৩৮/২৪. অধ্যায়ঃ

সাদা চুল-দাড়িতে হলুদ বা লাল রং-এর খিযাব লাগানো মুস্তাহাব কিন্তু কালো রং-এর হলে হারাম

সাদা চুল-দাড়ি পাল্টানোর হাদিস

সহিহ মুসলিমহাদিস নম্বর ৫৪০১

حَدَّثَنَا يَحْيَى بْنُ يَحْيَى، أَخْبَرَنَا أَبُو خَيْثَمَةَ، عَنْ أَبِي الزُّبَيْرِ، عَنْ جَابِرٍ، قَالَ أُتِيَ بِأَبِي قُحَافَةَ أَوْ جَاءَ عَامَ الْفَتْحِ أَوْ يَوْمَ الْفَتْحِ وَرَأْسُهُ وَلِحْيَتُهُ مِثْلُ الثَّغَامِ أَوِ الثَّغَامَةِ فَأَمَرَ أَوْ فَأُمِرَ بِهِ إِلَى نِسَائِهِ قَالَ ‏ "‏ غَيِّرُوا هَذَا بِشَىْءٍ ‏"‏ ‏.‏

জাবির (রাঃ) হতে বর্ণিতঃ

(মক্কা) বিজয়ের বছর অথবা (রাবী বলেছেন, বর্ণনায় সংশয়) (মক্কা) বিজয়ের দিনে (আবু বকর (রাঃ) এর আব্বা) আবু কুহাফা (রাঃ)-কে পেশ করা হলো অথবা (বর্ণনায় সংশয়, বর্ণনাকারী বলেছেন-) তিনি (নিজেই) এলেন। তাঁর মাথা (চুল) ও দাড়ি ‘সাগাম’ বা ‘সাগামাহ্’ এর ন্যায় (শুভ্র) ছিল। সে সময় রাসূলুল্লাহ (ﷺ) তাঁকে তাঁর গৃহের নারীদের নিকট নিয়ে যেতে নির্দেশ করলেন, অথবা (বর্ণনায় সন্দেহ, বর্ণনাকারী বলেছেন) তাঁকে নিয়ে যাওয়ার আদেশ দেয়া হলো এবং তিনি বললেন, এ (সাদা রং) টিকে কোন কিছু দিয়ে পাল্টিয়ে দাও।

ইসলামী ফাউন্ডেশনঃ ৫৩৩০, ইসলামীক সেন্টারঃ ৫৩৪৭[১৮] --- (সাগাম) ও --- (সাগামাহ্) এক প্রকার সাদা ঘাস কিংবা গাছ ও ফুল। যেমন আমাদের দেশের কাশফুল।

সহিহ মুসলিম হাদিস ৫৪০১-এর সারসংক্ষেপ

এই হাদিসে মক্কা বিজয়ের দিন বা বছর আবু কুহাফা (রাঃ)-কে আনার কথা এসেছে। তাঁর মাথার চুল ও দাড়ি খুব সাদা ছিল, বর্ণনায় তা সাগাম বা সাগামাহ-এর মতো বলা হয়েছে। তখন রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم) তাঁকে তাঁর পরিবারের নারীদের কাছে নিয়ে যেতে নির্দেশ দেন বা তাঁকে নিয়ে যেতে বলা হয়। এরপর তিনি বলেন, এই সাদা রং কোনো কিছু দিয়ে পাল্টিয়ে দাও। এখানে মূল বিষয় চুল-দাড়ির সাদা রং পরিবর্তন করা। এই বর্ণনায় কালো রঙের কথা আসেনি; সেটি পরের বর্ণনায় স্পষ্ট হয়েছে। তাই এই হাদিসের ব্যাখ্যা সীমিতভাবে বলা যায়—অত্যন্ত সাদা চুল-দাড়ি পরিবর্তনের নির্দেশ এসেছে।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • অত্যন্ত সাদা চুল-দাড়ি কোনো রং দিয়ে পাল্টানোর নির্দেশ এসেছে।
  • হাদিসের বর্ণনায় যা আছে, ব্যাখ্যায় সেটিই ধরে রাখা উচিত।
  • চুল-দাড়ির সাজসজ্জাতেও নববী নির্দেশনা পাওয়া যায়।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন