৪৫/৬. অধ্যায়ঃ

তালহা ও যুবায়র (রাঃ)-এর ফযীলাত

খন্দকের ঘটনায় যুবাইর (রাঃ)-এর রিওয়ায়াত

সহিহ মুসলিমহাদিস নম্বর ৬১৪০

وَحَدَّثَنَا أَبُو كُرَيْبٍ، حَدَّثَنَا أَبُو أُسَامَةَ، عَنْ هِشَامٍ، عَنْ أَبِيهِ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ الزُّبَيْرِ، قَالَ لَمَّا كَانَ يَوْمُ الْخَنْدَقِ كُنْتُ أَنَا وَعُمَرُ بْنُ أَبِي سَلَمَةَ فِي الأُطُمِ الَّذِي فِيهِ النِّسْوَةُ يَعْنِي نِسْوَةَ النَّبِيِّ صلى الله عليه وسلم وَسَاقَ الْحَدِيثَ بِمَعْنَى حَدِيثِ ابْنِ مُسْهِرٍ فِي هَذَا الإِسْنَادِ وَلَمْ يَذْكُرْ عَبْدَ اللَّهِ بْنَ عُرْوَةَ فِي الْحَدِيثِ وَلَكِنْ أَدْرَجَ الْقِصَّةَ فِي حَدِيثِ هِشَامٍ عَنْ أَبِيهِ عَنِ ابْنِ الزُّبَيْرِ ‏.‏

আবদুল্লাহ ইবনু যুবায়র (রাঃ) হতে বর্ণিতঃ

খন্দকের দিবসে আমি এবং উমর ইবনু আবু সালামা (রাঃ) ঐ কিল্লায় ছিলাম, যেখানে মহিলারা ছিলেন অর্থাৎ নবী (ﷺ) সহধর্মিণীগণ। এ সূত্রেই ইবনু মুসহিরের হাদীসের হুবহু হাদীস রিওয়ায়াত করেন। তবে আবদুল্লাহ ইবনু উরওয়ার বর্ণনা হাদীসে হয়নি। কিন্তু হিশাম তাঁর বাবার সূত্রে ইবনু যুবায়ের হতে বর্ণিত হাদীসে এ কাহিনীটি উল্লেখ করেছেন।

ইসলামী ফাউন্ডেশনঃ ৬০২৮, ইসলামীক সেন্টারঃ ৬০৬৬

সহিহ মুসলিম হাদিস ৬১৪০-এর সারসংক্ষেপ

এই হাদিসে আবদুল্লাহ ইবনু যুবাইর (রাঃ)-এর খন্দকের দিনের ঘটনাটি একই অর্থে বর্ণিত হয়েছে। তিনি ও উমর ইবনু আবু সালামা সেই কিল্লায় ছিলেন, যেখানে নবী (صلى الله عليه وسلم)-এর সহধর্মিণীগণ ছিলেন। বর্ণনায় বলা হয়েছে, আগের হাদিসের মতোই ঘটনা এসেছে, তবে আবদুল্লাহ ইবনু উরওয়ার বর্ণনা এখানে আলাদা করে উল্লেখ হয়নি; হিশাম তাঁর বাবার সূত্রে ইবনু যুবাইরের হাদিসে কাহিনীটি এনেছেন। তাই এই হাদিসের মূল শিক্ষা নতুন ঘটনা নয়, বরং একই খন্দক ঘটনা সনদের ভিন্ন রূপে সংরক্ষিত হওয়া। এটি যুবাইর (রাঃ)-এর মর্যাদা ও হাদিস রিওয়ায়াত বোঝায়।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • একই ঘটনা বিভিন্ন সনদে সংরক্ষিত হতে পারে।
  • যুবাইর (রাঃ)-এর খন্দকের মর্যাদা আগের বর্ণনার সঙ্গে যুক্ত।
  • হাদিস বুঝতে সনদের ছোট পার্থক্যও গুরুত্ব রাখে।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন