৩৪/২৯. অধ্যায়ঃ
আল্লাহর পথে শাহাদাতের মাহাত্ম্য
সহিহ মুসলিম : ৪৭৬৩
সহিহ মুসলিমহাদিস নম্বর ৪৭৬৩
حَدَّثَنَا سَعِيدُ بْنُ مَنْصُورٍ، حَدَّثَنَا خَالِدُ بْنُ عَبْدِ اللَّهِ الْوَاسِطِيُّ، عَنْ سُهَيْلِ بْنِ أَبِي، صَالِحٍ عَنْ أَبِيهِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ قِيلَ لِلنَّبِيِّ صلى الله عليه وسلم مَا يَعْدِلُ الْجِهَادَ فِي سَبِيلِ اللَّهِ عَزَّ وَجَلَّ قَالَ " لاَ تَسْتَطِيعُونَهُ " . قَالَ فَأَعَادُوا عَلَيْهِ مَرَّتَيْنِ أَوْ ثَلاَثًا كُلُّ ذَلِكَ يَقُولُ " لاَ تَسْتَطِيعُونَهُ " . وَقَالَ فِي الثَّالِثَةِ " مَثَلُ الْمُجَاهِدِ فِي سَبِيلِ اللَّهِ كَمَثَلِ الصَّائِمِ الْقَائِمِ الْقَانِتِ بِآيَاتِ اللَّهِ لاَ يَفْتُرُ مِنْ صِيَامٍ وَلاَ صَلاَةٍ حَتَّى يَرْجِعَ الْمُجَاهِدُ فِي سَبِيلِ اللَّهِ تَعَالَى " .
আবূ হুরাইরাহ্ (রাঃ) হতে বর্ণিতঃ
একদা নবী (ﷺ)-কে জিজ্ঞেস করা হলো, আল্লাহর পথে জিহাদের তুল্য আর কী আছে? তিনি বললেন, “তোমরা তা করতে পারবে না।”রাবী বলেন, প্রশ্নকারীরা কথাটা দুইবার বা তিনবার করে ফিরিয়ে বললেন। প্রত্যেকবারই তিনি বললেন, “তোমরা তা পারবে না।” তৃতীয়বার তিনি বললেন, “আল্লাহর পথে জিহাদের দৃষ্টান্ত হচ্ছে এমন ব্যক্তির মতো, যে সর্বদা সাওম পালনকারী, সালাতে দণ্ডায়মান, আল্লাহর আয়াতের প্রতি পূর্ণ অনুগত, সাওমে বা কিয়ামে যে ক্লান্তিবোধ করে না, যতক্ষণ না আল্লাহর রাস্তায় মুজাহিদ প্রত্যাবর্তন করে।”
ইসলামী ফাউন্ডেশনঃ ৪৭১৬, ইসলামীক সেন্টারঃ ৪৭১৭
