৪৪/২৩. অধ্যায়ঃ
শীতের দিনে নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) -এর নিকট ওয়াহী এলে তিনি ঘেমে যেতেন
ওহী নাযিলের পদ্ধতি সম্পর্কে হাদিস
সহীহ মুসলিম : ৫৯৫৩
সহীহ মুসলিমহাদিস নম্বর ৫৯৫৩
حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا سُفْيَانُ بْنُ عُيَيْنَةَ، ح وَحَدَّثَنَا أَبُو كُرَيْبٍ، حَدَّثَنَا أَبُو أُسَامَةَ، وَابْنُ، بِشْرٍ جَمِيعًا عَنْ هِشَامٍ، ح وَحَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ نُمَيْرٍ، - وَاللَّفْظُ لَهُ - حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بِشْرٍ، حَدَّثَنَا هِشَامٌ، عَنْ أَبِيهِ، عَنْ عَائِشَةَ، أَنَّ الْحَارِثَ بْنَ هِشَامٍ، سَأَلَ النَّبِيَّ صلى الله عليه وسلم كَيْفَ يَأْتِيكَ الْوَحْىُ فَقَالَ " أَحْيَانًا يَأْتِينِي فِي مِثْلِ صَلْصَلَةِ الْجَرَسِ وَهُوَ أَشَدُّهُ عَلَىَّ ثُمَّ يَفْصِمُ عَنِّي وَقَدْ وَعَيْتُهُ وَأَحْيَانًا مَلَكٌ فِي مِثْلِ صُورَةِ الرَّجُلِ فَأَعِي مَا يَقُولُ " .
আয়িশাহ্ (রাঃ) হতে বর্ণিতঃ
হারিস ইবন হিশাম (রাঃ) নবী (ﷺ)-কে জিজ্ঞেস করলেন, আপনার নিকট ওহী নাযিল হয় কীভাবে? তিনি বললেন: কখনো তা আসে ঘণ্টার ধ্বনির মতো শব্দ করে আর তা আমার জন্য অনেক কষ্টকর হয়। এরপর ওহী থেমে যায়, আর আমি মুখস্থ করে নেই। আবার কখনো (ওহী নিয়ে) পুরুষের ছদ্মবেশে একজন ফেরেশতা আসেন এবং তিনি যা বলেন আমি তা মুখস্থ করে নেই।
ইসলামী ফাউন্ডেশনঃ ৫৮৫১, ইসলামীক সেন্টারঃ ৫৮৮৬
সহীহ মুসলিম হাদিস ৫৯৫৩-এর সারসংক্ষেপ
এই হাদিসে হারিস ইবন হিশাম (রাঃ) নবীজি (صلى الله عليه وسلم)-কে জিজ্ঞেস করেন, তাঁর কাছে ওহী কীভাবে আসে। নবীজি (صلى الله عليه وسلم) বলেন, কখনো তা ঘণ্টার ধ্বনির মতো শব্দ করে আসে, আর এটি তাঁর জন্য বেশি কষ্টকর হয়। এরপর ওহী থেমে গেলে তিনি তা মুখস্থ করে নেন। আবার কখনো একজন ফেরেশতা মানুষের রূপে আসেন এবং তিনি যা বলেন, নবীজি তা মুখস্থ করে নেন। এই হাদিসে ওহী নাযিলের দুই ধরন স্পষ্টভাবে এসেছে। এতে বোঝা যায়, ওহী ছিল আল্লাহর পক্ষ থেকে আসা গুরুতর বার্তা, যা নবীজি (صلى الله عليه وسلم) যত্নের সঙ্গে গ্রহণ করতেন ও সংরক্ষণ করতেন।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- ওহী কখনো ঘণ্টার ধ্বনির মতো কঠিনভাবে নাযিল হতো।
- কখনো ফেরেশতা মানুষের রূপে এসে বার্তা দিতেন।
- নবীজি (صلى الله عليه وسلم) ওহী শুনে তা মুখস্থ করে নিতেন।
