৩৪/২০. অধ্যায়ঃ

মাক্কাহ্‌ বিজয়ের পর ইসলাম, জিহাদ ও পুণ্যময় কাজের বাই’আত আর বিজয়ের পর হিজরাত নেই( মাক্কাহ্‌ থেকে মাদীনায়)- এ কথার অর্থ সংক্রান্ত আলোচনা

সহিহ মুসলিমহাদিস নম্বর ৪৭২১

وَحَدَّثَنِي سُوَيْدُ بْنُ سَعِيدٍ، حَدَّثَنَا عَلِيُّ بْنُ مُسْهِرٍ، عَنْ عَاصِمٍ، عَنْ أَبِي عُثْمَانَ، قَالَ أَخْبَرَنِي مُجَاشِعُ بْنُ مَسْعُودٍ السُّلَمِيُّ، قَالَ جِئْتُ بِأَخِي أَبِي مَعْبَدٍ إِلَى رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم بَعْدَ الْفَتْحِ فَقُلْتُ يَا رَسُولَ اللَّهِ بَايِعْهُ عَلَى الْهِجْرَةِ ‏.‏ قَالَ ‏"‏ قَدْ مَضَتِ الْهِجْرَةُ بِأَهْلِهَا ‏"‏ ‏.‏ قُلْتُ فَبِأَىِّ شَىْءٍ تُبَايِعُهُ قَالَ ‏"‏ عَلَى الإِسْلاَمِ وَالْجِهَادِ وَالْخَيْرِ ‏"‏ ‏.‏ قَالَ أَبُو عُثْمَانَ فَلَقِيتُ أَبَا مَعْبَدٍ فَأَخْبَرْتُهُ بِقَوْلِ مُجَاشِعٍ فَقَالَ صَدَقَ ‏.‏

মুজাশি’ ইবনু মাস’উদ সুলামী (রাঃ) হতে বর্ণিতঃ

মক্কা বিজয়ের পর একদা আমি আমার ভাই আবু মা’বাদ (রাঃ)-কে নিয়ে রাসূলুল্লাহ (ﷺ)-এর দরবারে আসলাম। তখন আমি আরয করলাম, হে আল্লাহর রাসূল! আপনি তাঁকে হিজরতের বাইয়াত করান। তিনি তখন বললেন, হিজরতের দিন অতিক্রান্ত, তার যোগ্য পাত্ররা সে সুযোগ নিয়ে নিয়েছে। আমি বললাম, তাহলে কিসের উপর বাইয়াত নিবেন? তিনি বললেন, ইসলাম, জিহাদ ও সৎকাজের বাইয়াত হতে পারে।আবু উসমান (রহঃ) বলেন, আমি আবু মা’বাদের সাথে সাক্ষাৎ করে তাঁকে মুজাসি’ (রহঃ)-এর কথা জানালাম। তিনি বললেন, সে যথার্থই বলেছে।

ইসলামী ফাউন্ডেশনঃ ৪৬৭৪, ইসলামীক সেন্টারঃ ৪৬৭৬

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন