৪৪/৩৭. অধ্যায়ঃ

রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) -কে সম্মান প্রদর্শন করা এবং অকারণে বেশি প্রশ্ন করা বা কষ্ট দেয়া ও অবাঞ্চিত ইত্যাদি বিষয় থেকে বিরত থাকা

অপছন্দনীয় প্রশ্ন ও আল্লাহর কাছে তাওবার হাদিস

সহীহ মুসলিমহাদিস নম্বর ৬০১৯

حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ بَرَّادٍ الأَشْعَرِيُّ، وَمُحَمَّدُ بْنُ الْعَلاَءِ الْهَمْدَانِيُّ، قَالاَ حَدَّثَنَا أَبُو أُسَامَةَ عَنْ بُرَيْدٍ، عَنْ أَبِي بُرْدَةَ، عَنْ أَبِي مُوسَى، قَالَ سُئِلَ النَّبِيُّ صلى الله عليه وسلم عَنْ أَشْيَاءَ كَرِهَهَا فَلَمَّا أُكْثِرَ عَلَيْهِ غَضِبَ ثُمَّ قَالَ لِلنَّاسِ ‏"‏ سَلُونِي عَمَّ شِئْتُمْ ‏"‏ ‏.‏ فَقَالَ رَجُلٌ مَنْ أَبِي قَالَ ‏"‏ أَبُوكَ حُذَافَةُ ‏"‏ ‏.‏ فَقَامَ آخَرُ فَقَالَ مَنْ أَبِي يَا رَسُولَ اللَّهِ قَالَ ‏"‏ أَبُوكَ سَالِمٌ مَوْلَى شَيْبَةَ ‏"‏ ‏.‏ فَلَمَّا رَأَى عُمَرُ مَا فِي وَجْهِ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم مِنَ الْغَضَبِ قَالَ يَا رَسُولَ اللَّهِ إِنَّا نَتُوبُ إِلَى اللَّهِ ‏.‏ وَفِي رِوَايَةِ أَبِي كُرَيْبٍ قَالَ مَنْ أَبِي يَا رَسُولَ اللَّهِ قَالَ ‏"‏ أَبُوكَ سَالِمٌ مَوْلَى شَيْبَةَ ‏"‏ ‏.‏

আবূ মূসা (রাঃ) হতে বর্ণিতঃ

নবী (ﷺ)-কে এমন কতক ব্যাপারে জিজ্ঞেস করা হলো যা তিনি অপছন্দ করেন। যখন এ রকম প্রশ্ন বারবার করা হলো, তিনি রাগান্বিত হয়ে লোকদেরকে বললেনঃ যা ইচ্ছে তোমরা আমাকে প্রশ্ন করো। জনৈক লোক বলল, আমার পিতা কে? তিনি বললেনঃ তোমার পিতা হুযাফা। আরেক লোক দাঁড়িয়ে বলল, হে আল্লাহর রসূল! আমার পিতা কে? তিনি বললেনঃ তোমার পিতা শাইবার গোলাম সালিম।উমর (রাঃ) যখন রাসূলুল্লাহ (ﷺ)-এর মুখমণ্ডলে রাগের লক্ষণ দেখতে পেলেন, তখন বললেন, হে আল্লাহর রসূল! আমরা আল্লাহর নিকট তাওবা করছি।আবু কুরায়ব (রহঃ)-এর বর্ণনায় (কেবল এটুকু) আছে, ‘বলল, কে আমার পিতা, হে আল্লাহর রসূল!’ তিনি বললেন, তোমার পিতা শাইবার দাস সালিম।

ইসলামী ফাউন্ডেশনঃ ৫৯১৩, ইসলামীক সেন্টারঃ ৫৯৫১

সহীহ মুসলিম হাদিস ৬০১৯-এর সারসংক্ষেপ

এই হাদিসে বলা হয়েছে, নবী صلى الله عليه وسلم-কে এমন কিছু বিষয়ে প্রশ্ন করা হলো যা তিনি অপছন্দ করলেন। যখন এ ধরনের প্রশ্ন বারবার করা হলো, তিনি রাগান্বিত হলেন এবং বললেন, যা ইচ্ছা প্রশ্ন করো। এরপর এক ব্যক্তি নিজের পিতা সম্পর্কে জিজ্ঞেস করলে তাঁকে উত্তর দেওয়া হয়। আরেকজনও একই ধরনের প্রশ্ন করলে তাকেও উত্তর দেওয়া হয়। উমর (রাঃ) যখন রাসূলুল্লাহ صلى الله عليه وسلم-এর মুখে রাগের লক্ষণ দেখলেন, তখন বললেন, হে আল্লাহর রাসূল! আমরা আল্লাহর কাছে তাওবা করছি। হাদিসটি শেখায়, নবীর অপছন্দনীয় বিষয়ে জিদ করা উচিত নয়। ভুল বুঝতে পারলে তাওবার দিকে ফিরে আসা মুমিনের ভালো আচরণ। প্রশ্নের আদব, নবীর সম্মান এবং নিজের আচরণ ঠিক করার শিক্ষা এখানে স্পষ্ট।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • নবী صلى الله عليه وسلم অপছন্দ করেন এমন প্রশ্নে জিদ করা উচিত নয়।
  • ভুল বুঝতে পারলে আল্লাহর কাছে তাওবা করা দরকার।
  • প্রশ্ন করার সময় আদব ও সংযম রাখা গুরুত্বপূর্ণ।
  • নবীর মুখের অসন্তুষ্টি দেখে সাহাবীরা নিজেদের সংশোধন করতেন।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন