৩০/৭. অধ্যায়ঃ
প্রসূতিদের ‘হদ্দ’- এর ব্যাপারে বিলম্ব করা
নিফাস অবস্থায় দাসীর হদ্দ বিলম্বের শিক্ষা
সহীহ মুসলিম : ৪৩৪২
সহীহ মুসলিমহাদিস নম্বর ৪৩৪২
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ أَبِي بَكْرٍ الْمُقَدَّمِيُّ، حَدَّثَنَا سُلَيْمَانُ أَبُو دَاوُدَ، حَدَّثَنَا زَائِدَةُ، عَنِ السُّدِّيِّ، عَنْ سَعْدِ بْنِ عُبَيْدَةَ، عَنْ أَبِي عَبْدِ الرَّحْمَنِ، قَالَ خَطَبَ عَلِيٌّ فَقَالَ يَا أَيُّهَا النَّاسُ أَقِيمُوا عَلَى أَرِقَّائِكُمُ الْحَدَّ مَنْ أَحْصَنَ مِنْهُمْ وَمَنْ لَمْ يُحْصِنْ فَإِنَّ أَمَةً لِرَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم زَنَتْ فَأَمَرَنِي أَنْ أَجْلِدَهَا فَإِذَا هِيَ حَدِيثُ عَهْدٍ بِنِفَاسٍ فَخَشِيتُ إِنْ أَنَا جَلَدْتُهَا أَنْ أَقْتُلَهَا فَذَكَرْتُ ذَلِكَ لِلنَّبِيِّ صلى الله عليه وسلم فَقَالَ " أَحْسَنْتَ " .
আবূ ‘আবদুর রহমান (রাঃ) হতে বর্ণিতঃ
একদা আলী (রাঃ) এক ভাষণে বললেন, “হে লোক সকল! তোমরা তোমাদের (ব্যভিচারী) দাস-দাসীদের উপর শরীয়তের হুকুম ‘হদ্দ’ কার্যকর কর, তারা বিবাহিত হোক অথবা অবিবাহিত হোক।রাসূলুল্লাহ (ﷺ)-এর এক দাসী ব্যভিচার করেছিল। তিনি আমাকে নির্দেশ দিয়েছিলেন আমি যেন তাকে (দাসীটিকে) বেত্রাঘাত করি। সে তখন (নিফাস) সদ্য প্রসূতি অবস্থায় ছিল। আমি তখন ভয় করলাম যে, এমতাবস্থায় যদি আমি তাকে বেত্রাঘাত করি- তবে হয়তো তাকে মেরেই ফেলবো।এ ঘটনা আমি নবী (ﷺ)-এর নিকট পেশ করলাম। তখন তিনি বললেন, তুমি ভালই করেছো।”
ইসলামী ফাউন্ডেশনঃ ৪৩০১, ইসলামীক সেন্টারঃ ৪৩০২
সহীহ মুসলিম হাদিস ৪৩৪২-এর সারসংক্ষেপ
এই হাদিসে আলী রা. এক ভাষণে মানুষকে বলেন, দাস-দাসীদের ওপর শরীয়তের হদ্দ কার্যকর করতে হবে, তারা বিবাহিত হোক বা অবিবাহিত। এরপর তিনি একটি ঘটনা বলেন। রাসূলুল্লাহ صلى الله عليه وسلم-এর এক দাসী ব্যভিচার করেছিল এবং নবী صلى الله عليه وسلم আলী রা.-কে তাকে বেত্রাঘাতের নির্দেশ দেন। কিন্তু দাসী তখন সদ্য প্রসূতি বা নিফাস অবস্থায় ছিল। আলী রা. আশঙ্কা করেন, এ অবস্থায় বেত্রাঘাত করলে সে মারা যেতে পারে। তাই তিনি বিষয়টি নবী صلى الله عليه وسلم-এর কাছে বলেন। নবী صلى الله عليه وسلم বলেন, তুমি ভালো করেছ। এই হাদিসে হদ্দের পাশাপাশি মানুষের অবস্থার প্রতি খেয়াল রাখার শিক্ষা আছে। শাস্তি কার্যকর করার ক্ষেত্রেও প্রাণনাশের আশঙ্কা হলে সতর্কতা দেখা যায়।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- হদ্দের বিধান থাকলেও ব্যক্তির শারীরিক অবস্থা বিবেচিত হয়েছে।
- আলী রা. আশঙ্কার কথা নবী صلى الله عليه وسلم-এর কাছে তুলে ধরেছেন।
- নবী صلى الله عليه وسلم তাঁর সতর্ক সিদ্ধান্তকে ভালো বলেছেন।
- বিচারে বিধান ও মানবিক সতর্কতা দুটিই গুরুত্ব পেয়েছে।
