৩৩/২০. অধ্যায়ঃ

হিজায রাজ্য থেকে ইয়াহূদীদেরকে বহিষ্কার করা

ইসলাম গ্রহণ কর, শান্তিতে থাকবে: দাওয়াতের হাদিস

সহিহ মুসলিমহাদিস নম্বর ৪৪৮৩

حَدَّثَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ، حَدَّثَنَا لَيْثٌ، عَنْ سَعِيدِ بْنِ أَبِي سَعِيدٍ، عَنْ أَبِيهِ، عَنْ أَبِي، هُرَيْرَةَ أَنَّهُ قَالَ بَيْنَا نَحْنُ فِي الْمَسْجِدِ إِذْ خَرَجَ إِلَيْنَا رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم فَقَالَ ‏"‏ انْطَلِقُوا إِلَى يَهُودَ ‏"‏ ‏.‏ فَخَرَجْنَا مَعَهُ حَتَّى جِئْنَاهُمْ فَقَامَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم فَنَادَاهُمْ فَقَالَ ‏"‏ يَا مَعْشَرَ يَهُودَ أَسْلِمُوا تَسْلَمُوا ‏"‏ ‏.‏ فَقَالُوا قَدْ بَلَّغْتَ يَا أَبَا الْقَاسِمِ ‏.‏ فَقَالَ لَهُمْ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ‏"‏ ذَلِكَ أُرِيدُ أَسْلِمُوا تَسْلَمُوا ‏"‏ ‏.‏ فَقَالُوا قَدْ بَلَّغْتَ يَا أَبَا الْقَاسِمِ ‏.‏ فَقَالَ لَهُمْ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ‏"‏ ذَلِكَ أُرِيدُ ‏"‏ ‏.‏ فَقَالَ لَهُمُ الثَّالِثَةَ فَقَالَ ‏"‏ اعْلَمُوا أَنَّمَا الأَرْضُ لِلَّهِ وَرَسُولِهِ وَأَنِّي أُرِيدُ أَنْ أُجْلِيَكُمْ مِنْ هَذِهِ الأَرْضِ فَمَنْ وَجَدَ مِنْكُمْ بِمَالِهِ شَيْئًا فَلْيَبِعْهُ وَإِلاَّ فَاعْلَمُوا أَنَّ الأَرْضَ لِلَّهِ وَرَسُولِهِ ‏"‏ ‏.‏

আবু হুরাইরাহ (রাঃ) হতে বর্ণিতঃ

একদা আমরা মসজিদে বসা ছিলাম। হঠাৎ আমাদের দিকে রাসূলুল্লাহ (ﷺ) বেরিয়ে এলেন। তারপর তিনি বললেন, তোমরা ইয়াহুদের দিকে যাও। সুতরাং আমরা তাঁর সঙ্গে বের হলাম। পরিশেষে তাদের কাছে এলাম। এরপর রাসূলুল্লাহ (ﷺ) দাঁড়ালেন এবং তাদেরকে (ধর্মের দিকে) আহ্বান করে বললেন, হে ইয়াহুদী সম্প্রদায়! তোমরা ইসলাম গ্রহণ কর, তাহলে শান্তিতে থাকতে পারবে। তখন তারা বলল, হে আবুল কাসেম! নিশ্চয়ই আপনি (আল্লাহর নির্দেশ) প্রচার করেছেন। রাসূলুল্লাহ (ﷺ) তাদেরকে বললেন: আমি এ কথাই শুনতে চেয়েছি।এরপর রাসূলুল্লাহ (ﷺ) তাদেরকে বললেন: তোমরা ইসলাম গ্রহণ কর, তাহলে শান্তিতে থাকতে পারবে। তখন তারা বলল, হে আবুল কাসেম! নিশ্চয়ই আপনি প্রচার করেছেন। তারপর রাসূলুল্লাহ (ﷺ) বললেন: আমি তাই চেয়েছিলাম।এরপর তৃতীয়বার তিনি তাদেরকে বললেন, তোমরা জেনে রেখো! নিশ্চয়ই পৃথিবী আল্লাহ ও তাঁর রাসূলের। আর আমার ইচ্ছা যে, তোমাদেরকে আমি এ ভূমিখণ্ড থেকে বহিষ্কার করবো। অতএব তোমাদের মধ্যে হতে যদি কারো কিছু মালামাল থাকে তাহলে সে যেন তা বিক্রি করে দেয়। নতুবা জেনে রেখো যে, সমগ্র ভুমণ্ডল আল্লাহ ও তাঁর রাসূলের।

ইসলামী ফাউন্ডেশনঃ ৪৪৩৯, ইসলামীক সেন্টারঃ ৪৪৪১

সহিহ মুসলিম হাদিস ৪৪৮৩-এর সারসংক্ষেপ

এই হাদিসে রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم)-এর ইয়াহুদীদের কাছে যাওয়া এবং তাদেরকে ইসলামের দাওয়াত দেওয়ার ঘটনা এসেছে। তিনি সাহাবীদের নিয়ে তাদের কাছে গেলেন এবং বললেন, তোমরা ইসলাম গ্রহণ কর, তাহলে শান্তিতে থাকবে। তারা উত্তর দিল, আপনি প্রচার করেছেন। নবী (صلى الله عليه وسلم) বললেন, আমি এ কথাই চেয়েছি। তিনি একই আহ্বান একাধিকবার করেন। এরপর তৃতীয়বার তিনি জানিয়ে দেন, পৃথিবী আল্লাহ ও তাঁর রাসূলের, এবং তিনি তাদেরকে সেই ভূমি থেকে বের করে দিতে চান। তাই যার মালামাল আছে, সে যেন তা বিক্রি করে নেয়। হাদিসে দাওয়াত, সতর্কতা এবং আল্লাহর মালিকানা—এই তিনটি বিষয় স্পষ্ট। এখানে প্রথমে ইসলামের আহ্বান এসেছে, পরে বাস্তব সিদ্ধান্ত জানানো হয়েছে। এই বর্ণনা দেখায়, নবী (صلى الله عليه وسلم) সরাসরি কথা বলতেন, বার্তা পৌঁছে দিতেন এবং এরপর প্রয়োজনীয় ব্যবস্থা জানাতেন।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • নবী (صلى الله عليه وسلم) প্রথমে ইসলাম গ্রহণের আহ্বান জানিয়েছেন।
  • বার্তা পৌঁছে দেওয়া দাওয়াতের গুরুত্বপূর্ণ অংশ।
  • ভূমি ও মালিকানা বিষয়ে আল্লাহর অধিকার স্মরণ করানো হয়েছে।
  • সতর্কতার আগে স্পষ্টভাবে কথা বলা হয়েছে।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন