৩৩/৪৮. অধ্যায়ঃ

জিহাদ অভিযানে অংশগ্রহণকারী মহিলাদের জন্য গনীমাতের কোন অংশ নেই, তবে স্বেচ্ছায় তাদের কিছু দেয়া এবং শত্রুপক্ষের শিশুদের হত্যা করা নিষিদ্ধ

গনীমত, শিশু হত্যা ও ইয়াতিমের সীমা

সহিহ মুসলিমহাদিস নম্বর ৪৫৮০

وَحَدَّثَنَا ابْنُ أَبِي عُمَرَ، حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ إِسْمَاعِيلَ بْنِ أُمَيَّةَ، عَنْ سَعِيدٍ الْمَقْبُرِيِّ، عَنْ يَزِيدَ بْنِ هُرْمُزَ، قَالَ كَتَبَ نَجْدَةُ بْنُ عَامِرٍ الْحَرُورِيُّ إِلَى ابْنِ عَبَّاسٍ يَسْأَلُهُ عَنِ الْعَبْدِ، وَالْمَرْأَةِ يَحْضُرَانِ الْمَغْنَمَ هَلْ يُقْسَمُ لَهُمَا وَعَنْ قَتْلِ الْوِلْدَانِ وَعَنِ الْيَتِيمِ مَتَى يَنْقَطِعُ عَنْهُ الْيُتْمُ وَعَنْ ذَوِي الْقُرْبَى مَنْ هُمْ فَقَالَ لِيَزِيدَ اكْتُبْ إِلَيْهِ فَلَوْلاَ أَنْ يَقَعَ فِي أُحْمُوقَةٍ مَا كَتَبْتُ إِلَيْهِ اكْتُبْ إِنَّكَ كَتَبْتَ تَسْأَلُنِي عَنِ الْمَرْأَةِ وَالْعَبْدِ يَحْضُرَانِ الْمَغْنَمَ هَلْ يُقْسَمُ لَهُمَا شَىْءٌ وَإِنَّهُ لَيْسَ لَهُمَا شَىْءٌ إِلاَّ أَنْ يُحْذَيَا وَكَتَبْتَ تَسْأَلُنِي عَنْ قَتْلِ الْوِلْدَانِ وَإِنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم لَمْ يَقْتُلْهُمْ وَأَنْتَ فَلاَ تَقْتُلْهُمْ إِلاَّ أَنْ تَعْلَمَ مِنْهُمْ مَا عَلِمَ صَاحِبُ مُوسَى مِنَ الْغُلاَمِ الَّذِي قَتَلَهُ وَكَتَبْتَ تَسْأَلُنِي عَنِ الْيَتِيمِ مَتَى يَنْقَطِعُ عَنْهُ اسْمُ الْيُتْمِ وَإِنَّهُ لاَ يَنْقَطِعُ عَنْهُ اسْمُ الْيُتْمِ حَتَّى يَبْلُغَ وَيُؤْنَسَ مِنْهُ رُشْدٌ وَكَتَبْتَ تَسْأَلُنِي عَنْ ذَوِي الْقُرْبَى مَنْ هُمْ وَإِنَّا زَعَمْنَا أَنَّا هُمْ فَأَبَى ذَلِكَ عَلَيْنَا قَوْمُنَا ‏.‏

ইয়াযীদ ইবনু হুরমুয (রহঃ) হতে বর্ণিতঃ

নাজদা ইবন আমার হারূরী ইবন আব্বাস (রাঃ)-এর নিকট পত্র লিখে জানতে চাইলেন, জিহাদে উপস্থিত গোলাম ও মহিলাদের গনীমাতের অংশ দেয়া হবে কি? আর (শত্রুপক্ষের) শিশুদের হত্যা সম্পর্কে এবং ইয়াতিম সম্পর্কে যে, কখন তার ইয়াতিম অবস্থার সমাপ্তি ঘটে? এবং ‘যাবিল কুরবা’ বা নিকটাত্মীয় কারা?তখন তিনি ইয়াজিদকে বললেন, তুমি তাকে লিখ, তার নির্বুদ্ধিতায় পতিত হবার আশঙ্কা না থাকলে আমি তাকে পত্র লিখাতাম না। লিখ, তুমি আমাকে লিখেছ এ প্রশ্ন করে যে, যারা জিহাদে যোগ দিয়েছে এমন নারী এবং গোলামকে কি গনীমাতের কিছু দেয়া হবে? তাদের (নির্ধারিত) কিছুই দেয়া হবে না। তবে সবার কাছ থেকে কিছু কিছু নিয়ে (বকশিশরূপে) দেয়া হবে।তুমি আমাকে প্রশ্ন করে লিখেছ শিশুদের হত্যা সম্পর্কে। রাসূলুল্লাহ (ﷺ) কখনও তাদেরকে হত্যা করেননি এবং তুমিও তাদেরকে হত্যা করবে না। তবে (তা স্বতন্ত্র কথা) যদি তুমি তাদের ব্যাপারে তা জানতে পারো যা মূসা (আঃ)-এর সঙ্গী [খিজির (আঃ)] জানতে পেরেছিলেন, যে ছেলেটিকে তিনি হত্যা করেছিলেন তার সম্পর্কে।তার ইয়াতিম নাম ঘুচবে না যতক্ষণ না সে বালেগ হবে এবং তার মধ্যে বুদ্ধিমত্তা পরিলক্ষিত হবে। আর তুমি আমাকে ‘যাবিল কুরবা’ সম্বন্ধে প্রশ্ন করে লিখেছ যে, তারা কারা? আমরা মনে করি, আমরাই তাঁরা। কিন্তু আমাদের লোকেরা তা অস্বীকার করেছে।

ইসলামী ফাউন্ডেশনঃ ৪৫৩৫, ইসলামীক সেন্টারঃ ৪৫৩৮

সহিহ মুসলিম হাদিস ৪৫৮০-এর সারসংক্ষেপ

এই হাদিসে নাজদা ইবন আমার হারূরী ইবন আব্বাস (রাঃ)-এর কাছে কয়েকটি প্রশ্ন করেন। প্রশ্নগুলো ছিল নারী ও গোলাম জিহাদে উপস্থিত হলে গনীমতের অংশ পাবে কি না, শিশু হত্যা, ইয়াতিমের অবস্থা শেষ হওয়ার সময় এবং যাবিল কুরবা কারা। ইবন আব্বাস (রাঃ) উত্তর দেন, নারী ও গোলামের জন্য নির্ধারিত অংশ নেই; তবে গনীমত থেকে কিছু উপহার দেওয়া হতে পারে। শিশুদের ব্যাপারে তিনি বলেন, রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم) তাদের হত্যা করেননি, তাই তাদের হত্যা করবে না। ইয়াতিমের ব্যাপারে বলেন, বালেগ হওয়া এবং বুদ্ধিমত্তা দেখা না যাওয়া পর্যন্ত ইয়াতিম নাম ঘুচে না। যাবিল কুরবা সম্পর্কে তিনি বলেন, আমরা মনে করি আমরাই তারা, কিন্তু আমাদের লোকেরা তা মানেনি। এই হাদিসে গনীমতের বিধান ও মানবিক সীমা একসাথে এসেছে।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • নারী ও গোলামের জন্য নির্দিষ্ট গনীমত ভাগ নেই, তবে উপহার দেওয়ার কথা এসেছে।
  • শিশু হত্যা থেকে বিরত থাকার নির্দেশ স্পষ্টভাবে এসেছে।
  • ইয়াতিমের অবস্থা শেষ হতে বালেগ হওয়া ও বুদ্ধিমত্তা দেখা জরুরি।
  • যাবিল কুরবা সম্পর্কে ইবন আব্বাস (রাঃ) আহলে বাইতের দৃষ্টিভঙ্গি উল্লেখ করেছেন।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন