৪০/৯. অধ্যায়ঃ
কোন লোককে নারীদের সঙ্গে একাকী দেখা পেলে এবং সে মহিলা তার স্ত্রী বা তার মাহরাম হলে কু-ধারণা কে দমনের জন্য এ স্ত্রীলোক অমুক বলে দেয়া মুস্তাহাব
সন্দেহ এড়ানো ও শয়তানের কুমন্ত্রণা থেকে সতর্কতা
সহীহ মুসলিম : ৫৫৭১
সহীহ মুসলিমহাদিস নম্বর ৫৫৭১
حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مَسْلَمَةَ بْنِ قَعْنَبٍ، حَدَّثَنَا حَمَّادُ بْنُ سَلَمَةَ، عَنْ ثَابِتٍ الْبُنَانِيِّ، عَنْ أَنَسٍ، أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم كَانَ مَعَ إِحْدَى نِسَائِهِ فَمَرَّ بِهِ رَجُلٌ فَدَعَاهُ فَجَاءَ فَقَالَ " يَا فُلاَنُ هَذِهِ زَوْجَتِي فُلاَنَةُ " . فَقَالَ يَا رَسُولَ اللَّهِ مَنْ كُنْتُ أَظُنُّ بِهِ فَلَمْ أَكُنْ أَظُنُّ بِكَ . فَقَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " إِنَّ الشَّيْطَانَ يَجْرِي مِنَ الإِنْسَانِ مَجْرَى الدَّمِ " .
আনাস (রাঃ) হতে বর্ণিতঃ
রসূলুল্লাহ (ﷺ) তাঁর স্ত্রীগণের কোনো একজনের সাথে ছিলেন, সে সময় তাঁর নিকট দিয়ে এক লোক যাচ্ছিল। তিনি তাকে ডাকলেন। সে (কাছে) আসলে তিনি বললেন, “ওহে! এটা আমার অমুক স্ত্রী।” সে বলল, “হে আল্লাহর রসূল! অপর কারো সম্বন্ধে আমি মন্দ ধারণা করলেও হয়ত করতাম, কিন্তু আপনার সম্বন্ধে তো মন্দ ধারণা করতাম না।” সে সময় রসূলুল্লাহ (ﷺ) বললেনঃ শয়তান মানুষের রক্ত সঞ্চারণের শিরায় শিরায় চলাফেরা করে থাকে।
ইসলামী ফাউন্ডেশনঃ ৫৪৯১, ইসলামীক সেন্টারঃ ৫৫১৫
সহীহ মুসলিম হাদিস ৫৫৭১-এর সারসংক্ষেপ
এই হাদিসে দেখা যায়, রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم) তাঁর স্ত্রীদের একজনের সাথে ছিলেন। তখন এক ব্যক্তি পাশ দিয়ে যাচ্ছিল। নবীজি (صلى الله عليه وسلم) তাকে ডাকলেন এবং বললেন, এটি আমার অমুক স্ত্রী। লোকটি জানাল যে সে নবীজি সম্পর্কে মন্দ ধারণা করত না। তখন রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم) বললেন, শয়তান মানুষের রক্ত সঞ্চারণের শিরায় শিরায় চলাফেরা করে। এই হাদিসে বড় শিক্ষা হলো সন্দেহের পথ বন্ধ করা। নিজের মর্যাদা অনেক উঁচু হলেও নবীজি (صلى الله عليه وسلم) মানুষের মনে শয়তানের কুমন্ত্রণা ঢোকার সুযোগ রাখতে চাননি। তাই কোনো অস্পষ্ট পরিস্থিতি হলে পরিষ্কার করে বলা, ভুল ধারণা দূর করা এবং সম্পর্ককে স্বচ্ছ রাখা ইসলামী আদবের অংশ।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- অস্পষ্ট পরিস্থিতিতে ভালোভাবে ব্যাখ্যা দিলে সন্দেহ কমে।
- শয়তান মানুষের মনে মন্দ ধারণা ঢোকাতে পারে, তাই সতর্ক থাকা দরকার।
- নিজের প্রতি আস্থা থাকলেও অন্যের মনকে নিরাপদ রাখা ভালো আচরণ।
- সম্পর্কে স্বচ্ছতা রাখা নবীজি (صلى الله عليه وسلم)-এর শেখানো আদব।
