২৮/৫. অধ্যায়ঃ

কসমের মধ্যে ‘ইনশাআল্লাহ’ বলা

আল্লাহর ইচ্ছা ছাড়া পরিকল্পনা পূর্ণ হয় না

সহীহ মুসলিমহাদিস নম্বর ৪১৮১

وَحَدَّثَنِي زُهَيْرُ بْنُ حَرْبٍ، حَدَّثَنَا شَبَابَةُ، حَدَّثَنِي وَرْقَاءُ، عَنْ أَبِي الزِّنَادِ، عَنِ الأَعْرَجِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ ‏ "‏ قَالَ سُلَيْمَانُ بْنُ دَاوُدَ لأَطُوفَنَّ اللَّيْلَةَ عَلَى تِسْعِينَ امْرَأَةً كُلُّهَا تَأْتِي بِفَارِسٍ يُقَاتِلُ فِي سَبِيلِ اللَّهِ ‏.‏ فَقَالَ لَهُ صَاحِبُهُ قُلْ إِنْ شَاءَ اللَّهُ ‏.‏ فَلَمْ يَقُلْ إِنْ شَاءَ اللَّهُ ‏.‏ فَطَافَ عَلَيْهِنَّ جَمِيعًا فَلَمْ تَحْمِلْ مِنْهُنَّ إِلاَّ امْرَأَةٌ وَاحِدَةٌ فَجَاءَتْ بِشِقِّ رَجُلٍ وَايْمُ الَّذِي نَفْسُ مُحَمَّدٍ بِيَدِهِ لَوْ قَالَ إِنْ شَاءَ اللَّهُ ‏.‏ لَجَاهَدُوا فِي سَبِيلِ اللَّهِ فُرْسَانًا أَجْمَعُونَ ‏"‏ ‏.‏

আবূ হুরাইরাহ্ (রাযিঃ) সূত্রে নাবী (সাঃ) হতে বর্ণিতঃ

একদা সুলায়মান ইবন দাউদ (আঃ) বলেছিলেন, নিশ্চয়ই আমি আজ রাতে নব্বইজন স্ত্রীর প্রত্যেকের কাছেই গমন করব। এতে তারা এমন যোগ্য সন্তান প্রসব করবে যারা ভবিষ্যতে আল্লাহর পথে জিহাদ করবে। তখন তাঁর কোন সাথী তাঁকে বললেন, আপনি ‘ইনশাআল্লাহ’ বলুন। কিন্তু তিনি ‘ইনশাআল্লাহ’ বলেননি।এরপর তিনি সকল স্ত্রীর সঙ্গেই সহবাস করলেন। কিন্তু মাত্র একজন স্ত্রী ব্যতীত আর কোন স্ত্রী গর্ভবতী হলেন না। তিনি যে সন্তানটি প্রসব করলেন- তাও ছিল অপূর্ণাঙ্গ।সেই মহান সত্তার শপথ! যাঁর হাতে মুহাম্মদ (ﷺ)-এর জীবন, যদি তিনি তখন ‘ইনশাআল্লাহ’ বলতেন, তবে তারা সকলেই (স্ত্রীদের জন্ম দেয়া সন্তান) অশ্বারোহী সৈনিক হয়ে আল্লাহর পথে জিহাদ করত।

ইসলামী ফাউন্ডেশনঃ ৪১৪৩, ইসলামীক সেন্টারঃ ৪১৪২

সহীহ মুসলিম হাদিস ৪১৮১-এর সারসংক্ষেপ

এই বর্ণনায় সুলায়মান ইবনু দাউদ (আঃ) নব্বইজন স্ত্রীর কথা বলেছেন। তাঁর আশা ছিল, প্রত্যেকে এমন সন্তান জন্ম দেবেন, যারা আল্লাহর পথে জিহাদ করবে। তাঁর সাথী তাঁকে ইনশাআল্লাহ বলতে বলেছিলেন, কিন্তু তিনি তা বলেননি। পরে দেখা গেল, মাত্র একজন স্ত্রী গর্ভবতী হলেন এবং সন্তানও অপূর্ণাঙ্গ হলো। রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم) কসম করে বলেন, যদি তিনি ইনশাআল্লাহ বলতেন, তবে তারা সবাই অশ্বারোহী সৈনিক হয়ে আল্লাহর পথে জিহাদ করত। এই হাদিসে বড় পরিকল্পনা, নেক উদ্দেশ্য এবং আল্লাহর ইচ্ছার সম্পর্ক স্পষ্ট। ভালো নিয়ত থাকলেও ফল নিজের হাতে নয়। তাই ভবিষ্যতের কাজে ইনশাআল্লাহ বলা, আল্লাহর উপর নির্ভর করা এবং নিজের সীমাবদ্ধতা বোঝা—এসব শিক্ষা এখানে রয়েছে।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • নেক উদ্দেশ্য থাকলেও আল্লাহর ইচ্ছা স্মরণ করতে হয়।
  • ইনশাআল্লাহ বলা ভবিষ্যৎ কাজের গুরুত্বপূর্ণ আদব।
  • মানুষ পরিকল্পনা করে, কিন্তু ফল আল্লাহর হাতে।
  • বড় আশা ও লক্ষ্যেও বিনয়ী থাকা দরকার।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন