৩৬/৫. অধ্যায়ঃ

ইসলাম সূচনালগ্নে তিনদিনের পরে কুরবানীর গোশ্ত খাওয়া সম্বন্ধে যে নিষেধাজ্ঞা অর্পিত হয়েছিল তার বর্ণনা এবং তা রহিত হওয়া ও যতদিন ইচ্ছা ততদিন পর্যন্ত খাওয়া বৈধ হওয়ার বর্ণনা

সহিহ মুসলিমহাদিস নম্বর ৪৯৯৭

حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ الْحَنْظَلِيُّ، أَخْبَرَنَا رَوْحٌ، حَدَّثَنَا مَالِكٌ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ، أَبِي بَكْرٍ عَنْ عَبْدِ اللَّهِ بْنِ وَاقِدٍ، قَالَ نَهَى رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم عَنْ أَكْلِ لُحُومِ الضَّحَايَا بَعْدَ ثَلاَثٍ ‏.‏ قَالَ عَبْدُ اللَّهِ بْنُ أَبِي بَكْرٍ فَذَكَرْتُ ذَلِكَ لِعَمْرَةَ فَقَالَتْ صَدَقَ سَمِعْتُ عَائِشَةَ تَقُولُ دَفَّ أَهْلُ أَبْيَاتٍ مِنْ أَهْلِ الْبَادِيَةِ حِضْرَةَ الأَضْحَى زَمَنَ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم فَقَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ‏"‏ ادَّخِرُوا ثَلاَثًا ثُمَّ تَصَدَّقُوا بِمَا بَقِيَ ‏"‏ ‏.‏ فَلَمَّا كَانَ بَعْدَ ذَلِكَ قَالُوا يَا رَسُولَ اللَّهِ إِنَّ النَّاسَ يَتَّخِذُونَ الأَسْقِيَةَ مِنْ ضَحَايَاهُمْ وَيَحْمِلُونَ مِنْهَا الْوَدَكَ فَقَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ‏"‏ وَمَا ذَاكَ ‏"‏ ‏.‏ قَالُوا نَهَيْتَ أَنْ تُؤْكَلَ لُحُومُ الضَّحَايَا بَعْدَ ثَلاَثٍ ‏.‏ فَقَالَ ‏"‏ إِنَّمَا نَهَيْتُكُمْ مِنْ أَجْلِ الدَّافَّةِ الَّتِي دَفَّتْ فَكُلُوا وَادَّخِرُوا وَتَصَدَّقُوا ‏"‏ ‏.‏

‘আবদুল্লাহ ইবনু ওয়াকিদ (রাঃ) হতে বর্ণিতঃ

রাসূলুল্লাহ (ﷺ) তিন দিনের বেশি কুরবানির গোশত খেতে নিষেধ করেছেন।আবদুল্লাহ ইবনু আবু বকর (রহঃ) বলেন, আমি বিষয়টি আমরাহ (রাঃ)-এর নিকট উল্লেখ করলে তিনি বলেন, ইবনু ওয়াকিদ যথার্থ বলেছেন। আমি আয়িশা (রাঃ)-কে বলতে শুনেছি যে, রাসূলুল্লাহ (ﷺ)-এর যামানায় ঈদুল আজহার সময় বেদুইনদের কিছু পরিবার শহরে আগমন করে, তখন রাসূলুল্লাহ (ﷺ) বলেনঃ তোমরা তিনদিনের পরিমাণ জমা রেখে বাকি গোশতগুলো সদকা করে দাও।পরবর্তী সময়ে লোকেরা বলল, হে আল্লাহর রাসূল (ﷺ)! মানুষেরা তো কুরবানির পশুর চামড়া দিয়ে পাত্র প্রস্তুত করছে এবং সেখানে চর্বি গলাচ্ছে।রাসূলুল্লাহ (ﷺ) বললেনঃ তাতে কী হয়েছে?তারা বলল, আপনিই তো তিনদিনের বেশি কুরবানির গোশত খাওয়া হতে বারণ করেছেন।তিনি বললেনঃ আমি তো বেদুইনদের আগমণের কারণে এ কথা বলেছিলাম। অতঃপর এখন তোমরা খেতে পার, জমা করে রাখতে পার এবং সদাকা করতে পার।

ইসলামী ফাউন্ডেশনঃ ৪৯৪২, ইসলামীক সেন্টারঃ ৪৯৪৭

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন