৩/১১. অধ্যায়ঃ
মাথা এবং কতিপয় অঙ্গে (গোসলের সময়) তিনবার পানি ঢেলে দেয়া মুস্তাহাব
সহিহ মুসলিম : ৬২৯
সহিহ মুসলিমহাদিস নম্বর ৬২৯
وَحَدَّثَنَا يَحْيَى بْنُ يَحْيَى، وَإِسْمَاعِيلُ بْنُ سَالِمٍ، قَالاَ أَخْبَرَنَا هُشَيْمٌ، عَنْ أَبِي بِشْرٍ، عَنْ أَبِي سُفْيَانَ، عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ، أَنَّ وَفْدَ، ثَقِيفٍ سَأَلُوا النَّبِيَّ صلى الله عليه وسلم فَقَالُوا إِنَّ أَرْضَنَا أَرْضٌ بَارِدَةٌ فَكَيْفَ بِالْغُسْلِ فَقَالَ " أَمَّا أَنَا فَأُفْرِغُ عَلَى رَأْسِي ثَلاَثًا " . قَالَ ابْنُ سَالِمٍ فِي رِوَايَتِهِ حَدَّثَنَا هُشَيْمٌ أَخْبَرَنَا أَبُو بِشْرٍ وَقَالَ إِنَّ وَفْدَ ثَقِيفٍ قَالُوا يَا رَسُولَ اللَّهِ .
জাবির ইবনু ‘আবদুল্লাহ (রাঃ) হতে বর্ণিতঃ
(তিনি বলেছেন) সাক্বীফ গোত্রের প্রতিনিধি দল এসে রসূলুল্লাহ (ﷺ) কে জিজ্ঞেস করল: আমাদের এলাকাটি অত্যন্ত শীতপ্রধান, সেখানে আমরা (অপবিত্রতার) গোসল কিভাবে করব? তিনি বললেন, আমি তো আমার মাথায় তিন বার পানি ঢেলে থাকি।ইবনু সালিম হুশাইম ও আবু বিশর-এর মাধ্যমে তাঁর বর্ণিত হাদিসে বলেছেন, সাক্বীফ গোত্রের প্রতিনিধি দল এসে ‘হে আল্লাহর রসূল’ বলে সম্বোধন করেছিল।
ইসলামী ফাউন্ডেশনঃ ৬৩৩, ইসলামীক সেন্টারঃ ৬৪৮
