৩৩/৫১. অধ্যায়ঃ

যুদ্ধ অভিযানে কাফিরদের সাহায্য গ্রহণ মাকরূহ

বদরের পথে ঈমানের শর্ত ও সাহায্যের শিক্ষা

সহিহ মুসলিমহাদিস নম্বর ৪৫৯৪

حَدَّثَنِي زُهَيْرُ بْنُ حَرْبٍ، حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ مَهْدِيٍّ، عَنْ مَالِكٍ، ح وَحَدَّثَنِيهِ أَبُو الطَّاهِرِ - وَاللَّفْظُ لَهُ - حَدَّثَنِي عَبْدُ اللَّهِ بْنُ وَهْبٍ، عَنْ مَالِكِ بْنِ أَنَسٍ، عَنِ الْفُضَيْلِ بْنِ أَبِي، عَبْدِ اللَّهِ عَنْ عَبْدِ اللَّهِ بْنِ نِيَارٍ الأَسْلَمِيِّ، عَنْ عُرْوَةَ بْنِ الزُّبَيْرِ، عَنْ عَائِشَةَ، زَوْجِ النَّبِيِّ صلى الله عليه وسلم أَنَّهَا قَالَتْ خَرَجَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم قِبَلَ بَدْرٍ فَلَمَّا كَانَ بِحَرَّةِ الْوَبَرَةِ أَدْرَكَهُ رَجُلٌ قَدْ كَانَ يُذْكَرُ مِنْهُ جُرْأَةٌ وَنَجْدَةٌ فَفَرِحَ أَصْحَابُ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم حِينَ رَأَوْهُ فَلَمَّا أَدْرَكَهُ قَالَ لِرَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم جِئْتُ لأَتَّبِعَكَ وَأُصِيبَ مَعَكَ قَالَ لَهُ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ‏"‏ تُؤْمِنُ بِاللَّهِ وَرَسُولِهِ ‏"‏ ‏.‏ قَالَ لاَ قَالَ ‏"‏ فَارْجِعْ فَلَنْ أَسْتَعِينَ بِمُشْرِكٍ ‏"‏ ‏.‏ قَالَتْ ثُمَّ مَضَى حَتَّى إِذَا كُنَّا بِالشَّجَرَةِ أَدْرَكَهُ الرَّجُلُ فَقَالَ لَهُ كَمَا قَالَ أَوَّلَ مَرَّةٍ فَقَالَ لَهُ النَّبِيُّ صلى الله عليه وسلم كَمَا قَالَ أَوَّلَ مَرَّةٍ قَالَ ‏"‏ فَارْجِعْ فَلَنْ أَسْتَعِينَ بِمُشْرِكٍ ‏"‏ ‏.‏ قَالَ ثُمَّ رَجَعَ فَأَدْرَكَهُ بِالْبَيْدَاءِ فَقَالَ لَهُ كَمَا قَالَ أَوَّلَ مَرَّةٍ ‏"‏ تُؤْمِنُ بِاللَّهِ وَرَسُولِهِ ‏"‏ ‏.‏ قَالَ نَعَمْ ‏.‏ فَقَالَ لَهُ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ‏"‏ فَانْطَلِقْ ‏"‏ ‏.‏

‘আয়িশাহ্‌ (রাঃ) হতে বর্ণিতঃ

রাসূলুল্লাহ (ﷺ) বদর অভিমুখে রওয়ানা হলেন। যখন তিনি ওয়াবারাহ প্রান্তরে পৌঁছলেন, তখন এমন এক ব্যক্তি এসে তাঁর সাথে সাক্ষাৎ করলো, যে পূর্ব থেকে তাঁর শৌর্য-বীর্য ও সাহসিকতার জন্য প্রসিদ্ধ ছিল। রাসূলুল্লাহ (ﷺ)-এর সাহাবীগণ তাঁকে দেখতে পেয়ে অত্যন্ত আনন্দিত হলেন।সে রাসূলুল্লাহ (ﷺ)-কে বলল, আমি আপনার সঙ্গে যেতে এবং আপনার সঙ্গে (গনীমত) পেতে এসেছি। রাসূলুল্লাহ (ﷺ) তাকে বললেনঃ তুমি কি আল্লাহ ও তাঁর রাসূলের প্রতি ঈমান রাখ? সে বলল, না। রাসূলুল্লাহ (ﷺ) বললেনঃ তাহলে তুমি ফিরে যাও, আমি কোন মুশরিকের সাহায্য গ্রহণ করব না।আয়িশা (রাঃ) বলেন, তখন লোকটি চলে গেল। যখন আমরা শাজারায় উপনীত হলাম, তখন সে ব্যক্তি তাঁর সঙ্গে দেখা করলো এবং তাঁর পূর্বের কথাই পুনরায় বললো, নবী (ﷺ)-ও তাঁর পূর্বের কথা পুনরায় বললেন, আরও বললেন, তুমি ফিরে যাও, আমি কোন মুশরিকের সাহায্য গ্রহণ করব না। এবারও সে চলে গেল।তারপর সে আবার বায়দাতে তাঁর (নবী (ﷺ)) সঙ্গে সাক্ষাৎ করলো। তখন রাসূলুল্লাহ (ﷺ) তাকে প্রথমবারের মত জিজ্ঞেস করলেন, তুমি কি আল্লাহ ও তাঁর রাসূলের প্রতি ঈমান রাখ? সে বলল, জ্বী-হ্যাঁ। তখন রাসূলুল্লাহ (ﷺ) তাকে বললেন, এখন (আমাদের সাথে) চল।

ইসলামী ফাউন্ডেশনঃ ৪৫৪৯, ইসলামীক সেন্টারঃ ৪৫৫২

সহিহ মুসলিম হাদিস ৪৫৯৪-এর সারসংক্ষেপ

এই হাদিসে বদর অভিমুখে যাত্রার সময় একটি ঘটনা এসেছে। এক সাহসী ও শক্তিশালী ব্যক্তি রাসূলুল্লাহ صلى الله عليه وسلم-এর সঙ্গে যেতে চাইল এবং লাভে অংশ নিতে চাইল। সাহাবীরা তাকে দেখে খুশি হয়েছিলেন। কিন্তু রাসূল صلى الله عليه وسلم প্রথমে তাকে জিজ্ঞেস করলেন, সে কি আল্লাহ ও তাঁর রাসূলের প্রতি ঈমান রাখে? সে ‘না’ বললে নবী صلى الله عليه وسلم তাকে ফিরিয়ে দিলেন এবং বললেন, তিনি কোনো মুশরিকের সাহায্য নেবেন না। লোকটি আবারও একইভাবে এলো, একই জবাব পেল। পরে সে যখন বলল যে সে ঈমান রাখে, তখন রাসূল صلى الله عليه وسلم তাকে সঙ্গে চলতে বললেন। এই হাদিসে বোঝা যায়, বাহ্যিক শক্তি বা সাহসের আগে ঈমানের বিষয়টি গুরুত্ব পেয়েছে।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • রাসূল صلى الله عليه وسلم সাহায্য গ্রহণের আগে ঈমানের বিষয়টি জিজ্ঞেস করেছেন।
  • শুধু সাহস বা শক্তি যথেষ্ট নয়; বিশ্বাসের অবস্থাও গুরুত্বপূর্ণ।
  • লোকটি ঈমানের কথা বলার পর নবী صلى الله عليه وسلم তাকে সঙ্গে চলতে বলেন।
  • হাদিসের ভাষায় সিদ্ধান্তটি নির্দিষ্ট ঘটনার সঙ্গে যুক্ত।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন