৩৩/৪৮. অধ্যায়ঃ

জিহাদ অভিযানে অংশগ্রহণকারী মহিলাদের জন্য গনীমাতের কোন অংশ নেই, তবে স্বেচ্ছায় তাদের কিছু দেয়া এবং শত্রুপক্ষের শিশুদের হত্যা করা নিষিদ্ধ

ইয়াতিমের পরিপক্বতা ও শিশু হত্যা নিষেধ

সহিহ মুসলিমহাদিস নম্বর ৪৫৮২

حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ، أَخْبَرَنَا وَهْبُ بْنُ جَرِيرِ بْنِ حَازِمٍ، حَدَّثَنِي أَبِي قَالَ، سَمِعْتُ قَيْسًا، يُحَدِّثُ عَنْ يَزِيدَ بْنِ هُرْمُزَ، ح وَحَدَّثَنِي مُحَمَّدُ بْنُ حَاتِمٍ، - وَاللَّفْظُ لَهُ - قَالَ حَدَّثَنَا بَهْزٌ، حَدَّثَنَا جَرِيرُ بْنُ حَازِمٍ، حَدَّثَنِي قَيْسُ بْنُ سَعْدٍ، عَنْ يَزِيدَ بْنِ هُرْمُزَ، قَالَ كَتَبَ نَجْدَةُ بْنُ عَامِرٍ إِلَى ابْنِ عَبَّاسٍ قَالَ فَشَهِدْتُ ابْنَ عَبَّاسٍ حِينَ قَرَأَ كِتَابَهُ وَحِينَ كَتَبَ جَوَابَهُ وَقَالَ ابْنُ عَبَّاسٍ وَاللَّهِ لَوْلاَ أَنْ أَرُدَّهُ عَنْ نَتْنٍ يَقَعُ فِيهِ مَا كَتَبْتُ إِلَيْهِ وَلاَ نُعْمَةَ عَيْنٍ قَالَ فَكَتَبَ إِلَيْهِ إِنَّكَ سَأَلْتَ عَنْ سَهْمِ ذِي الْقُرْبَى الَّذِي ذَكَرَ اللَّهُ مَنْ هُمْ وَإِنَّا كُنَّا نَرَى أَنَّ قَرَابَةَ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم هُمْ نَحْنُ فَأَبَى ذَلِكَ عَلَيْنَا قَوْمُنَا وَسَأَلْتَ عَنِ الْيَتِيمِ مَتَى يَنْقَضِي يُتْمُهُ وَإِنَّهُ إِذَا بَلَغَ النِّكَاحَ وَأُونِسَ مِنْهُ رُشْدٌ وَدُفِعَ إِلَيْهِ مَالُهُ فَقَدِ انْقَضَى يُتْمُهُ وَسَأَلْتَ هَلْ كَانَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم يَقْتُلُ مِنْ صِبْيَانِ الْمُشْرِكِينَ أَحَدًا فَإِنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم لَمْ يَكُنْ يَقْتُلُ مِنْهُمْ أَحَدًا وَأَنْتَ فَلاَ تَقْتُلْ مِنْهُمْ أَحَدًا إِلاَّ أَنْ تَكُونَ تَعْلَمُ مِنْهُمْ مَا عَلِمَ الْخَضِرُ مِنَ الْغُلاَمِ حِينَ قَتَلَهُ وَسَأَلْتَ عَنِ الْمَرْأَةِ وَالْعَبْدِ هَلْ كَانَ لَهُمَا سَهْمٌ مَعْلُومٌ إِذَا حَضَرُوا الْبَأْسَ فَإِنَّهُمْ لَمْ يَكُنْ لَهُمْ سَهْمٌ مَعْلُومٌ إِلاَّ أَنْ يُحْذَيَا مِنْ غَنَائِمِ الْقَوْمِ

