৩৬/৬. অধ্যায়ঃ
ফারা“ ও “আতীরাহ্
সহিহ মুসলিম : ৫০১০
সহিহ মুসলিমহাদিস নম্বর ৫০১০
حَدَّثَنَا يَحْيَى بْنُ يَحْيَى التَّمِيمِيُّ، وَأَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ وَعَمْرٌو النَّاقِدُ وَزُهَيْرُ بْنُ حَرْبٍ قَالَ يَحْيَى أَخْبَرَنَا وَقَالَ الآخَرُونَ، حَدَّثَنَا سُفْيَانُ بْنُ عُيَيْنَةَ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ سَعِيدٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم حوَحَدَّثَنِي مُحَمَّدُ بْنُ رَافِعٍ، وَعَبْدُ بْنُ حُمَيْدٍ، قَالَ عَبْدٌ أَخْبَرَنَا وَقَالَ ابْنُ رَافِعٍ، حَدَّثَنَا عَبْدُ الرَّزَّاقِ، أَخْبَرَنَا مَعْمَرٌ، عَنِ الزُّهْرِيِّ، عَنِ ابْنِ الْمُسَيَّبِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " لاَ فَرَعَ وَلاَ عَتِيرَةَ " . زَادَ ابْنُ رَافِعٍ فِي رِوَايَتِهِ وَالْفَرَعُ أَوَّلُ النِّتَاجِ كَانَ يُنْتَجُ لَهُمْ فَيَذْبَحُونَهُ .
আবূ হুরাইরাহ্ (রাঃ) এর সূত্র হতে বর্ণিতঃ
নবী (ﷺ) থেকে অন্য সনদে মুহাম্মাদ ইবন রাফি (রহঃ) ও আবদ ইবন হুমায়দ (রহঃ) ... আবু হুরায়রা (রাঃ) হতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, “ফার‘আ ও আতিরা (রজব মাসের প্রথম দশদিনের যবাই করা পশু) বলতে (ইসলামে) কিছু নেই।” ইবন রাফি (রহঃ) তার রিওয়ায়াতে অতিরিক্ত বর্ণনা করেছেন- ফার‘আ হলো (পশুর) প্রথম বাচ্চা, যা তারা যবাই করত।
ইসলামী ফাউন্ডেশনঃ ৪৯৫৪, ইসলামীক সেন্টারঃ ৪৯৬০
