৪০/২৬. অধ্যায়ঃ
প্রতিটি রোগের প্রতিকার রয়েছে এবং চিকিৎসা করা মুস্তাহাব
সহিহ মুসলিম : ৫৬৫১
সহিহ মুসলিমহাদিস নম্বর ৫৬৫১
وَحَدَّثَنَاهُ أَبُو كُرَيْبٍ، حَدَّثَنَا ابْنُ نُمَيْرٍ، وَأَبُو أُسَامَةَ عَنْ هِشَامٍ، بِهَذَا الإِسْنَادِ . وَفِي حَدِيثِ ابْنِ نُمَيْرٍ صَبَّتِ الْمَاءَ بَيْنَهَا وَبَيْنَ جَيْبِهَا . وَلَمْ يَذْكُرْ فِي حَدِيثِ أَبِي أُسَامَةَ " أَنَّهَا مِنْ فَيْحِ جَهَنَّمَ " . قَالَ أَبُو أَحْمَدَ قَالَ إِبْرَاهِيمُ حَدَّثَنَا الْحَسَنُ بْنُ بِشْرٍ حَدَّثَنَا أَبُو أُسَامَةَ بِهَذَا الإِسْنَادِ .
হিশাম (রহঃ) হতে বর্ণিতঃ
আবু কুরায়ব (রহঃ) হিশাম (রহঃ) হতে উপরোল্লিখিত সূত্রে হাদিস রিওয়ায়াত করেছেন। তবে ইবনু নুমায়ের (রহঃ)-এর বর্ণিত হাদীসে আছে- ‘তার (রোগিনী) ও তার জামার ফাঁকা জায়গার মধ্যে পানি প্রবাহিত করে দিতেন’। আর উসামা (রহঃ)-এর হাদিসে ‘তা জাহান্নামের সঞ্চিত তাপ’ কথাটি তিনি বর্ণনা করেননি।
ইসলামী ফাউন্ডেশনঃ ৫৫৭০, ইসলামীক সেন্টারঃ ৫৫৯৫
