৩৬/৩. অধ্যায়ঃ
কুরবানী করা মুস্তাহাব, আর অপর কে দায়িত্ব না দিয়ে নিজেই তা যাবাহ করা এবং ‘বিস্মিল্লা-হ’ ও ‘আল্ল-হু আকবার’ বলাও মুস্তাহাব
সহিহ মুসলিম : ৪৯৮২
সহিহ মুসলিমহাদিস নম্বর ৪৯৮২
حَدَّثَنَا يَحْيَى بْنُ يَحْيَى، أَخْبَرَنَا وَكِيعٌ، عَنْ شُعْبَةَ، عَنْ قَتَادَةَ، عَنْ أَنَسٍ، قَالَ ضَحَّى رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم بِكَبْشَيْنِ أَمْلَحَيْنِ أَقْرَنَيْنِ قَالَ وَرَأَيْتُهُ يَذْبَحُهُمَا بِيَدِهِ وَرَأَيْتُهُ وَاضِعًا قَدَمَهُ عَلَى صِفَاحِهِمَا قَالَ وَسَمَّى وَكَبَّرَ .
আনাস (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ) দুই শিংযুক্ত সাদা-কালো বর্ণের দুইটি দুম্বা কুরবানী করেন। তিনি আরও বলেন, আমি তাঁকে দুম্বা দুইটি স্বহস্তে যবেহ করতে দেখেছি। আরও দেখেছি, তিনি ও দুটির ঘাড়ের পাশে নিজ পা দিয়ে চেপে রাখেন এবং ‘বিসমিল্লাহ’ ও ‘আল্লাহু আকবার’ বলেন।
ইসলামী ফাউন্ডেশনঃ ৪৯২৮, ইসলামীক সেন্টারঃ ৪৯৩২
