৩/৬. অধ্যায়ঃ
নাপাক অবস্থায় ঘুমানো জায়িয; তবে খাদ্যগ্রহণ, শয়নকালে অথবা স্ত্রীর সাথে মেলামেশা করতে চাইলে তার জন্যে ওযূ করা এবং লজ্জাস্থান ধুয়ে নেয়া মুস্তাহাব
সহিহ মুসলিম : ৫৯১
সহিহ মুসলিমহাদিস নম্বর ৫৯১
وَحَدَّثَنِي يَحْيَى بْنُ يَحْيَى، قَالَ قَرَأْتُ عَلَى مَالِكٍ عَنْ عَبْدِ اللَّهِ بْنِ دِينَارٍ، عَنِ ابْنِ عُمَرَ، قَالَ ذَكَرَ عُمَرُ بْنُ الْخَطَّابِ لِرَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم أَنَّهُ تُصِيبُهُ جَنَابَةٌ مِنَ اللَّيْلِ فَقَالَ لَهُ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " تَوَضَّأْ وَاغْسِلْ ذَكَرَكَ ثُمَّ نَمْ " .
ইবনু ‘উমার (রাঃ) হতে বর্ণিতঃ
উমর ইবনুল খাত্তাব (রাঃ) একবার রসূলুল্লাহ (ﷺ)-কে বললেন, তিনি যদি রাতে (স্ত্রী সহবাসকালে) নাপাক হন (তাহলে কি করবেন)। অতঃপর রসূলুল্লাহ (ﷺ) তাঁকে বললেন, তুমি (তখন) ওজু করবে এবং তোমার লজ্জাস্থান ধুয়ে ফেলবে, তারপর ঘুমাবে।
ইসলামী ফাউন্ডেশনঃ ৫৯৫, ইসলামীক সেন্টারঃ ৬১১
