৩৮/২. অধ্যায়ঃ

নারী ও পুরুষের জন্য স্বর্ণ- রৌপ্যের বাসন এবং পুরুষের জন্য স্বর্ণের আংটি ও রেশম জাতীয় বস্ত্র ব্যবহার্য হারাম এবং মহিলাদের জন্য এগুলো ব্যবহার করা মুবাহ্; সোনা রূপা ও রেশমের কাপড় অনধিক চার আঙ্গুল পর্যন্ত কারুকার্য খচিত বস্তু পুরুষের জন্য মুবাহ্

সালাম প্রসার ও জবাবের শিক্ষা

সহীহ মুসলিমহাদিস নম্বর ৫২৮৫

وَحَدَّثَنَاهُ أَبُو كُرَيْبٍ، حَدَّثَنَا ابْنُ إِدْرِيسَ، أَخْبَرَنَا أَبُو إِسْحَاقَ الشَّيْبَانِيُّ، وَلَيْثُ بْنُ، أَبِي سُلَيْمٍ عَنْ أَشْعَثَ بْنِ أَبِي الشَّعْثَاءِ، بِإِسْنَادِهِمْ وَلَمْ يَذْكُرْ زِيَادَةَ جَرِيرٍ وَابْنِ مُسْهِرٍ ح وَحَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى، وَابْنُ، بَشَّارٍ قَالاَ حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ جَعْفَرٍ، ح وَحَدَّثَنَا عُبَيْدُ اللَّهِ بْنُ، مُعَاذٍ حَدَّثَنَا أَبِي ح، وَحَدَّثَنَا إِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ، أَخْبَرَنَا أَبُو عَامِرٍ الْعَقَدِيُّ، ح وَحَدَّثَنَا عَبْدُ، الرَّحْمَنِ بْنُ بِشْرٍ حَدَّثَنَا بَهْزٌ، قَالُوا جَمِيعًا حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ أَشْعَثَ بْنِ سُلَيْمٍ، بِإِسْنَادِهِمْ وَمَعْنَى حَدِيثِهِمْ إِلاَّ قَوْلَهُ وَإِفْشَاءِ السَّلاَمِ ‏.‏ فَإِنَّهُ قَالَ بَدَلَهَا وَرَدِّ السَّلاَمِ ‏.‏ وَقَالَ نَهَانَا عَنْ خَاتَمِ الذَّهَبِ أَوْ حَلْقَةِ الذَّهَبِ ‏.‏

আশ'আসা ইবনু শা’সা (রহঃ) হতে বর্ণিতঃ

উপরোক্ত সানাদে হাদিসটি বর্ণিত হয়েছে। তবে রাবি ইবনু ইদরিস (রহঃ) জারীর ও ইবনু মুসহির (রহঃ)-এর অতিরিক্ত অংশ বর্ণনা করেননি। মুহাম্মাদ ইবনুল মুসান্না, ইবনু বসার, উবাইদুল্লাহ ইবনু মু’আজ, ইসহাক ইবনু ইব্রাহিম ও আবদুর রহমান ইবনু বিশর (রহঃ) আশআস ইবনু সুলাইম (রহঃ) হতে তাঁদের সূত্রে তাঁদের হাদিসের অনুরূপ অর্থবোধক হাদিস বর্ণনা করেছেন। তবে রাবি শু’বা (রহঃ) ‘সালামের প্রসার করার’ কথাটি বর্ণনা করেননি, এর বিপরীতে তিনি সালামের জবাব দেয়ার কথা বলেছেন। তিনি আরো বলেছেন, আমাদেরকে সোনার আংটি অথবা সোনার রিং ব্যবহার করতে তিনি বারণ করেছেন।

ইসলামী ফাউন্ডেশনঃ ৫২১৮, ইসলামীক সেন্টারঃ ৫২৩০-৫২৩১

সহীহ মুসলিম হাদিস ৫২৮৫-এর সারসংক্ষেপ

এই হাদিসে আগের সাত আদেশ ও সাত নিষেধের অর্থবোধক বর্ণনা এসেছে। তবে এখানে একটি গুরুত্বপূর্ণ পার্থক্য বলা হয়েছে—কিছু বর্ণনায় সালামের প্রসার করার কথা আছে, আর শু’বা রহঃ-এর বর্ণনায় এর স্থানে সালামের জবাব দেওয়ার কথা এসেছে। দুই ক্ষেত্রেই সালামের আদব গুরুত্বপূর্ণ। সালাম দেওয়া সমাজে ভালোবাসা ছড়ায়, আর সালামের জবাব দেওয়া অন্য মুসলিমের প্রতি সম্মান দেখায়। এই বর্ণনায় সোনার আংটি বা সোনার রিং ব্যবহার থেকে নিষেধের কথাও এসেছে। তাই হাদিসটি একদিকে মুসলিমদের পারস্পরিক সম্পর্ক ভালো করার শিক্ষা দেয়, অন্যদিকে অহংকার ও বিলাসী ব্যবহার থেকে সতর্ক করে।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • সালাম ছড়ানো এবং সালামের জবাব দেওয়া দুটিই গুরুত্বপূর্ণ আদব।
  • সোনার আংটি বা সোনার রিং ব্যবহারে নিষেধ এসেছে।
  • সামাজিক সম্পর্ক রক্ষায় নবীজির নির্দেশ মানা দরকার।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন