২৯/৩. অধ্যায়ঃ

পাথর ও অন্যান্য ধারালো কর্তনকারী ও ভারী জিনিস দ্বারা হত্যা করার দায়ে ‘কিসাস’ আরোপিত হবে এবং মহিলা কর্তৃক পুরুষকে হত্যার দায়েও কিসাস আরোপিত হবে

ইশারায় অপরাধী শনাক্ত ও কিসাসের বিচার

সহিহ মুসলিমহাদিস নম্বর ৪২৫৭

وَحَدَّثَنَا هَدَّابُ بْنُ خَالِدٍ، حَدَّثَنَا هَمَّامٌ، حَدَّثَنَا قَتَادَةُ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، أَنَّ جَارِيَةً، وُجِدَ رَأْسُهَا قَدْ رُضَّ بَيْنَ حَجَرَيْنِ فَسَأَلُوهَا مَنْ صَنَعَ هَذَا بِكِ فُلاَنٌ فُلاَنٌ حَتَّى ذَكَرُوا يَهُودِيًّا فَأَوْمَتْ بِرَأْسِهَا فَأُخِذَ الْيَهُودِيُّ فَأَقَرَّ فَأَمَرَ بِهِ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم أَنْ يُرَضَّ رَأْسُهُ بِالْحِجَارَةِ ‏.‏

আনাস ইবনু মালিক (রা.) হতে বর্ণিতঃ

একদা এক ক্রীতদাসীকে এমন অবস্থায় পাওয়া গেল যে, তার মাথা দুটি পাথরের মাঝে রেখে পিষে দেয়া হয়েছে। তখন তারা (পরিবারের লোকেরা) তাকে জিজ্ঞেস করল, কে তোমাকে এমন করেছে, অমুক-অমুক ব্যক্তি? এভাবে (জিজ্ঞেস করতে করতে) তারা এক ইহুদির নাম উল্লেখ করল। তখন সে মাথা নেড়ে (হ্যাঁ সূচক) উত্তর দিল। তখন ইহুদিকে আটকানো হল। সে তা স্বীকার করল। অতএব রাসূলুল্লাহ (ﷺ) তার মাথা পাথর দ্বারা পিষে দেয়ার নির্দেশ দিলেন।

ইসলামী ফাউন্ডেশনঃ ৪২১৮, ইসলামীক সেন্টারঃ ৪২১৮

সহিহ মুসলিম হাদিস ৪২৫৭-এর সারসংক্ষেপ

এই হাদিসে এক ক্রীতদাসীর ঘটনা এসেছে। তাকে এমন অবস্থায় পাওয়া যায় যে, তার মাথা দুই পাথরের মাঝে রেখে পিষে দেওয়া হয়েছিল। পরিবার বা উপস্থিত লোকেরা তাকে জিজ্ঞেস করতে থাকে, কে তোমার সঙ্গে এমন করেছে? একের পর এক নাম বলা হয়। যখন এক ইহুদির নাম বলা হয়, তখন সে মাথা নেড়ে হ্যাঁ বোঝায়। পরে ইহুদিকে আটক করা হয় এবং সে অপরাধ স্বীকার করে। এরপর রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم) তার মাথা পাথর দিয়ে পিষে দেওয়ার নির্দেশ দেন। এখানে কিসাস, ইশারার মাধ্যমে শনাক্ত, অপরাধীর স্বীকারোক্তি এবং ভুক্তভোগীর অবস্থার গুরুত্ব স্পষ্টভাবে এসেছে।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • আহত ব্যক্তির ইশারা বর্ণনায় গুরুত্ব পেয়েছে।
  • অপরাধী স্বীকার করার পর বিচার কার্যকর করা হয়েছে।
  • হত্যার ঘটনায় কিসাসের কঠোর দিক দেখা যায়।
  • প্রশ্ন করে সত্য জানার চেষ্টা করা হয়েছে।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন