৩৬/১. অধ্যায়ঃ
কুরবানী করার সময় প্রসঙ্গে
সহিহ মুসলিম : ৪৯৫৯
সহিহ মুসলিমহাদিস নম্বর ৪৯৫৯
وَحَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا أَبُو الأَحْوَصِ، سَلاَّمُ بْنُ سُلَيْمٍ عَنِ الأَسْوَدِ، بْنِ قَيْسٍ عَنْ جُنْدَبِ بْنِ سُفْيَانَ، قَالَ شَهِدْتُ الأَضْحَى مَعَ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم فَلَمَّا قَضَى صَلاَتَهُ بِالنَّاسِ نَظَرَ إِلَى غَنَمٍ قَدْ ذُبِحَتْ فَقَالَ " مَنْ ذَبَحَ قَبْلَ الصَّلاَةِ فَلْيَذْبَحْ شَاةً مَكَانَهَا وَمَنْ لَمْ يَكُنْ ذَبَحَ فَلْيَذْبَحْ عَلَى اسْمِ اللَّهِ " .
জুন্দাব ইবনু সুফ্ইয়ান (রাঃ) হতে বর্ণিতঃ
আমি রাসূলুল্লাহ (ﷺ)-এর সঙ্গে ঈদুল আজহায় উপস্থিত ছিলাম। তিনি মানুষের সাথে সালাত শেষ করে একটি বকরী দেখতে পেলেন, যা সালাতের আগেই জবাই করা হয়েছে। তখন তিনি (ﷺ) বললেন, সালাতের আগে যে লোক জবাই করেছে, সে যেন এর জায়গায় অন্য একটি বকরী জবাই করে। আর যে জবাই করেনি সে যেন এখন আল্লাহর নাম নিয়ে জবাই করে।
ইসলামী ফাউন্ডেশনঃ ৪৯০৫, ইসলামীক সেন্টারঃ ৪৯০৯
