৩৩/৪৮. অধ্যায়ঃ

জিহাদ অভিযানে অংশগ্রহণকারী মহিলাদের জন্য গনীমাতের কোন অংশ নেই, তবে স্বেচ্ছায় তাদের কিছু দেয়া এবং শত্রুপক্ষের শিশুদের হত্যা করা নিষিদ্ধ

শিশু হত্যা নিষেধ: ইবন আব্বাসের জবাব

সহিহ মুসলিমহাদিস নম্বর ৪৫৭৯

حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، وَإِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ، كِلاَهُمَا عَنْ حَاتِمِ بْنِ إِسْمَاعِيلَ، عَنْ جَعْفَرِ بْنِ مُحَمَّدٍ، عَنْ أَبِيهِ، عَنْ يَزِيدَ بْنِ هُرْمُزَ، أَنَّ نَجْدَةَ، كَتَبَ إِلَى ابْنِ عَبَّاسٍ يَسْأَلُهُ عَنْ خِلاَلٍ، ‏.‏ بِمِثْلِ حَدِيثِ سُلَيْمَانَ بْنِ بِلاَلٍ غَيْرَ أَنَّ فِي، حَدِيثِ حَاتِمٍ وَإِنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم لَمْ يَكُنْ يَقْتُلُ الصِّبْيَانَ فَلاَ تَقْتُلِ الصِّبْيَانَ إِلاَّ أَنْ تَكُونَ تَعْلَمُ مَا عَلِمَ الْخَضِرُ مِنَ الصَّبِيِّ الَّذِي قَتَلَ ‏.‏ وَزَادَ إِسْحَاقُ فِي حَدِيثِهِ عَنْ حَاتِمٍ وَتُمَيِّزَ الْمُؤْمِنَ فَتَقْتُلَ الْكَافِرَ وَتَدَعَ الْمُؤْمِنَ ‏.‏

ইবনূ হুরমু্য (রহঃ) হতে বর্ণিতঃ

নাজদা (রহঃ) ইবন আব্বাস (রাঃ)-কে কয়েকটি ব্যাপারে প্রশ্ন করে পত্র লিখেন। পরবর্তী অংশ সুলাইমান ইবন বিলালের হাদীসের অনুরূপ। তবে হাতিমের এ হাদীসে রয়েছে যে রাসূলুল্লাহ (ﷺ) শিশুদেরকে হত্যা করতেন না। সুতরাং তুমিও বালকদেরকে হত্যা করবে না। তবে যদি তুমি তা জানতে পারো, যা খিজির সেই বালক সম্পর্কে জানতে পেরেছিলেন, যাকে তিনি হত্যা করেছিলেন, তবে স্বতন্ত্র কথা। এ হাদীসের একজন রাবী ইসহাক (রহঃ) তাঁর বর্ণনায় হাদীসের সূত্রে এতটুকু বাড়িয়েছেন-আর যদি তুমি বেছে বের করতে পারো মুমিনকে, তবে তুমি কাফিরকে হত্যা করবে এবং মুমিনকে ছেড়ে দেবে।

ইসলামী ফাউন্ডেশনঃ ৪৫৩৪, ইসলামীক সেন্টারঃ ৪৫৩৭

সহিহ মুসলিম হাদিস ৪৫৭৯-এর সারসংক্ষেপ

এই হাদিসে নাজদার প্রশ্নের জবাবে ইবন আব্বাস (রাঃ)-এর বক্তব্যের অনুরূপ বর্ণনা এসেছে। তবে এখানে বিশেষভাবে শিশুদের হত্যা সম্পর্কে বাড়তি অংশ আছে। বলা হয়েছে, রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم) শিশুদের হত্যা করতেন না, তাই তুমিও বালকদের হত্যা করবে না। এরপর খিজির (আঃ)-এর ঘটনার দিকে ইঙ্গিত করে বলা হয়েছে, যদি তুমি সে ধরনের জ্ঞান জানতে পারো, তবে স্বতন্ত্র কথা। আরেক বর্ণনায় মুমিন ও কাফির আলাদা করে চেনার প্রসঙ্গও এসেছে। এই হাদিসের মূল শিক্ষা হলো, যুদ্ধের অবস্থাতেও শিশু হত্যা নিষিদ্ধ হিসেবে উল্লেখিত। তবে এখানে খিজিরের ঘটনা সাধারণ মানুষের জন্য সাধারণ নিয়ম নয়; হাদিসের কথার মধ্যেই বিশেষ জ্ঞানের শর্তের কথা এসেছে। তাই ব্যাখ্যায় সতর্কতা দরকার।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم) শিশুদের হত্যা করতেন না—হাদিসে তা স্পষ্ট।
  • ইবন আব্বাস (রাঃ) প্রশ্নের জবাবে শিশু হত্যা থেকে বিরত থাকতে বলেছেন।
  • খিজির (আঃ)-এর ঘটনার উল্লেখ বিশেষ জ্ঞানের শর্তসহ এসেছে।
  • যুদ্ধের কথাও শরিয়তের সীমার বাইরে নেওয়া যায় না।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন