا بَكْرٍ لَعَلَّكَ أَغْضَبْتَهُمْ لَئِنْ كُنْتَ أَغْضَبْتَهُمْ لَقَدْ أَغْضَبْتَ رَبَّكَ ‏"‏ ‏.‏ فَأَتَاهُمْ أَبُو بَكْرٍ فَقَالَ يَا إِخْوَتَاهْ أَغْضَبْتُكُمْ قَالُوا لاَ يَغْفِرُ اللَّهُ لَكَ يَا أُخَىَّ ‏.‏

আয়িয ইবনু আমর (রাঃ) হতে বর্ণিতঃ

আবু সুফিয়ান (রাঃ) একদল লোকের সঙ্গে সালমান ফারসি (রাঃ), সুহায়ব (রাঃ) ও বিলাল (রাঃ)-এর নিকট আসলেন। তখন তাঁরা বললেন, “আল্লাহর তলোয়ারসমূহ আল্লাহর শত্রুদের ঘাড়ে ঠিক সময়ে তার লক্ষ্যস্থলে এসে পড়েনি।” রাবী বলেন, আবু বকর (রাঃ) বললেন, “তোমরা কি একজন বয়োবৃদ্ধ কুরাইশ নেতাকে এরূপ কথা বলছ?” তারপর তিনি রাসূলুল্লাহ (ﷺ)-এর নিকট এসে তাঁকে ব্যাপারটি জানালেন।তখন তিনি (ﷺ) বললেনঃ “হে আবু বকর! তুমি মনে হয় তাঁদের অসন্তুষ্ট করেছ। তুমি যদি তাঁদের অসন্তুষ্ট করে থাক তবে তুমি তোমার প্রতি পালনকর্তাকেই অসন্তুষ্ট করলে।” তারপর আবু বকর (রাঃ) তাঁদের নিকট এসে বললেন, “হে আমার ভাইয়েরা! আমি তোমাদের অসন্তুষ্ট করেছি, তাই না?” তাঁরা বললেন, “না, হে আমার ভাই! আল্লাহ আপনাকে মাফ করুন।”

ইসলামী ফাউন্ডেশনঃ ৬১৮৬, ইসলামীক সেন্টারঃ ৬২৩০

সহীহ মুসলিম হাদিস ৬৩০৬-এর সারসংক্ষেপ

এই হাদিসে আবু সুফিয়ান (রাঃ) একদল লোকের সঙ্গে সালমান (রাঃ), সুহায়ব (রাঃ) ও বিলাল (রাঃ)-এর কাছে আসেন। তাঁরা আল্লাহর শত্রুদের ব্যাপারে শক্ত কথা বলেন। আবু বকর (রাঃ) মনে করেন, একজন বয়োজ্যেষ্ঠ কুরাইশ নেতার সামনে এমন কথা বলা ঠিক হয়নি। তিনি বিষয়টি রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم)-কে জানালে নবীজি (صلى الله عليه وسلم) বলেন, হে আবু বকর! হয়তো তুমি তাঁদের অসন্তুষ্ট করেছ। যদি তাঁদের অসন্তুষ্ট করে থাক, তবে তুমি তোমার রবকে অসন্তুষ্ট করেছ। এরপর আবু বকর (রাঃ) তাঁদের কাছে গিয়ে জানতে চান তিনি তাঁদের কষ্ট দিয়েছেন কি না। তাঁরা বলেন, না, আল্লাহ আপনাকে ক্ষমা করুন।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • সাহাবীদের সম্মান রক্ষায় নবীজি (صلى الله عليه وسلم) খুব সতর্ক ছিলেন।
  • সালমান, সুহায়ব ও বিলাল (রাঃ)-এর মতো মুমিনদের কষ্ট দেওয়া ভয়ংকর বিষয় হতে পারে।
  • ভুলের আশঙ্কা হলে ক্ষমা চেয়ে সম্পর্ক ঠিক করা উচিত।
  • বড় মর্যাদার মানুষও বিনয়ী হয়ে অন্যের কাছে ক্ষমা চাইতে পারেন।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন