৪০/৩২. অধ্যায়ঃ

প্লেগ, লক্ষণ ও জ্যোতিষীর গণনা ইত্যাদির বিবরণ

কুফার প্লেগের খবর ও হাদিস যাচাইয়ের শিক্ষা

সহীহ মুসলিমহাদিস নম্বর ৫৬৭২

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى، حَدَّثَنَا ابْنُ أَبِي عَدِيٍّ، عَنْ شُعْبَةَ، عَنْ حَبِيبٍ، قَالَ كُنَّا بِالْمَدِينَةِ فَبَلَغَنِي أَنَّ الطَّاعُونَ قَدْ وَقَعَ بِالْكُوفَةِ فَقَالَ لِي عَطَاءُ بْنُ يَسَارٍ وَغَيْرُهُ إِنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ ‏"‏ إِذَا كُنْتَ بِأَرْضٍ فَوَقَعَ بِهَا فَلاَ تَخْرُجْ مِنْهَا وَإِذَا بَلَغَكَ أَنَّهُ بِأَرْضٍ فَلاَ تَدْخُلْهَا ‏"‏ ‏.‏ قَالَ قُلْتُ عَمَّنْ قَالُوا عَنْ عَامِرِ بْنِ سَعْدٍ يُحَدِّثُ بِهِ ‏.‏ قَالَ فَأَتَيْتُهُ فَقَالُوا غَائِبٌ - قَالَ - فَلَقِيتُ أَخَاهُ إِبْرَاهِيمَ بْنَ سَعْدٍ فَسَأَلْتُهُ فَقَالَ شَهِدْتُ أُسَامَةَ يُحَدِّثُ سَعْدًا قَالَ سَمِعْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم يَقُولُ ‏"‏ إِنَّ هَذَا الْوَجَعَ رِجْزٌ أَوْ عَذَابٌ أَوْ بَقِيَّةُ عَذَابٍ عُذِّبَ بِهِ أُنَاسٌ مِنْ قَبْلِكُمْ فَإِذَا كَانَ بِأَرْضٍ وَأَنْتُمْ بِهَا فَلاَ تَخْرُجُوا مِنْهَا وَإِذَا بَلَغَكُمْ أَنَّهُ بِأَرْضٍ فَلاَ تَدْخُلُوهَا ‏"‏ ‏.‏ قَالَ حَبِيبٌ فَقُلْتُ لإِبْرَاهِيمَ آنْتَ سَمِعْتَ أُسَامَةَ يُحَدِّثُ سَعْدًا وَهُوَ لاَ يُنْكِرُ قَالَ نَعَمْ ‏.‏

হাবীব (রহঃ) হতে বর্ণিতঃ

আমরা মদীনায় ছিলাম। তখন আমার নিকট সংবাদ আসলো যে, কুফায় প্লেগের প্রাদুর্ভাব হয়েছে। তখন আতা ইবনু ইয়াসার (রহঃ) প্রমুখ আমাকে বললেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন: যখন তুমি কোন অঞ্চলে অবস্থান করবে সেখানে তা প্রকাশ পেলে সেখান থেকে বের হয়ো না। আর যদি তোমার নিকট খবর পৌঁছে যে, তা কোন অঞ্চলে রয়েছে, তাহলে সেখানে গমন করো না।বর্ণনাকারী বলেন, আমি বললাম- এ বর্ণনা কার পক্ষ হতে? তাঁরা বললেন, আমির ইবনু সাদ (রাঃ) হতে-তিনি তা বর্ণনা করে থাকেন। বর্ণনাকারী বলেন, তখন আমি তাঁর নিকট গেলাম। তারা বলল, তিনি গৃহে নেই। তখন আমি তাঁর ভাই ইব্রাহীম ইবনু সাদ (রহঃ) -এর সঙ্গে সাক্ষাৎ করে তাঁকে প্রশ্ন করলাম।তিনি বললেন, উসামা (রাঃ) যখন সাদ (রাঃ) -কে হাদিস শুনাচ্ছিলেন, তখন আমি উপস্থিত ছিলাম। তিনি বললেন, আমি রাসূলুল্লাহ (ﷺ) -কে বলতে শুনেছি, এ রোগ একটি মহামারী অথবা একটি আজাব কিংবা আজাবের অবশিষ্টাংশ-যা দ্বারা তোমাদের পূর্বেকার কতিপয় লোককে শাস্তি দেয়া হয়েছিল। অতএব কোন অঞ্চলে তোমাদের অবস্থানকালে যদি তা থাকে সে সময় সেখান থেকে তোমরা বের হয়ো না। আর যদি তোমাদের নিকট খবর আসে যে, তা কোন অঞ্চলে দেখা দিয়েছে, তবে সেখানে গমন করো না। হাবীব (রহঃ) বলেন, তখন আমি ইব্রাহীম (রহঃ) -কে বললাম, আপনি কি শুনেছেন যখন উসামা (রাঃ) সাদ (রাঃ) -এর নিকট হাদিস বর্ণনা করেছিলেন, আর তিনি তা অস্বীকার করেননি? তিনি বললেন, হ্যাঁ।

ইসলামী ফাউন্ডেশনঃ ৫৫৮৭, ইসলামীক সেন্টারঃ ৫৬১৪

সহীহ মুসলিম হাদিস ৫৬৭২-এর সারসংক্ষেপ

এই হাদিসে মদীনায় থাকা অবস্থায় কুফায় প্লেগের খবর আসার ঘটনা এসেছে। আতা ইবনু ইয়াসার রহঃ ও অন্যরা বর্ণনাকারীকে রাসূলুল্লাহ صلى الله عليه وسلم-এর নির্দেশ জানান—যে এলাকায় কেউ থাকে, সেখানে রোগ দেখা দিলে সে যেন বের না হয়; আর কোনো এলাকায় রোগ আছে শুনলে সেখানে না যায়। এরপর বর্ণনাকারী উৎস জানতে চান এবং আমির ইবনু সাদ রাঃ-এর সূত্র অনুসন্ধান করেন। তিনি ইব্রাহীম ইবনু সাদ রহঃ-এর কাছে গিয়ে জানতে পারেন, উসামা রাঃ সাদ রাঃ-এর সামনে এই হাদিস বলেছিলেন এবং সাদ রাঃ তা অস্বীকার করেননি। এখানে প্লেগ সতর্কতার পাশাপাশি হাদিস যাচাইয়ের সুন্দর দৃষ্টান্তও আছে।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • মহামারীর খবর শুনলে আক্রান্ত এলাকায় না যাওয়ার নির্দেশ রয়েছে।
  • আক্রান্ত এলাকায় থাকলে সেখান থেকে পালিয়ে বের হওয়া নিষেধ।
  • গুরুত্বপূর্ণ ধর্মীয় কথা শুনলে তার সূত্র যাচাই করা ভালো অভ্যাস।
  • সাহাবীদের সামনে বর্ণিত হাদিসের স্বীকৃতি মূল বক্তব্যকে আরও পরিষ্কার করে।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন