৩৬/৩. অধ্যায়ঃ

কুরবানী করা মুস্তাহাব, আর অপর কে দায়িত্ব না দিয়ে নিজেই তা যাবাহ করা এবং ‘বিস্‌মিল্লা-হ’ ও ‘আল্ল-হু আকবার’ বলাও মুস্তাহাব

কুরবানির দোয়া ও যবেহের প্রস্তুতি

সহিহ মুসলিমহাদিস নম্বর ৪৯৮৫

حَدَّثَنَا هَارُونُ بْنُ مَعْرُوفٍ، حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ وَهْبٍ، قَالَ قَالَ حَيْوَةُ أَخْبَرَنِي أَبُو صَخْرٍ، عَنْ يَزِيدَ بْنِ قُسَيْطٍ، عَنْ عُرْوَةَ بْنِ الزُّبَيْرِ، عَنْ عَائِشَةَ، أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم أَمَرَ بِكَبْشٍ أَقْرَنَ يَطَأُ فِي سَوَادٍ وَيَبْرُكُ فِي سَوَادٍ وَيَنْظُرُ فِي سَوَادٍ فَأُتِيَ بِهِ لِيُضَحِّيَ بِهِ فَقَالَ لَهَا ‏"‏ يَا عَائِشَةُ هَلُمِّي الْمُدْيَةَ ‏"‏ ‏.‏ ثُمَّ قَالَ ‏"‏ اشْحَذِيهَا بِحَجَرٍ ‏"‏ ‏.‏ فَفَعَلَتْ ثُمَّ أَخَذَهَا وَأَخَذَ الْكَبْشَ فَأَضْجَعَهُ ثُمَّ ذَبَحَهُ ثُمَّ قَالَ ‏"‏ بِاسْمِ اللَّهِ اللَّهُمَّ تَقَبَّلْ مِنْ مُحَمَّدٍ وَآلِ مُحَمَّدٍ وَمِنْ أُمَّةِ مُحَمَّدٍ ‏"‏ ‏.‏ ثُمَّ ضَحَّى بِهِ ‏.‏

‘আয়িশাহ্‌ (রাঃ) হতে বর্ণিতঃ

রাসূলুল্লাহ (ﷺ) কুরবানী করার জন্য শিংওয়ালা দুম্বাটি আনতে নির্দেশ দেন- যেটি কালোর মধ্যে চলাফেরা করতো (অর্থাৎ, পায়ের গোড়া কালো ছিল), কালোর মধ্যে শুইতো (অর্থাৎ, পেটের নিচের অংশ কালো ছিল) এবং কালোর মধ্য দিয়ে দেখতো (অর্থাৎ, চোখের চারদিকে কালো ছিল)। সেটি আনা হলে তিনি আয়িশা (রাঃ)-কে বললেন, ছুরিটি নিয়ে এসো। অতঃপর বলেন, ওটা পাথরে ধার দাও। তিনি তা ধার দিলেন। পরে তিনি সেটি নিলেন এবং দুম্বাটি ধরে শুইয়ে দিলেন। তারপর সেটা যবেহ করলেন এবং বললেন- بِاسْمِ اللَّهِ اللَّهُمَّ تَقَبَّلْ مِنْ مُحَمَّدٍ وَآلِ مُحَمَّدٍ وَمِنْ أُمَّةِ مُحَمَّদٍ “আল্লাহর নামে। হে আল্লাহ! তুমি মুহাম্মাদ ও তাঁর পরিবার ও তাঁর উম্মতের পক্ষ হতে এটা কবুল করে নাও”। তারপর এটা কুরবানী করেন।

ইসলামী ফাউন্ডেশনঃ ৪৯৩১, ইসলামীক সেন্টারঃ ৪৯৩৫

সহিহ মুসলিম হাদিস ৪৯৮৫-এর সারসংক্ষেপ

এই হাদিসে রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم)-এর কুরবানির প্রস্তুতি ও দোয়া সুন্দরভাবে এসেছে। তিনি শিংওয়ালা একটি দুম্বা আনতে বলেন, যার পা, পেটের নিচের অংশ এবং চোখের চারদিক কালো ছিল। পশুটি আনা হলে তিনি আয়িশা (রাঃ)-কে ছুরি আনতে বলেন এবং সেটি পাথরে ধার দিতে বলেন। এরপর তিনি পশুটিকে শুইয়ে যবেহ করেন। যবেহের সময় তিনি বলেন, ‘বিসমিল্লাহ। হে আল্লাহ! তুমি মুহাম্মাদ, মুহাম্মাদের পরিবার এবং মুহাম্মাদের উম্মতের পক্ষ থেকে এটি কবুল করে নাও।’ এই হাদিসে কুরবানির দোয়া, ছুরি প্রস্তুত করা এবং আল্লাহর কাছে কবুলের আবেদন—সবই সরাসরি এসেছে।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • কুরবানির আগে যবেহের সরঞ্জাম প্রস্তুত করা হয়েছে।
  • নবী (صلى الله عليه وسلم) আল্লাহর নামে যবেহ করেছেন।
  • তিনি নিজের, পরিবারের ও উম্মতের পক্ষ থেকে কবুলের দোয়া করেছেন।
  • যবেহের কাজেও যত্ন ও প্রস্তুতির শিক্ষা আছে।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন