৩৪/২১. অধ্যায়ঃ

মহিলাদের বাই’আত গ্রহণ পদ্ধতি

সহিহ মুসলিমহাদিস নম্বর ৪৭২৮

حَدَّثَنِي أَبُو الطَّاهِرِ، أَحْمَدُ بْنُ عَمْرِو بْنِ سَرْحٍ أَخْبَرَنَا ابْنُ وَهْبٍ، أَخْبَرَنِي يُونُسُ، بْنُ يَزِيدَ قَالَ قَالَ ابْنُ شِهَابٍ أَخْبَرَنِي عُرْوَةُ بْنُ الزُّبَيْرِ، أَنَّ عَائِشَةَ، زَوْجَ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَتْ كَانَتِ الْمُؤْمِنَاتُ إِذَا هَاجَرْنَ إِلَى رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم يُمْتَحَنَّ بِقَوْلِ اللَّهِ عَزَّ وَجَلَّ ‏{‏ يَا أَيُّهَا النَّبِيُّ إِذَا جَاءَكَ الْمُؤْمِنَاتُ يُبَايِعْنَكَ عَلَى أَنْ لاَ يُشْرِكْنَ بِاللَّهِ شَيْئًا وَلاَ يَسْرِقْنَ وَلاَ يَزْنِينَ‏}‏ إِلَى آخِرِ الآيَةِ ‏.‏ قَالَتْ عَائِشَةُ فَمَنْ أَقَرَّ بِهَذَا مِنَ الْمُؤْمِنَاتِ فَقَدْ أَقَرَّ بِالْمِحْنَةِ وَكَانَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم إِذَا أَقْرَرْنَ بِذَلِكَ مِنْ قَوْلِهِنَّ قَالَ لَهُنَّ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ‏"‏ انْطَلِقْنَ فَقَدْ بَايَعْتُكُنَّ ‏"‏ ‏.‏ وَلاَ وَاللَّهِ مَا مَسَّتْ يَدُ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم يَدَ امْرَأَةٍ قَطُّ ‏.‏ غَيْرَ أَنَّهُ يُبَايِعُهُنَّ بِالْكَلاَمِ - قَالَتْ عَائِشَةُ - وَاللَّهِ مَا أَخَذَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم عَلَى النِّسَاءِ قَطُّ إِلاَّ بِمَا أَمَرَهُ اللَّهُ تَعَالَى وَمَا مَسَّتْ كَفُّ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم كَفَّ امْرَأَةٍ قَطُّ وَكَانَ يَقُولُ لَهُنَّ إِذَا أَخَذَ عَلَيْهِنَّ ‏"‏ قَدْ بَايَعْتُكُنَّ ‏"‏ ‏.‏ كَلاَمًا ‏.‏

নাবী সহধর্মিণী ‘আয়িশাহ্‌ (রাঃ) হতে বর্ণিতঃ

মুমিন মহিলাগণ যখন হিজরত করে রাসূলুল্লাহ (ﷺ)-এর কাছে (মদীনায়) আসতেন, তখন আল্লাহর বাণী অনুযায়ী পরীক্ষা করা হতো। (সে বাণী হচ্ছে) “হে নবী! যখন মুমিন মহিলাগণ আপনার কাছে এ মর্মে বাইআত হতে আসে যে, তারা আল্লাহর সাথে অপর কাউকে শরীক করবে না, চুরি করবে না, ব্যভিচার করবে না...”-(সূরা মুমতাহিনা ৬০:১২) আয়াতের শেষ পর্যন্ত।আয়িশা (রাঃ) বলেন, মুমিন মহিলাদের যে কেউ এসব অঙ্গীকারাবদ্ধ হতো, এতেই তারা বাইআতের অঙ্গীকারে আবদ্ধ হয়েছে বলে গণ্য হতো। রাসূলুল্লাহ (ﷺ)-এর কাছে যখন তারা মৌখিকভাবে এসব অঙ্গীকার করত, তখন রাসূলুল্লাহ (ﷺ) তাদের বলতেন, তোমরা চলে যাও, তোমাদের বাইআত গ্রহণ করা হয়েছে। আল্লাহর কসম! রাসূলুল্লাহ (ﷺ)-এর হাত কোনো দিন কোনো (অপরিচিত) মহিলার হাতকে স্পর্শ করেনি। তবে তিনি মৌখিকভাবে বাইআত গ্রহণ করতেন।আয়িশা (রাঃ) বলেন, আল্লাহর কসম! আল্লাহর নির্দেশিত পথ ছাড়া রাসূলুল্লাহ (ﷺ) কোনো দিন মহিলাদের ওয়াদা গ্রহণ করেননি এবং রাসূলুল্লাহ (ﷺ)-এর হাত কোনো দিন কোনো (অপরিচিত) মহিলার হাত স্পর্শ করেনি। তাদের ওয়াদাবদ্ধ হওয়ার পরই তিনি মৌখিকভাবে বলে দিতেন, তোমাদের বাইআত গ্রহণ করলাম।

ইসলামী ফাউন্ডেশনঃ ৪৬৮১, ইসলামীক সেন্টারঃ ৪৬৮৩

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন