৩৬/৮. অধ্যায়ঃ

আল্লাহ ব্যতীত অন্য কোন কিছুর নামে যাবাহ করা হারাম হওয়া প্রসঙ্গে

চার কাজের ওপর লা‘নতের হাদিস

সহীহ মুসলিমহাদিস নম্বর ৫০১৯

حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا أَبُو خَالِدٍ الأَحْمَرُ، سُلَيْمَانُ بْنُ حَيَّانَ عَنْ مَنْصُورِ، بْنِ حَيَّانَ عَنْ أَبِي الطُّفَيْلِ، قَالَ قُلْنَا لِعَلِيِّ بْنِ أَبِي طَالِبٍ أَخْبِرْنَا بِشَىْءٍ، أَسَرَّهُ إِلَيْكَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم فَقَالَ مَا أَسَرَّ إِلَىَّ شَيْئًا كَتَمَهُ النَّاسَ وَلَكِنِّي سَمِعْتُهُ يَقُولُ ‏ "‏ لَعَنَ اللَّهُ مَنْ ذَبَحَ لِغَيْرِ اللَّهِ وَلَعَنَ اللَّهُ مَنْ آوَى مُحْدِثًا وَلَعَنَ اللَّهُ مَنْ لَعَنَ وَالِدَيْهِ وَلَعَنَ اللَّهُ مَنْ غَيَّرَ الْمَنَارَ ‏"‏ ‏.‏

আবূ তুফায়ল (রহঃ) হতে বর্ণিতঃ

আমরা ‘আলী (রাঃ)-কে বললাম, রাসূলুল্লাহ (ﷺ) আপনাকে গোপনে যা জানিয়েছেন, সে বিষয়ে আমাদের কিছু বলুন। তিনি বললেন, মানুষের নিকট গোপন রেখেছেন এমন কিছুই তিনি আমার নিকট একান্তে বলেননি। তবে আমি তাঁকে বলতে শুনেছি, যে ব্যক্তি আল্লাহ ব্যতীত অন্য কারো নামে যবেহ করে, আল্লাহ তাকে লা‘নাত করেন; যে লোক কোন বিদ‘আতীকে ঠাঁই দেয়, আল্লাহ তাকে লা‘নাত করেন; যে লোক আপন পিতা-মাতাকে লা‘নাত করে, আল্লাহ তাকে লা‘নাত করেন এবং যে ব্যক্তি (জমিনের) চিহ্নসমূহ পরিবর্তন করে, আল্লাহ তাকে লা‘নত করেন।

ইসলামী ফাউন্ডেশনঃ ৪৯৬৩, ইসলামীক সেন্টারঃ ৪৯৬৯

সহীহ মুসলিম হাদিস ৫০১৯-এর সারসংক্ষেপ

এই হাদিসে কয়েকজন আলী (রাঃ)-কে বলেন, রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم) তাঁকে গোপনে যা জানিয়েছেন তা বলতে। আলী (রাঃ) স্পষ্ট করেন যে, রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم) মানুষের কাছ থেকে লুকিয়ে তাঁকে কোনো বিশেষ কথা বলেননি। বরং তিনি নবী (صلى الله عليه وسلم)-কে বলতে শুনেছেন—যে আল্লাহ ছাড়া অন্য কারো নামে যবেহ করে, যে বিদআতীকে ঠাঁই দেয়, যে পিতা-মাতাকে লা‘নত করে এবং যে জমির চিহ্ন পরিবর্তন করে, আল্লাহ তাকে লা‘নত করেন। এই হাদিসে আকীদা, পরিবার, সমাজ এবং সম্পদের অধিকার—চারটি দিক একসাথে এসেছে। আল্লাহর নামে যবেহ করা তাওহীদের সাথে জড়িত। পিতা-মাতার বিষয়ে জিহ্বা সামলানো দরকার। আর জমির চিহ্ন বদলানো মানুষের অধিকার নষ্ট করে।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • আল্লাহ ছাড়া অন্য নামে যবেহ করা থেকে কঠোরভাবে বিরত থাকতে হবে।
  • বিদআতী বা ক্ষতিকর ব্যক্তিকে আশ্রয় দেওয়ার বিষয়ে সতর্কতা এসেছে।
  • পিতা-মাতার ব্যাপারে লা‘নত বা অভিশাপের ভাষা ব্যবহার করা ভয়ংকর কাজ।
  • জমির সীমানা বদলে অন্যের হক নষ্ট করা বড় অন্যায়।

এই সম্পর্কিত হাদিসসমূহ

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন