৩০/৬. অধ্যায়ঃ

ইয়াহুদী জিম্মী ব্যভিচারীকে রজম করা

দাসীর ব্যভিচার ও তিরস্কার না করার শিক্ষা

সহীহ মুসলিমহাদিস নম্বর ৪৩৩৭

وَحَدَّثَنِي عِيسَى بْنُ حَمَّادٍ الْمِصْرِيُّ، أَخْبَرَنَا اللَّيْثُ، عَنْ سَعِيدِ بْنِ أَبِي سَعِيدٍ، عَنْ أَبِيهِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، أَنَّهُ سَمِعَهُ يَقُولُ سَمِعْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم يَقُولُ ‏ "‏ إِذَا زَنَتْ أَمَةُ أَحَدِكُمْ فَتَبَيَّنَ زِنَاهَا فَلْيَجْلِدْهَا الْحَدَّ وَلاَ يُثَرِّبْ عَلَيْهَا ثُمَّ إِنْ زَنَتْ فَلْيَجْلِدْهَا الْحَدَّ وَلاَ يُثَرِّبْ عَلَيْهَا ثُمَّ إِنْ زَنَتِ الثَّالِثَةَ فَتَبَيَّنَ زِنَاهَا فَلْيَبِعْهَا وَلَوْ بِحَبْلٍ مِنْ شَعَرٍ ‏"‏ ‏.‏

আবূ হুরাইরাহ্‌ (রাঃ) হতে বর্ণিতঃ

আমি রাসূলুল্লাহ (ﷺ)-কে বলতে শুনেছি, যদি তোমাদের কোন দাসী ব্যভিচার করে এবং তার ব্যভিচার কার্য প্রকাশিত হয়ে পড়ে তবে তাকে শরীয়ত কর্তৃক নির্ধারিত শাস্তি حد অনুযায়ী বেত্রাঘাত করবে এবং তাকে কোনো প্রকার তিরস্কার করবে না। এরপর যদি দ্বিতীয়বার সে ব্যভিচার করে, তবে তাকে শরীয়ত কর্তৃক নির্ধারিত শাস্তি বেত্রাঘাত করবে এবং তাকে কোনো প্রকার ধমকি দেবে না। এরপর যদি তৃতীয়বার ব্যভিচার করে এবং তার ব্যভিচার কার্য প্রকাশ পায় তবে তাকে বিক্রি করে দেবে, চুলের দড়ি পরিমাণ মূল্যে হলেও। (অর্থাৎ- অতি কম মূল্য হলেও।)

ইসলামী ফাউন্ডেশনঃ ৪২৯৬, ইসলামীক সেন্টারঃ ৪২৯৭

সহীহ মুসলিম হাদিস ৪৩৩৭-এর সারসংক্ষেপ

এই হাদিসে রাসূলুল্লাহ صلى الله عليه وسلم বলেছেন, কারও দাসী ব্যভিচার করলে এবং তা প্রকাশিত হলে তাকে নির্ধারিত হদ্দ অনুযায়ী বেত্রাঘাত করতে হবে, কিন্তু তাকে তিরস্কার করা যাবে না। আবার একই কাজ করলে একইভাবে হদ্দ কার্যকর হবে এবং তিরস্কার করা হবে না। তৃতীয়বার যদি ব্যভিচার প্রকাশ পায়, তবে তাকে বিক্রি করে দিতে বলা হয়েছে, মূল্য খুব কম হলেও। হাদিসটি দাসীর হদ্দ, বেত্রাঘাত এবং অপমান না করার বিষয়কে একসঙ্গে তুলে ধরে। এখানে শাস্তির কথা আছে, কিন্তু তার সঙ্গে ভাষাগত অপমান বা ধমক না দেওয়ার নির্দেশও আছে। তাই হাদিসের শিক্ষা হলো, অপরাধের বিচার আলাদা আর অপমান-তিরস্কার আলাদা।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • অপরাধ প্রমাণিত হলে নির্ধারিত হদ্দের কথা এসেছে।
  • শাস্তির সঙ্গে অযথা তিরস্কার বা অপমান করা নিষেধ করা হয়েছে।
  • পুনরাবৃত্তির ক্ষেত্রে হাদিসে বিক্রির নির্দেশ এসেছে।
  • বিচার করার সময় সীমা ও আদব রক্ষা করা দরকার।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন