৩৫/১০. অধ্যায়ঃ
যা দ্বারা শিকার করা ও শত্রুর বিরুদ্ধে সহায়তা লাভ করা যায় তার বৈধতা এবং পাথর নিক্ষেপ নিষিদ্ধ হওয়া
ছোট পাথর ছোঁড়া নিষেধের হাদিস
সহীহ মুসলিম : ৪৯৪৪
সহীহ মুসলিমহাদিস নম্বর ৪৯৪৪
حَدَّثَنَا عُبَيْدُ اللَّهِ بْنُ مُعَاذٍ الْعَنْبَرِيُّ، حَدَّثَنَا أَبِي، حَدَّثَنَا كَهْمَسٌ، عَنِ ابْنِ بُرَيْدَةَ، قَالَ رَأَى عَبْدُ اللَّهِ بْنُ الْمُغَفَّلِ رَجُلاً مِنْ أَصْحَابِهِ يَخْذِفُ فَقَالَ لَهُ لاَ تَخْذِفْ فَإِنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم كَانَ يَكْرَهُ - أَوْ قَالَ - يَنْهَى عَنِ الْخَذْفِ فَإِنَّهُ لاَ يُصْطَادُ بِهِ الصَّيْدُ وَلاَ يُنْكَأُ بِهِ الْعَدُوُّ وَلَكِنَّهُ يَكْسِرُ السِّنَّ وَيَفْقَأُ الْعَيْنَ . ثُمَّ رَآهُ بَعْدَ ذَلِكَ يَخْذِفُ فَقَالَ لَهُ أُخْبِرُكَ أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم كَانَ يَكْرَهُ أَوْ يَنْهَى عَنِ الْخَذْفِ ثُمَّ أَرَاكَ تَخْذِفُ لاَ أُكَلِّمُكَ كَلِمَةً كَذَا وَكَذَا .
ইবনু বুরাইদাহ্ (রহঃ) হতে বর্ণিতঃ
আবদুল্লাহ ইবন মুগাফ্ফাল (রাঃ) তাঁর সাহাবীদের একজনকে পাথর নিক্ষেপ করতে দেখে তাকে বললেন, “পাথর মারবে না। কারণ রাসূলুল্লাহ (ﷺ) পাথর মারা অপছন্দ করতেন অথবা বলেছেন, নিষেধ করতেন। কারণ এর দ্বারা শিকার করাও যায় না এবং শত্রুকে ঘায়েল করাও যায় না; বরং এটি দাঁত ভেঙে দেয় এবং চোখে আঘাত করে।”পরবর্তীতে তাকে আবারো পাথর ছুঁড়তে দেখে তিনি বললেন, “আমি তোমাকে জানালাম রাসূলুল্লাহ (ﷺ) পাথর নিক্ষেপ পছন্দ করতেন না অথবা তা নিষেধ করতেন। তবুও তোমাকে পাথর ছুঁড়তে দেখছি? আমি তোমার সাথে এত এত দিন কথা বলব না।”
ইসলামী ফাউন্ডেশনঃ ৪৮৯২, ইসলামীক সেন্টারঃ ৪৮৯৪
সহীহ মুসলিম হাদিস ৪৯৪৪-এর সারসংক্ষেপ
এই হাদিসে ছোট পাথর ছুঁড়ে খেলার ক্ষতি ও নিষেধের কথা এসেছে। আবদুল্লাহ ইবন মুগাফ্ফাল (রাঃ) তাঁর এক সঙ্গীকে পাথর নিক্ষেপ করতে দেখেন। তিনি বলেন, পাথর মারবে না; কারণ রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم) এটি অপছন্দ করতেন অথবা নিষেধ করতেন। তিনি কারণও বলেন: এভাবে শিকার ধরা যায় না, শত্রুকেও ঠিকভাবে ঘায়েল করা যায় না; বরং দাঁত ভেঙে যায় এবং চোখে আঘাত লাগে। পরে সেই ব্যক্তিকে আবার একই কাজ করতে দেখে তিনি কঠোরভাবে সতর্ক করেন এবং বলেন, তিনি তাকে নবী (صلى الله عليه وسلم)-এর নিষেধ বা অপছন্দের কথা জানিয়েছেন, তবুও সে করছে। এই হাদিসে নিরাপত্তা, ক্ষতি এড়ানো এবং নবী (صلى الله عليه وسلم)-এর নির্দেশ মানার গুরুত্ব স্পষ্ট।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- ছোট পাথর ছোঁড়া ক্ষতিকর কাজ হতে পারে।
- এতে শিকার বা শত্রুর উপকার হয় না; বরং মানুষ আহত হতে পারে।
- নবী (صلى الله عليه وسلم)-এর অপছন্দ বা নিষেধ জানার পর তা মানা উচিত।
- ক্ষতিকর খেলাধুলা বা অভ্যাস থেকে বিরত থাকা দরকার।
