৩৪/৫২. অধ্যায়ঃ
তিরন্দাযীর ফযীলত এবং এতে উৎসাহ প্রদান এবং তা শিক্ষা করে ভুলে যাওয়ার নিন্দা
সহিহ মুসলিম : ৪৮৪০
সহিহ মুসলিমহাদিস নম্বর ৪৮৪০
حَدَّثَنَا هَارُونُ بْنُ مَعْرُوفٍ، أَخْبَرَنَا ابْنُ وَهْبٍ، أَخْبَرَنِي عَمْرُو بْنُ الْحَارِثِ، عَنْ أَبِي عَلِيٍّ، ثُمَامَةَ بْنِ شُفَىٍّ أَنَّهُ سَمِعَ عُقْبَةَ بْنَ عَامِرٍ، يَقُولُ سَمِعْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم وَهُوَ عَلَى الْمِنْبَرِ يَقُولُ " وَأَعِدُّوا لَهُمْ مَا اسْتَطَعْتُمْ مِنْ قُوَّةٍ أَلاَ إِنَّ الْقُوَّةَ الرَّمْىُ أَلاَ إِنَّ الْقُوَّةَ الرَّمْىُ أَلاَ إِنَّ الْقُوَّةَ الرَّمْىُ "
উকবা ইবন আমির (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ)-কে মিম্বরের উপর আসীন অবস্থায় আমি বলতে শুনেছি, আল্লাহর বাণী “এবং তোমরা তাদের মুকাবিলায় শক্তি সঞ্চয় করে রাখো।” জেনে রাখো, এ শক্তি হচ্ছে তীরন্দাজি, জেনে রাখো শক্তি হচ্ছে তীরন্দাজি, জেনে রাখো শক্তি হচ্ছে তীরন্দাজি।
