৪৫/৩৪. অধ্যায়ঃ
হাস্সান ইবনু সাবিত (রাঃ)-এর ফযিলত
সহিহ মুসলিম : ৬২৮৮
সহিহ মুসলিমহাদিস নম্বর ৬২৮৮
حَدَّثَنَا عُثْمَانُ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا عَبْدَةُ، حَدَّثَنَا هِشَامُ بْنُ عُرْوَةَ، بِهَذَا الإِسْنَادِ قَالَتِ اسْتَأْذَنَ حَسَّانُ بْنُ ثَابِتٍ النَّبِيَّ صلى الله عليه وسلم فِي هِجَاءِ الْمُشْرِكِينَ . وَلَمْ يَذْكُرْ أَبَا سُفْيَانَ وَقَالَ بَدَلَ الْخَمِيرِ الْعَجِينِ .
হিশাম উবনু ‘উরওয়াহ্ (রাঃ)-এর এ সূত্র হতে বর্ণিতঃ
‘আয়িশা (রাঃ) বলেন, হাসান ইবন সাবিত (রাঃ) রাসূলুল্লাহ (ﷺ)-এর নিকট মুশরিকদের বিরুদ্ধে বিদ্রূপাত্মক কবিতা রচনার অনুমতি চাইলেন। কিন্তু তাঁরা এ বর্ণনায় আবু সুফিয়ান-এর কথা বর্ণনা করেননি। ‘আবদা-র বর্ণনায় الْخَمِيرِ (আটার খামির)-এর স্থলে الْعَجِينِ (ঘোলা আটা) আছে।
ইসলামী ফাউন্ডেশনঃ ৬১৬৯, ইসলামীক সেন্টারঃ ৬২১৩
