২/১৬. অধ্যায়ঃ
মানবীয় ফিত্রাহ্-এর (স্বভাবের) বিবরণ
ফিতরাতের দশ কাজ: পরিচ্ছন্ন জীবনের শিক্ষা
সহিহ মুসলিম : ৪৯২
সহিহ মুসলিমহাদিস নম্বর ৪৯২
حَدَّثَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ، وَأَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ وَزُهَيْرُ بْنُ حَرْبٍ قَالُوا حَدَّثَنَا وَكِيعٌ، عَنْ زَكَرِيَّاءَ بْنِ أَبِي زَائِدَةَ، عَنْ مُصْعَبِ بْنِ شَيْبَةَ، عَنْ طَلْقِ بْنِ حَبِيبٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ الزُّبَيْرِ، عَنْ عَائِشَةَ، قَالَتْ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " عَشْرٌ مِنَ الْفِطْرَةِ قَصُّ الشَّارِبِ وَإِعْفَاءُ اللِّحْيَةِ وَالسِّوَاكُ وَاسْتِنْشَاقُ الْمَاءِ وَقَصُّ الأَظْفَارِ وَغَسْلُ الْبَرَاجِمِ وَنَتْفُ الإِبْطِ وَحَلْقُ الْعَانَةِ وَانْتِقَاصُ الْمَاءِ " . قَالَ زَكَرِيَّاءُ قَالَ مُصْعَبٌ وَنَسِيتُ الْعَاشِرَةَ إِلاَّ أَنْ تَكُونَ الْمَضْمَضَةَ . زَادَ قُتَيْبَةُ قَالَ وَكِيعٌ انْتِقَاصُ الْمَاءِ يَعْنِي الاِسْتِنْجَاءَ .
‘আয়িশাহ্(রাঃ) হতে বর্ণিতঃ
রসূলুল্লাহ (ﷺ) বলেন, দশটি কাজ ফিতরাতের অন্তর্ভুক্তঃ মোচ খাটো করা, দাড়ি লম্বা করা, মিসওয়াক করা, নাকে পানি দিয়ে ঝাড়া, নখ কাটা এবং আঙুলের গিরাসমূহ ধোয়া, বগলের পশম উপড়ে ফেলা, নাভীর নিচের পশম মুণ্ডন করা এবং পানি দ্বারা ইস্তিঞ্জা করা। যাকারিয়া বলেন, হাদীসের রাবী মুসআব বলেন, দশমটির কথা আমি ভুলে গিয়েছি। সম্ভবত সেটি হবে কুলি করা। এ হাদীসের বর্ণনায় কুতাইবা আরো একটি বাক্য বাড়ালেন যে, ওকী' বলেন, انْتِقَاصُ الْمَاءِ অর্থাৎ ইস্তিঞ্জা করা।
ইসলামী ফাউন্ডেশনঃ ৪৯৫, ইসলামীক সেন্টারঃ ৫১১
সহিহ মুসলিম হাদিস ৪৯২-এর সারসংক্ষেপ
এই হাদিসে রসূলুল্লাহ (صلى الله عليه وسلم) ফিতরাতের অন্তর্ভুক্ত কয়েকটি কাজের কথা বলেছেন। এর মধ্যে আছে মোচ খাটো করা, দাড়ি লম্বা করা, মিসওয়াক করা, নাকে পানি দিয়ে ঝাড়া, নখ কাটা, আঙুলের গিরা ধোয়া, বগলের পশম উপড়ে ফেলা, নাভীর নিচের পশম মুণ্ডন করা এবং পানি দ্বারা ইস্তিঞ্জা করা। রাবী জানান, দশম বিষয়টি তিনি ভুলে গেছেন; সম্ভবত সেটি কুলি করা। এখানে ফিতরাত মানে মানুষের স্বাভাবিক পবিত্রতা ও সুন্দর অভ্যাসের সঙ্গে যুক্ত কাজ। হাদিসটি দেখায়, ইসলাম শরীর, মুখ, হাত-পা ও শৌচের পরিচ্ছন্নতা একসঙ্গে গুরুত্ব দিয়েছে। মিসওয়াক, নখ কাটা এবং ইস্তিঞ্জার নিয়ম—সবই ব্যক্তিগত পরিচ্ছন্নতার বাস্তব শিক্ষা।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- ফিতরাতের কাজগুলো পরিচ্ছন্নতা বজায় রাখতে সাহায্য করে।
- গোঁফ, দাড়ি, নখ, মিসওয়াক ও ইস্তিঞ্জা—সবই হাদিসে এসেছে।
- আঙুলের গিরা ধোয়া ও নাকে পানি দেওয়া পরিচ্ছন্নতার অংশ।
- রাবীর ভুলে যাওয়া অংশ সম্পর্কে হাদিসে সতর্কভাবে উল্লেখ আছে।
