২৯/৪. অধ্যায়ঃ

যখন কোন ব্যক্তি অপর কোন ব্যক্তির জীবন অথবা অঙ্গ-প্রত্যঙ্গের উপর আক্রমণ করে, তখন যদি আক্রান্ত ব্যক্তি তা প্রতিহত করে এবং প্রতিহত করার সময় আঘাতকারীর জীবন অথবা অঙ্গের ক্ষতিসাধন করে, তবে এর জন্য তাকে কোন প্রকার ক্ষতিপূরণ দিতে হবে না

কামড়ের ঘটনায় আত্মরক্ষাকারীর দায় নেই

সহীহ মুসলিমহাদিস নম্বর ৪২৬২

حَدَّثَنَا أَحْمَدُ بْنُ عُثْمَانَ النَّوْفَلِيُّ، حَدَّثَنَا قُرَيْشُ بْنُ أَنَسٍ، عَنِ ابْنِ عَوْنٍ، عَنْ مُحَمَّدِ، بْنِ سِيرِينَ عَنْ عِمْرَانَ بْنِ حُصَيْنٍ، أَنَّ رَجُلاً، عَضَّ يَدَ رَجُلٍ فَانْتَزَعَ يَدَهُ فَسَقَطَتْ ثَنِيَّتُهُ أَوْ ثَنَايَاهُ فَاسْتَعْدَى رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم فَقَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ‏ "‏ مَا تَأْمُرُنِي تَأْمُرُنِي أَنْ آمُرَهُ أَنْ يَدَعَ يَدَهُ فِي فِيكَ تَقْضَمُهَا كَمَا يَقْضَمُ الْفَحْلُ ادْفَعْ يَدَكَ حَتَّى يَعَضَّهَا ثُمَّ انْتَزِعْهَا ‏"‏ ‏.‏

ইমরান ইবনু হুসায়ন (রা.) হতে বর্ণিতঃ

এক ব্যক্তি অপর এক ব্যক্তির হাতে কামড় বসিয়ে দিল। সে তখন তার হাত সজোরে টেনে নিল। এতে তার একটি অথবা দুইটি দাঁত খসে পড়ল। সে রাসূলুল্লাহ (ﷺ)-এর নিকট এ ব্যাপারে অভিযোগ দায়ের করল। তখন রাসূলুল্লাহ (ﷺ) বললেনঃ তুমি আমার কাছে কি চাও? তুমি কি চাও যে, আমি তাকে নির্দেশ করবো তার হাত তোমার মুখে প্রবেশ করিয়ে দেবে, আর তুমি তা কামড়াবে যেমন উট চিবিয়ে থাকে? তুমি ইচ্ছে করলে তোমার হাত তার মুখের মধ্যে প্রবেশ করিয়ে দিতে পার, সে তখন তা দাঁতে কর্তন করবে, এরপর তুমিও তা সজোরে টেনে নিও।

ইসলামী ফাউন্ডেশনঃ ৪২২৩, ইসলামীক সেন্টারঃ ৪২২৩

সহীহ মুসলিম হাদিস ৪২৬২-এর সারসংক্ষেপ

এই হাদিসে এক ব্যক্তি অন্যের হাতে কামড় বসায়। আক্রান্ত ব্যক্তি সজোরে হাত টেনে নেয়, ফলে কামড়দাতার একটি বা দুইটি দাঁত পড়ে যায়। সে রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم)-এর কাছে অভিযোগ করে। তখন নবী (صلى الله عليه وسلم) প্রশ্নের ভঙ্গিতে বলেন, তুমি কি চাও আমি তাকে বলি, সে তার হাত তোমার মুখে রাখুক আর তুমি উটের মতো কামড়াও? এরপর তিনি বলেন, তুমি চাইলে তোমার হাত তার মুখে দাও, সে কামড়াক, তারপর তুমিও টেনে নাও। এই কথায় অন্যায় দাবির অসঙ্গতি প্রকাশ পেয়েছে। হাদিসটির মূল শিক্ষা হলো আত্মরক্ষা ও ক্ষতিপূরণের দাবি সব সময় একভাবে বিচার হয় না।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • কামড় দিয়ে আক্রমণ করলে নিজের ক্ষতির দায় অন্যের ওপর চাপানো হয়নি।
  • নবী (صلى الله عليه وسلم) প্রশ্নের মাধ্যমে দাবির অযৌক্তিকতা বুঝিয়েছেন।
  • আত্মরক্ষার সময় হওয়া ক্ষতিতে ক্ষতিপূরণ নেই—এ বর্ণনায় তা এসেছে।
  • অন্যের অঙ্গের ওপর আক্রমণ করা গুরুতর ভুল।

এই সম্পর্কিত হাদিসসমূহ

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন