২৮/৮. অধ্যায়ঃ
ক্রীতদাসদের সাথে আচার-আচরণ এবং দাসকে চপেটাঘাতের কাফ্ফারা
চপেটাঘাতের বদলা, ক্ষমা ও মুক্তির শিক্ষা
সহিহ মুসলিম : ৪১৯৩
সহিহ মুসলিমহাদিস নম্বর ৪১৯৩
حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ نُمَيْرٍ، ح وَحَدَّثَنَا ابْنُ نُمَيْرٍ، - وَاللَّفْظُ لَهُ - حَدَّثَنَا أَبِي، حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ سَلَمَةَ بْنِ كُهَيْلٍ، عَنْ مُعَاوِيَةَ بْنِ سُوَيْدٍ، قَالَ لَطَمْتُ مَوْلًى لَنَا فَهَرَبْتُ ثُمَّ جِئْتُ قُبَيْلَ الظُّهْرِ فَصَلَّيْتُ خَلْفَ أَبِي فَدَعَاهُ وَدَعَانِي ثُمَّ قَالَ امْتَثِلْ مِنْهُ . فَعَفَا ثُمَّ قَالَ كُنَّا بَنِي مُقَرِّنٍ عَلَى عَهْدِ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم لَيْسَ لَنَا إِلاَّ خَادِمٌ وَاحِدَةٌ فَلَطَمَهَا أَحَدُنَا فَبَلَغَ ذَلِكَ النَّبِيَّ صلى الله عليه وسلم فَقَالَ " أَعْتِقُوهَا " . قَالُوا لَيْسَ لَهُمْ خَادِمٌ غَيْرُهَا قَالَ " فَلْيَسْتَخْدِمُوهَا فَإِذَا اسْتَغْنَوْا عَنْهَا فَلْيُخَلُّوا سَبِيلَهَا " .
মু’আবিয়াহ্ ইবনু সুওয়াইদ (রহঃ) হতে বর্ণিতঃ
একদা আমি আমাদের এক গোলামকে চপেটাঘাত করলাম। এরপর আমি পালিয়ে গেলাম এবং যুহরের সালাতের আগে আগে ফিরে এলাম। আমি আমার পিতার পিছনে সালাত আদায় করলাম। তিনি তাকে এবং আমাকে ডাকলেন। গোলামকে বললেন, তুমি তার কাছ থেকে বদলা নাও। অবশেষে সে ক্ষমা করে দিল।এরপর তিনি বললেন, আমরা রাসূলুল্লাহ (ﷺ)-এর সময়কালে বনী মুকাররিন গোত্রের অন্তর্ভুক্ত ছিলাম। আমাদের মাত্র একটি গোলাম ছিল। একদা আমাদের কোন একজন তাকে চপেটাঘাত করল এবং এ সংবাদ নবী (ﷺ) পর্যন্ত পৌঁছল। তখন তিনি বললেন, তাকে আজাদ করে দাও। তারা বলল, সে ব্যতীত তাদের কোন খাদেম নেই। তখন তিনি বললেনঃ তোমরা তার কাছ হতে সেবা গ্রহণ করতে থাক, যখনই তার প্রয়োজন মিটে যাবে তখনই তোমরা তাকে মুক্ত করে দেবে।
ইসলামী ফাউন্ডেশনঃ ৪১৫৫, ইসলামীক সেন্টারঃ ৪১৫৪
সহিহ মুসলিম হাদিস ৪১৯৩-এর সারসংক্ষেপ
এই হাদিসে বর্ণনাকারী বলেন, তিনি তাদের এক গোলামকে চপেটাঘাত করেন এবং পরে পালিয়ে যান। যুহরের আগে ফিরে এসে পিতার পেছনে সালাত আদায় করেন। এরপর তাঁর পিতা তাঁকে ও গোলামকে ডাকেন এবং গোলামকে বলেন, তার কাছ থেকে বদলা নাও। কিন্তু গোলাম ক্ষমা করে দেয়। এরপর বনী মুকাররিনের একটি ঘটনা বলা হয়। রাসূলুল্লাহ صلى الله عليه وسلم-এর সময়ে তাদের একমাত্র গোলাম ছিল। কেউ তাকে চপেটাঘাত করলে নবী صلى الله عليه وسلم তাকে মুক্ত করতে বলেন। তারা জানায়, সে ছাড়া তাদের আর কোনো খাদেম নেই। তখন নবী صلى الله عليه وسلم বলেন, প্রয়োজন থাকলে সেবা নিতে থাকো, প্রয়োজন মিটলে তাকে মুক্ত করে দাও। এখানে অধীনস্থের মর্যাদা, বদলার অধিকার, ক্ষমা এবং মুক্তির শিক্ষা এসেছে।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- অন্যায়ভাবে আঘাত পেলে অধীনস্থ ব্যক্তিরও অধিকার আছে।
- ক্ষমা করা এই বর্ণনায় একটি সুন্দর আচরণ হিসেবে এসেছে।
- প্রয়োজন থাকলেও গোলামের প্রতি অন্যায় আচরণ গ্রহণযোগ্য নয়।
- প্রয়োজন মিটলে মুক্ত করে দেওয়ার নির্দেশ এসেছে।
