৪৫/১. অধ্যায়ঃ
আবূ বক্র সিদ্দীক (রাঃ)-এর ফযিলত)
গাভী ও নেকড়ের ঘটনা: ঈমানের এক আশ্চর্য শিক্ষা
সহিহ মুসলিম : ৬০৭৭
সহিহ মুসলিমহাদিস নম্বর ৬০৭৭
حَدَّثَنِي أَبُو الطَّاهِرِ، أَحْمَدُ بْنُ عَمْرِو بْنِ سَرْحٍ وَحَرْمَلَةُ بْنُ يَحْيَى قَالاَ أَخْبَرَنَا ابْنُ وَهْبٍ، أَخْبَرَنِي يُونُسُ، عَنِ ابْنِ شِهَابٍ، حَدَّثَنِي سَعِيدُ بْنُ الْمُسَيَّبِ، وَأَبُو سَلَمَةَ بْنُ عَبْدِ الرَّحْمَنِ أَنَّهُمَا سَمِعَا أَبَا هُرَيْرَةَ، يَقُولُ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " بَيْنَمَا رَجُلٌ يَسُوقُ بَقَرَةً لَهُ قَدْ حَمَلَ عَلَيْهَا الْتَفَتَتْ إِلَيْهِ الْبَقَرَةُ فَقَالَتْ إِنِّي لَمْ أُخْلَقْ لِهَذَا وَلَكِنِّي إِنَّمَا خُلِقْتُ لِلْحَرْثِ " . فَقَالَ النَّاسُ سُبْحَانَ اللَّهِ . تَعَجُّبًا وَفَزَعًا . أَبَقَرَةٌ تَكَلَّمُ فَقَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " فَإِنِّي أُومِنُ بِهِ وَأَبُو بَكْرٍ وَعُمَرُ " . قَالَ أَبُو هُرَيْرَةَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " بَيْنَا رَاعٍ فِي غَنَمِهِ عَدَا عَلَيْهِ الذِّئْبُ فَأَخَذَ مِنْهَا شَاةً فَطَلَبَهُ الرَّاعِي حَتَّى اسْتَنْقَذَهَا مِنْهُ فَالْتَفَتَ إِلَيْهِ الذِّئْبُ فَقَالَ لَهُ مَنْ لَهَا يَوْمَ السَّبُعِ يَوْمَ لَيْسَ لَهَا رَاعٍ غَيْرِي " . فَقَالَ النَّاسُ سُبْحَانَ اللَّهِ . فَقَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " فَإِنِّي أُومِنُ بِذَلِكَ أَنَا وَأَبُو بَكْرٍ وَعُمَرُ " .
আবূ হুরাইরাহ (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ জনৈক লোক পিঠে বোঝা দিয়ে একটি গাভীকে হাঁকাচ্ছিল। গাভীটি ব্যক্তিটির দিকে দৃষ্টিপাত করে বললঃ আমাকে তো এজন্য সৃষ্টি করা হয়নি, আমার সৃষ্টি তো হালচাষ করার জন্য। লোকেরা বিস্ময়কর ও ভীত হয়ে বলে উঠল, সুবহানআল্লাহ! গাভী কথা বলে? রাসূলুল্লাহ (ﷺ) বললেনঃ এটা আমি বিশ্বাস করি এবং আবু বকর, উমরও বিশ্বাস করে।আবু হুরায়রা (রাঃ) বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ এক রাখাল ছাগল চরাচ্ছিল। এমন সময় একটি নেকড়ে এসে একটা ছাগল কেড়ে নিয়ে গেলে রাখাল নেকড়ের কবল থেকে ছাগলটিকে মুক্ত করল। সে সময় নেকড়ে এসে রাখালটির দিকে তাকিয়ে বলল, যেদিন তুমি ব্যতীত আর কোন রাখাল থাকব না, সেদিন কে বকরীগুলোকে মুক্ত করবে? লোকেরা বলে উঠল, সুবহানআল্লাহ! রাসূলুল্লাহ (ﷺ) বললেনঃ আমি, আবু বকর এবং উমর এ বিষয়টি বিশ্বাস করি।
ইসলামী ফাউন্ডেশনঃ ৫৯৬৭, ইসলামীক সেন্টারঃ ৬০০৬
সহিহ মুসলিম হাদিস ৬০৭৭-এর সারসংক্ষেপ
এই হাদিসে রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم) দুটি আশ্চর্য ঘটনার কথা বলেন। এক ব্যক্তি বোঝা দিয়ে গাভী হাঁকাচ্ছিল। গাভীটি বলে, তাকে এ কাজের জন্য সৃষ্টি করা হয়নি; তাকে হালচাষের জন্য সৃষ্টি করা হয়েছে। লোকেরা বিস্মিত হয়। তখন নবীজি বলেন, তিনি এ কথায় বিশ্বাস করেন, আর আবু বকর ও উমরও বিশ্বাস করেন। এরপর নেকড়ে ও রাখালের ঘটনা আসে। নেকড়ে ছাগল নিয়ে গেলে রাখাল তা উদ্ধার করে। নেকড়ে তখন ভবিষ্যতের এক দিনের কথা বলে। লোকেরা আবার বিস্মিত হলে নবীজি বলেন, তিনি, আবু বকর ও উমর এ বিষয়টি বিশ্বাস করেন। এই হাদিসের মূল শিক্ষা হলো, নবীজির বলা সত্য সংবাদে বিশ্বাস করা এবং আবু বকর-উমর (রা.)-এর ঈমানি দৃঢ়তা।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- নবী (صلى الله عليه وسلم)-এর বলা সত্য সংবাদে বিশ্বাস করা ঈমানের অংশ।
- আবু বকর ও উমর (রা.)-এর দৃঢ় বিশ্বাস এই হাদিসে উল্লেখ হয়েছে।
- আশ্চর্য ঘটনা শুনেও মুমিন হাদিসের ভাষাকে সম্মান করে।
