২৯/২. অধ্যায়ঃ
শত্রু সৈন্য এবং মুরতাদদের বিচার
কাসামা হাদিসে স্মরণশক্তি ও বর্ণনার গুরুত্ব
সহীহ মুসলিম : ৪২৪৮
সহীহ মুসলিমহাদিস নম্বর ৪২৪৮
وَحَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى، حَدَّثَنَا مُعَاذُ بْنُ مُعَاذٍ، ح وَحَدَّثَنَا أَحْمَدُ بْنُ عُثْمَانَ النَّوْفَلِيُّ، حَدَّثَنَا أَزْهَرُ السَّمَّانُ، قَالاَ حَدَّثَنَا ابْنُ عَوْنٍ، حَدَّثَنَا أَبُو رَجَاءٍ، مَوْلَى أَبِي قِلاَبَةَ عَنْ أَبِي قِلاَبَةَ، قَالَ كُنْتُ جَالِسًا خَلْفَ عُمَرَ بْنِ عَبْدِ الْعَزِيزِ فَقَالَ لِلنَّاسِ مَا تَقُولُونَ فِي الْقَسَامَةِ فَقَالَ عَنْبَسَةُ قَدْ حَدَّثَنَا أَنَسُ بْنُ مَالِكٍ كَذَا وَكَذَا فَقُلْتُ إِيَّاىَ حَدَّثَ أَنَسٌ قَدِمَ عَلَى النَّبِيِّ صلى الله عليه وسلم قَوْمٌ . وَسَاقَ الْحَدِيثَ بِنَحْوِ حَدِيثِ أَيُّوبَ وَحَجَّاجٍ . قَالَ أَبُو قِلاَبَةَ فَلَمَّا فَرَغْتُ قَالَ عَنْبَسَةُ سُبْحَانَ اللَّهِ - قَالَ أَبُو قِلاَبَةَ - فَقُلْتُ أَتَتَّهِمُنِي يَا عَنْبَسَةُ قَالَ لاَ هَكَذَا حَدَّثَنَا أَنَسُ بْنُ مَالِكٍ لَنْ تَزَالُوا بِخَيْرٍ يَا أَهْلَ الشَّامِ مَادَامَ فِيكُمْ هَذَا أَوْ مِثْلُ هَذَا
আবূ কিলাবাহ্ (র.) হতে বর্ণিতঃ
একদা আমি উমর ইবন আবদুল আজিজ (রহঃ)-এর পিছনে বসা ছিলাম। তিনি জনগণের কাছে জানতে চাইলেন, তোমরা ‘কাসামা’ (খুনের ব্যাপারে হলফ করা) সম্পর্কে কি বল? আম্বাসা (রহঃ) বললেন, আমাদের কাছে আনাস ইবন মালিক (রাঃ) এমন হাদিস বর্ণনা করেছেন। আমি বললাম, আনাস (রাঃ) বিশেষভাবে আমাকে হাদিসটি বর্ণনা করেছেন যে, নবী (ﷺ)-এর কাছে একদল লোক আগমন করল। এরপর আনাস আয়ূব এবং হাজ্জাজ-এর অনুরূপ হাদিস বর্ণনা করেন।আবু কিলাবা (রহঃ) বলেন, আমি যখন হাদিসের বর্ণনা শেষ করলাম, তখন বললাম, হে আম্বাসা! আপনি কি আমার উপর মিথ্যার অভিযোগ আনলেন? তখন তিনি বললেন, না। আমার কাছে আনাস (রাঃ) এরূপেই হাদিস বর্ণনা করেছেন। হে সিরিয়াবাসী! তোমরা সর্বদাই কল্যাণের মধ্যে থাকবে যতদিন তোমাদের মাঝে এই লোক বিদ্যমান থাকবেন। অথবা (রাবীর সন্দেহ) তাঁর মতো লোক তোমাদের মাঝে অবস্থান করবেন। (অর্থাৎ এ দ্বারা তিনি আবু কিলাবার স্মরণশক্তির প্রশংসা করলেন।)
ইসলামী ফাউন্ডেশনঃ ৪২০৯, ইসলামীক সেন্টারঃ ৪২০৯
সহীহ মুসলিম হাদিস ৪২৪৮-এর সারসংক্ষেপ
এই হাদিসে উমর ইবন আবদুল আজিজ (রহঃ)-এর মজলিসে কাসামা সম্পর্কে আলোচনা এসেছে। কাসামা মানে খুনের ঘটনায় হলফ বা শপথের বিষয়। আম্বাসা (রহঃ) আনাস ইবন মালিক (রাঃ)-এর বর্ণনা উল্লেখ করেন। তখন আবু কিলাবা (রহঃ) জানান যে আনাস (রাঃ) তাঁকেও বিশেষভাবে এই হাদিস বর্ণনা করেছেন। এরপর তিনি আগের উকল বা উরাইনাহ ঘটনার অনুরূপ বর্ণনা করেন। বর্ণনা শেষে কথোপকথনে দেখা যায়, আম্বাসা তাঁর কথা অস্বীকার করেননি; বরং আবু কিলাবার স্মরণশক্তির প্রশংসা করেন। এই হাদিসে কাসামা, বিচার, হাদিস বর্ণনা এবং নির্ভরযোগ্য স্মৃতির গুরুত্ব দেখা যায়।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- কাসামা বিষয়ে সাহাবী-তাবিঈদের মাঝে আলোচনা ছিল।
- হাদিস বর্ণনায় স্মরণশক্তি ও সততা গুরুত্বপূর্ণ।
- অন্যের বর্ণনা শুনে সরাসরি মিথ্যার অভিযোগ করা ঠিক নয়।
- জ্ঞানী ও নির্ভরযোগ্য মানুষ সমাজের কল্যাণের কারণ হতে পারেন।