কায়স (রাঃ) হতে বর্ণিতঃ

ইয়াজিদ ইবন হুরমুযকে আমি এ হাদিস বর্ণনা করতে শুনেছি। মুহাম্মাদ ইবন হাতিম ইয়াজিদ ইবন হুরমুয থেকে বর্ণিত। নাজদা ইবন আমির ইবন আব্বাস (রাঃ)-কে পত্র লিখেন। রাবি বলেন, ইবন আব্বাস (রাঃ) যখন তাঁর পত্রখানি পাঠ করেন এবং যখন তিনি তার জবাব লিখেন তখন আমি তাঁর (ইবন আব্বাস) সামনেই উপস্থিত ছিলাম। ইবন আব্বাস (রাঃ) বলেন, যদি সে নাপাকিতে (অজ্ঞানতা প্রসূত কথাবার্তায়) পতিত হবে বলে আশঙ্কা না করতাম তবে আমি তার কাছে জবাব লিখতাম না। তার চোখ কোন দিন না জুড়াক (অর্থাৎ আল্লাহ তাকে খুশি না রাখুক, তার বাতিল আক্বীদার দরুন এ বদদোয়া করলেন)।রাবি (ইয়াজিদ) বলেন, তারপর তিনি তাকে লিখলেন, “তুমি আমাকে জিজ্ঞেস করেছ, আল্লাহ (গনীমাতের অংশ সংক্রান্ত আয়াতে) যাদের সম্পর্কে উল্লেখ করেছেন, রাসুলুল্লাহ (ﷺ)-এর ঘনিষ্ঠজন কারা? আমরা মনে করি, আমরাই রাসূলুল্লাহ (ﷺ)-এর সে ঘনিষ্ঠজন। কিন্তু আমাদের গোত্রের লোকেরা তা অস্বীকার করে।আর তুমি ইয়াতিম সম্পর্কে প্রশ্ন করেছ যে, কখন তার ইয়াতিম অবস্থার সমাপ্তি ঘটে? যখন সে বিবাহযোগ্য হয়, তার মধ্যে বুদ্ধি-বিবেচনা পরিলক্ষিত হয় এবং তার সম্পদ তার কাছে প্রত্যর্পণ করা হয়, তখন তার ইয়াতিম অবস্থার অবসান ঘটে। আর তুমি প্রশ্ন করেছ, রাসুলুল্লাহ (ﷺ) কি মুশরিকদের কোন শিশুকে হত্যা করতেন? রাসূলুল্লাহ (ﷺ) কোনদিন তাদের শিশুদের কাউকে হত্যা করেননি। সুতরাং তুমিও তাদের কাউকে হত্যা করবে না। অবশ্য তুমি যদি অবগত হও, যা অবগত হয়েছিলেন খিজির (আঃ) সে বালকটির সম্পর্কে যখন তিনি তাকে হত্যা করেন।আর তুমি প্রশ্ন করেছ, নারী ও গোলাম সম্পর্কে, যখন তারা যুদ্ধে উপস্থিত থাকে, তাদের জন্য নির্ধারিত অংশ নেই। তবে লোকদের গনীমাতের মাল থেকে তারা উপঢৌকন হিসেবে পায়।”

ইসলামী ফাউন্ডেশনঃ ৪৫৩৭, ইসলামীক সেন্টারঃ ৪৫৪০

সহিহ মুসলিম হাদিস ৪৫৮২-এর সারসংক্ষেপ

এই হাদিসে ইয়াজিদ ইবন হুরমুয জানান, নাজদা ইবন আমির ইবন আব্বাস (রাঃ)-কে চিঠি লেখেন এবং তিনি ইবন আব্বাসের জবাব লেখার সময় উপস্থিত ছিলেন। ইবন আব্বাস (রাঃ) জবাবে চারটি বিষয় উল্লেখ করেন। প্রথমত, রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم)-এর ঘনিষ্ঠজন কারা—এ বিষয়ে তাঁরা নিজেদেরকে সে ঘনিষ্ঠজন মনে করতেন, কিন্তু তাঁদের গোত্রের লোকেরা তা মানেনি। দ্বিতীয়ত, ইয়াতিমের অবস্থা তখন শেষ হয় যখন সে বিবাহযোগ্য হয়, তার মধ্যে বুদ্ধি দেখা যায় এবং তার সম্পদ তাকে ফিরিয়ে দেওয়া হয়। তৃতীয়ত, রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم) মুশরিকদের শিশু হত্যা করতেন না। চতুর্থত, নারী ও গোলামের নির্দিষ্ট অংশ নেই, তবে গনীমত থেকে উপহার পেতে পারে। এই হাদিসে ইয়াতিমের অধিকার ও যুদ্ধের সীমা দুটোই স্পষ্ট।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • ইয়াতিমের সম্পদ ফেরত দেওয়ার আগে তার বুদ্ধি-বিবেচনা দেখা জরুরি।
  • রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم) মুশরিকদের শিশু হত্যা করতেন না।
  • নারী ও গোলামের নির্দিষ্ট গনীমত অংশ নেই, তবে উপহার পেতে পারে।
  • ইবন আব্বাস (রাঃ) কঠিন প্রশ্নের উত্তর ইলমের দায়িত্ব থেকে দিয়েছেন।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন