৪৪/৯. অধ্যায়ঃ
আমাদের নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) -এর জন্য ‘হাওয’ (কাওসার) প্রমাণিত হওয়া এবং হাওযের বিবরণ
হাউজের পাশে নবীজি ও ইয়ামানবাসীদের কথা
সহিহ মুসলিম : ৫৮৮৪
সহিহ মুসলিমহাদিস নম্বর ৫৮৮৪
حَدَّثَنَا أَبُو غَسَّانَ الْمِسْمَعِيُّ، وَمُحَمَّدُ بْنُ الْمُثَنَّى، وَابْنُ، بَشَّارٍ - وَأَلْفَاظُهُمْ مُتَقَارِبَةٌ - قَالُوا حَدَّثَنَا مُعَاذٌ، - وَهُوَ ابْنُ هِشَامٍ - حَدَّثَنِي أَبِي، عَنْ قَتَادَةَ، عَنْ سَالِمِ بْنِ أَبِي الْجَعْدِ، عَنْ مَعْدَانَ بْنِ أَبِي طَلْحَةَ الْيَعْمَرِيِّ، عَنْ ثَوْبَانَ، أَنَّ نَبِيَّ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ " إِنِّي لَبِعُقْرِ حَوْضِي أَذُودُ النَّاسَ لأَهْلِ الْيَمَنِ أَضْرِبُ بِعَصَاىَ حَتَّى يَرْفَضَّ عَلَيْهِمْ " . فَسُئِلَ عَنْ عَرْضِهِ فَقَالَ " مِنْ مَقَامِي إِلَى عَمَّانَ " . وَسُئِلَ عَنْ شَرَابِهِ فَقَالَ " أَشَدُّ بَيَاضًا مِنَ اللَّبَنِ وَأَحْلَى مِنَ الْعَسَلِ يَغُتُّ فِيهِ مِيزَابَانِ يَمُدَّانِهِ مِنَ الْجَنَّةِ أَحَدُهُمَا مِنْ ذَهَبٍ وَالآخَرُ مِنْ وَرِقٍ " .
সাওবান (রাঃ) হতে বর্ণিতঃ
নবী (ﷺ) বলেছেনঃ আমি আমার হাউযের পাশে থাকবো। ইয়ামানবাসীদের জন্য সর্বসাধারণ লোককে সরিয়ে দেব। আমি আমার লাঠি দিয়ে হাউযের পানির উপর করাঘাত করবো যাতে তাদের উপর তা প্রবাহিত হয়। এরপর নবী (ﷺ)-কে সে হাউযের প্রশস্ততা সম্বন্ধে প্রশ্ন করলে তিনি বললেন, আমার এ স্থান থেকে ‘আম্মানের ব্যবধানের সমান।পুনরায় সে হাউযের পানি সম্বন্ধে প্রশ্ন করলে তিনি বললেন, দুধের চেয়ে অধিক শুভ্র ও মধুর চেয়ে অতি মিষ্ট। জান্নাত থেকে প্রবাহিত দুটো নালা দিয়ে সে হাউযের মাঝে পানি আসতে থাকবে। তার একটি (নালা) সোনার এবং অপরটি রূপার।
ইসলামী ফাউন্ডেশনঃ ৫৭৮৮, ইসলামীক সেন্টারঃ ৫৮১৯
সহিহ মুসলিম হাদিস ৫৮৮৪-এর সারসংক্ষেপ
এই হাদিসে নবী صلى الله عليه وسلم বলেছেন, তিনি তাঁর হাউজের পাশে থাকবেন। তিনি ইয়ামানবাসীদের জন্য সাধারণ লোকদের সরিয়ে দেবেন এবং লাঠি দিয়ে হাউজের পানির উপর আঘাত করবেন, যাতে পানি তাদের দিকে প্রবাহিত হয়। এরপর হাউজের প্রশস্ততা সম্পর্কে জিজ্ঞেস করা হলে তিনি বলেন, তাঁর স্থান থেকে আম্মান পর্যন্ত ব্যবধানের মতো। পানি সম্পর্কে জিজ্ঞেস করা হলে বলেন, তা দুধের চেয়ে বেশি শুভ্র এবং মধুর চেয়েও মিষ্ট। আরও বলা হয়েছে, জান্নাত থেকে দুইটি নালা হাউজে পানি সরবরাহ করবে; একটি সোনার, অন্যটি রূপার। এই হাদিসে হাউজে কাওসারের পানি, তার সৌন্দর্য, প্রশস্ততা এবং নবীজির পাশে থাকার কথা খুব সুন্দরভাবে এসেছে।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- রাসূলুল্লাহ صلى الله عليه وسلم হাউজের পাশে থাকার কথা বলেছেন।
- হাদিসে ইয়ামানবাসীদের জন্য বিশেষভাবে পানি প্রবাহিত করার কথা এসেছে।
- হাউজের পানি দুধের চেয়ে শুভ্র ও মধুর চেয়ে মিষ্ট হবে।
- হাউজে জান্নাত থেকে দুইটি নালা পানি সরবরাহ করবে।
