৩২/১. অধ্যায়ঃ

হাজীগনের হারানো বস্তু প্রাপ্তি

হারানো বস্তু পাওয়ার বিধান ও মালিকের হক

সহিহ মুসলিমহাদিস নম্বর ৪৩৯০

حَدَّثَنَا يَحْيَى بْنُ يَحْيَى التَّمِيمِيُّ، قَالَ قَرَأْتُ عَلَى مَالِكٍ عَنْ رَبِيعَةَ بْنِ أَبِي عَبْدِ، الرَّحْمَنِ عَنْ يَزِيدَ، مَوْلَى الْمُنْبَعِثِ عَنْ زَيْدِ بْنِ خَالِدٍ الْجُهَنِيِّ، أَنَّهُ قَالَ جَاءَ رَجُلٌ إِلَى النَّبِيِّ صلى الله عليه وسلم فَسَأَلَهُ عَنِ اللُّقَطَةِ فَقَالَ ‏"‏ اعْرِفْ عِفَاصَهَا وَوِكَاءَهَا ثُمَّ عَرِّفْهَا سَنَةً فَإِنْ جَاءَ صَاحِبُهَا وَإِلاَّ فَشَأْنَكَ بِهَا ‏"‏ ‏.‏ قَالَ فَضَالَّةُ الْغَنَمِ قَالَ ‏"‏ لَكَ أَوْ لأَخِيكَ أَوْ لِلذِّئْبِ ‏"‏ ‏.‏ قَالَ فَضَالَّةُ الإِبِلِ قَالَ ‏"‏ مَا لَكَ وَلَهَا مَعَهَا سِقَاؤُهَا وَحِذَاؤُهَا تَرِدُ الْمَاءَ وَتَأْكُلُ الشَّجَرَ حَتَّى يَلْقَاهَا رَبُّهَا ‏"‏ ‏.‏ قَالَ يَحْيَى أَحْسِبُ قَرَأْتُ عِفَاصَهَا

যায়দ ইবনু খালিদ জুহানী (রাঃ) হতে বর্ণিতঃ

এক ব্যক্তি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর কাছে এসে তাঁকে হারিয়ে যাওয়া জিনিস পাওয়া সম্পর্কে জিজ্ঞেস করল। তখন তিনি বললেন: তুমি তার থলে এবং তার বাঁধন ভাল করে চিনে রাখবে। তারপর এক বছর পর্যন্ত এর ঘোষণা দেবে। এ সময়ের মধ্যে যদি এর মালিক আসে তবে তাকে তা দিয়ে দিবে। অন্যথায় তা তোমার ইচ্ছাধীন। তারপর সে হারানো ছাগল সম্পর্কে জিজ্ঞেস করলো। তিনি বললেন: তা তোমার জন্য অথবা তোমার অন্য কোনো ভাইয়ের জন্য অথবা নেকড়ের (খাবারের) জন্য। তারপর সে হারানো উট সম্পর্কে জিজ্ঞেস করলো। তিনি বললেন: এ নিয়ে তোমার ভাবনা কি? তার সাথে আছে পানির মশক (পেটের মধ্যে কয়েকদিনের পানি ধারণের থলে) জুতোর মত পায়ের পাতা (মরুভূমিতে চলার উপযোগী)। সে নিজেই পানি পান করবে এবং গাছের পাতা খাবে যতক্ষণ না মালিক তাকে পেয়ে যায়। ইয়াহিয়া (রহঃ) বলেন, আমার মনে হয় আমি (মালিকের নিকট) عِفَاصَهَا পড়েছি।

ইসলামী ফাউন্ডেশনঃ ৪৩৪৯, ইসলামীক সেন্টারঃ ৪৩৪৯[৩০] এটা তার সঠিক মালিক না আসা পর্যন্ত। এসে গেলে তা তাকে দিতে হবে। কেননা এটা তার আমানত হিসেবে ছিল।

সহিহ মুসলিম হাদিস ৪৩৯০-এর সারসংক্ষেপ

এই হাদিসে হারানো বস্তু পাওয়া সম্পর্কে নবী (صلى الله عليه وسلم)-এর স্পষ্ট নির্দেশ এসেছে। কেউ কোনো হারানো জিনিস পেলে তার থলে ও বাঁধন ভালোভাবে চিনে রাখবে এবং এক বছর পর্যন্ত ঘোষণা করবে। মালিক এলে তাকে ফিরিয়ে দিতে হবে। মালিক না এলে তা ব্যবহার করা যেতে পারে, তবে বিষয়টি মালিকের হকের সাথে জড়িত। হারানো ছাগল সম্পর্কে বলা হয়েছে, তা গ্রহণ করা যায়; কারণ তা তোমার, তোমার ভাইয়ের বা নেকড়ের হতে পারে। কিন্তু হারানো উটের ক্ষেত্রে নবী (صلى الله عليه وسلم) আলাদা নির্দেশ দিয়েছেন। উট নিজের পানি বহন করতে পারে, মরুভূমিতে চলতে পারে এবং গাছের পাতা খেতে পারে, তাই মালিক না আসা পর্যন্ত তাকে ছেড়ে দিতে বলা হয়েছে।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • হারানো বস্তু পেলে তার পরিচয় ভালোভাবে সংরক্ষণ করতে হবে।
  • এক বছর পর্যন্ত ঘোষণা দেওয়া মালিকের অধিকার রক্ষার অংশ।
  • হারানো ছাগল ও উটের বিধান একই নয়।
  • অন্যের সম্পদ হাতে এলে সতর্কতা ও আমানতদারি জরুরি।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন