৪০/৪১. অধ্যায়ঃ

যে কোন পশু পাখীকে পান করানো ও খাবার দেওয়ার ফযীলাত

তৃষ্ণার্ত কুকুরকে পানি পান করানোর ফজিলত

সহীহ মুসলিমহাদিস নম্বর ৫৭৫২

حَدَّثَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ، عَنْ مَالِكِ بْنِ أَنَسٍ، فِيمَا قُرِئَ عَلَيْهِ عَنْ سُمَىٍّ، مَوْلَى أَبِي بَكْرٍ عَنْ أَبِي صَالِحٍ السَّمَّانِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ ‏"‏ بَيْنَمَا رَجُلٌ يَمْشِي بِطَرِيقٍ اشْتَدَّ عَلَيْهِ الْعَطَشُ فَوَجَدَ بِئْرًا فَنَزَلَ فِيهَا فَشَرِبَ ثُمَّ خَرَجَ فَإِذَا كَلْبٌ يَلْهَثُ يَأْكُلُ الثَّرَى مِنَ الْعَطَشِ فَقَالَ الرَّجُلُ لَقَدْ بَلَغَ هَذَا الْكَلْبَ مِنَ الْعَطَشِ مِثْلُ الَّذِي كَانَ بَلَغَ مِنِّي ‏.‏ فَنَزَلَ الْبِئْرَ فَمَلأَ خُفَّهُ مَاءً ثُمَّ أَمْسَكَهُ بِفِيهِ حَتَّى رَقِيَ فَسَقَى الْكَلْبَ فَشَكَرَ اللَّهُ لَهُ فَغَفَرَ لَهُ ‏"‏ ‏.‏ قَالُوا يَا رَسُولَ اللَّهِ وَإِنَّ لَنَا فِي هَذِهِ الْبَهَائِمِ لأَجْرًا فَقَالَ ‏"‏ فِي كُلِّ كَبِدٍ رَطْبَةٍ أَجْرٌ ‏"‏ ‏.‏

আবূ হুরাইরাহ্‌ (রাঃ) হতে বর্ণিতঃ

রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ জনৈক লোক কোনো রাস্তা দিয়ে হাঁটছিল, এমতাবস্থায় সে খুব তৃষ্ণার্ত হলো। সে একটি কূপ দেখতে পেয়ে তাতে নেমে পড়ল এবং পানি পান করল। তারপর সে বেরিয়ে এলো। সে সময় দেখতে পেল যে, (তৃষ্ণায় কাতর) একটি কুকুর জিভ বের করে হাঁপাচ্ছে আর মাটি চাটছে। লোকটি (মনে মনে) বলল, কুকুরটিকে আমার মতো তীব্র তৃষ্ণা পেয়েছে।তখন সে কূয়ায় নামল এবং তার (চামড়ার) মোজায় পানি ভরল। তারপরে সে তার মুখে ধরে উপরে উঠল এবং কুকুরটিকে পান করাল। মহান আল্লাহ তার (এ আমলের) কদর করলেন এবং তাকে মাফ করে দিলেন। সাহাবীগণ প্রশ্ন করলেন, হে আল্লাহর রসূল! তাহলে কি আমাদের জন্য এসব প্রাণীর ব্যাপারেও (সদাচরণে) সাওয়াব রয়েছে? তিনি বললেন, প্রতিটি ‘তাজা কলিজায়’ সাওয়াব রয়েছে।

ইসলামী ফাউন্ডেশনঃ ৫৬৬৪, ইসলামীক সেন্টারঃ ৫৬৯৪

সহীহ মুসলিম হাদিস ৫৭৫২-এর সারসংক্ষেপ

এই হাদিসে এক ব্যক্তির দয়ার কাজের কথা এসেছে। সে নিজে তীব্র তৃষ্ণায় কূপে নেমে পানি পান করেছিল। পরে দেখে একটি কুকুরও তৃষ্ণায় কাতর, জিভ বের করে হাঁপাচ্ছে এবং মাটি চাটছে। লোকটি নিজের অবস্থার সঙ্গে কুকুরটির কষ্ট মিলিয়ে বুঝল। তাই আবার কূপে নামল, মোজায় পানি ভরল, মুখে ধরে উপরে উঠল এবং কুকুরটিকে পানি পান করাল। মহান আল্লাহ তার এই আমলের কদর করলেন এবং তাকে মাফ করে দিলেন। সাহাবীদের প্রশ্নের উত্তরে নবী (صلى الله عليه وسلم) বললেন, প্রতিটি ‘তাজা কলিজায়’ সাওয়াব আছে। অর্থাৎ জীবন্ত প্রাণীর প্রতি সদাচরণ সাওয়াবের কারণ হতে পারে। এখানে প্রাণীর প্রতি দয়া ও বাস্তব সহানুভূতির শিক্ষা খুব সুন্দরভাবে এসেছে।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • তৃষ্ণার্ত প্রাণীকে পানি পান করানো সাওয়াবের কাজ।
  • নিজের কষ্ট বুঝে অন্য প্রাণীর কষ্টও অনুভব করা উচিত।
  • জীবন্ত প্রাণীর প্রতি সদাচরণ আল্লাহর কাছে মূল্যবান হতে পারে।
  • দয়া শুধু কথায় নয়, কাজে দেখানো দরকার।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন