৩৭/৫. অধ্যায়ঃ
শুকনো খেজুর আর কিসমিস একত্র করে নাবীয [১] প্রস্তুত করা মাক্রুহ
সহিহ মুসলিম : ৫০৫৪
সহিহ মুসলিমহাদিস নম্বর ৫০৫৪
حَدَّثَنَا زُهَيْرُ بْنُ حَرْبٍ، وَأَبُو كُرَيْبٍ - وَاللَّفْظُ لِزُهَيْرٍ - قَالاَ حَدَّثَنَا وَكِيعٌ، عَنْ عِكْرِمَةَ، بْنِ عَمَّارٍ عَنْ أَبِي كَثِيرٍ الْحَنَفِيِّ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ نَهَى رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم عَنِ الزَّبِيبِ وَالتَّمْرِ وَالْبُسْرِ وَالتَّمْرِ وَقَالَ " يُنْبَذُ كُلُّ وَاحِدٍ مِنْهُمَا عَلَى حِدَتِهِ " .
আবূ হুরাইরাহ্ (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ) কিশমিশ ও শুকনো খেজুর (একত্রে মিশিয়ে নাবীজ প্রস্তুত করা) হতে নিষেধ করেছেন। প্রত্যেকটি দিয়ে পৃথকভাবে নাবীজ বানানো যেতে পারে।
ইসলামী ফাউন্ডেশনঃ ৪৯৯৪, ইসলামীক সেন্টারঃ ৫০০৩
