২/৪. অধ্যায়ঃ
ওযূ এবং ওযূর পরপরই সলাত আদায়ের ফযিলত
সহিহ মুসলিম : ৪৩৬
সহিহ মুসলিমহাদিস নম্বর ৪৩৬
حَدَّثَنَا هَارُونُ بْنُ سَعِيدٍ الأَيْلِيُّ، حَدَّثَنَا ابْنُ وَهْبٍ، قَالَ وَأَخْبَرَنِي مَخْرَمَةُ بْنُ بُكَيْرٍ، عَنْ أَبِيهِ، عَنْ حُمْرَانَ، مَوْلَى عُثْمَانَ قَالَ تَوَضَّأَ عُثْمَانُ بْنُ عَفَّانَ يَوْمًا وُضُوءًا حَسَنًا ثُمَّ قَالَ رَأَيْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم تَوَضَّأَ فَأَحْسَنَ الْوُضُوءَ ثُمَّ قَالَ " مَنْ تَوَضَّأَ هَكَذَا ثُمَّ خَرَجَ إِلَى الْمَسْجِدِ لاَ يَنْهَزُهُ إِلاَّ الصَّلاَةُ غُفِرَ لَهُ مَا خَلاَ مِنْ ذَنْبِهِ " .
‘উসমান (রাযিঃ)-এর আযাদকৃত গোলাম হুমরান হতে বর্ণিতঃ
একদিন উসমান ইবন আফফান (রাঃ) খুব উত্তমরূপে ওজু করে বললেন, আমি রাসুলুল্লাহ (ﷺ)-কে ওজু করতে দেখেছি যে, তিনি অতি যত্ন করে ওজু করলেন। অতঃপর তিনি (ﷺ) বলেছেন, যে ব্যক্তি অনুরূপ ওজু করে সালাতের জন্য মসজিদের দিকে যায় এবং তাঁর মসজিদে যাওয়া যদি সালাত ব্যতীত অন্য কোন কারণে না হয় তবে তার অতীত জীবনের সকল গুনাহ মাফ করে দেওয়া হবে।
ইসলামী ফাউন্ডেশনঃ ৪৩৯, ইসলামীক সেন্টারঃ ৪৫৫
