২৩/৩০. অধ্যায়ঃ

যুল্‌ম করে জায়গা-জমি এবং অন্যান্য কিছু জোর পূর্বক দখল করা হারাম

জোরপূর্বক জমি দখল: কিয়ামতের কঠোর সতর্কতা

সহীহ মুসলিমহাদিস নম্বর ৪০২৬

حَدَّثَنَا أَبُو الرَّبِيعِ الْعَتَكِيُّ، حَدَّثَنَا حَمَّادُ بْنُ زَيْدٍ، عَنْ هِشَامِ بْنِ عُرْوَةَ، عَنْ أَبِيهِ، أَنَّ أَرْوَى بِنْتَ أُوَيْسٍ، ادَّعَتْ عَلَى سَعِيدِ بْنِ زَيْدٍ أَنَّهُ أَخَذَ شَيْئًا مِنْ أَرْضِهَا فَخَاصَمَتْهُ إِلَى مَرْوَانَ بْنِ الْحَكَمِ ‏.‏ فَقَالَ سَعِيدٌ أَنَا كُنْتُ آخُذُ مِنْ أَرْضِهَا شَيْئًا بَعْدَ الَّذِي سَمِعْتُ مِنْ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ وَمَا سَمِعْتَ مِنْ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ سَمِعْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم يَقُولُ ‏ "‏ مَنْ أَخَذَ شِبْرًا مِنَ الأَرْضِ ظُلْمًا طُوِّقَهُ إِلَى سَبْعِ أَرَضِينَ ‏"‏ ‏.‏ فَقَالَ لَهُ مَرْوَانُ لاَ أَسْأَلُكَ بَيِّنَةً بَعْدَ هَذَا ‏.‏ فَقَالَ اللَّهُمَّ إِنْ كَانَتْ كَاذِبَةً فَعَمِّ بَصَرَهَا وَاقْتُلْهَا فِي أَرْضِهَا ‏.‏ قَالَ فَمَا مَاتَتْ حَتَّى ذَهَبَ بَصَرُهَا ثُمَّ بَيْنَا هِيَ تَمْشِي فِي أَرْضِهَا إِذْ وَقَعَتْ فِي حُفْرَةٍ فَمَاتَتْ ‏.‏

উরওয়াহ্‌ (রহঃ) হতে বর্ণিতঃ

আরওয়া বিনত উওয়াইস সাঈদ ইবন যায়েদ (রাঃ)-এর উপর দাবি করেন যে, তিনি আরওয়ার জমির কিছু অংশ জবর দখল করেছেন। সে মারওয়ান ইবন হাকামের (উমাইয়াহ শাসক) নিকট এর বিচার দাবি করে। সাঈদ বললেনঃ আমি কি রাসূলুল্লাহ (ﷺ)-এর থেকে ঐ কথা শোনার পরে তার জমির কিছু অংশ জবর দখল করতে কেমন করে পারি? তিনি বললেন, আপনি রাসূলুল্লাহ (ﷺ) থেকে কী কথা শুনেছেন? তিনি বললেন, আমি রাসূলুল্লাহ (ﷺ)-কে বলতে শুনেছি: যে ব্যক্তি এক বিঘত পরিমাণ জমি জোরপূর্বক দখল করবে কেয়ামতের দিন তাকে সাত স্তর জমিনের বেড়ি (তার গলায়) পরিয়ে দেওয়া হবে।মারওয়ান বললেন, এরপর আপনার নিকট আর প্রমাণের কথা জিজ্ঞেস করব না। এরপর সাঈদ বললেন, হে আল্লাহ! আরওয়া যদি মিথ্যাবাদিনী হয় তবে তার দুই চোখ অন্ধ করে দিন এবং তার জমিতে তাকে মৃত্যু দান করুন। বর্ণনাকারী বলেন, এরপর সে অন্ধ না হওয়া পর্যন্ত মৃত্যুবরণ করেনি। পরে তার জমিতে চলার সময় হঠাৎ এক গর্তে পড়ে মারা যায়।

ইসলামী ফাউন্ডেশনঃ ৩৯৮৯, ইসলামীক সেন্টারঃ ৩৯৮৮

সহীহ মুসলিম হাদিস ৪০২৬-এর সারসংক্ষেপ

এই হাদিসে আরওয়া বিনত উওয়াইস সাঈদ ইবন যায়েদ (রাঃ)-এর বিরুদ্ধে জমি দখলের দাবি করেন এবং বিষয়টি মারওয়ান ইবন হাকামের কাছে যায়। সাঈদ (রাঃ) বলেন, তিনি রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم)-এর কাছ থেকে শুনেছেন—যে ব্যক্তি এক বিঘত জমি জোরপূর্বক দখল করবে, কিয়ামতের দিন তাকে সাত স্তর জমিনের বেড়ি পরিয়ে দেওয়া হবে। এই কথা শুনে মারওয়ান আর প্রমাণ চাননি। এরপর সাঈদ (রাঃ) মিথ্যা হলে আরওয়ার জন্য বদদোয়া করেন, আর বর্ণনায় তার অন্ধ হওয়া ও জমিতে পড়ে মৃত্যুর কথা এসেছে। হাদিসটি জমি দখল, মিথ্যা অভিযোগ এবং অন্যের সম্পত্তির হক নিয়ে খুব কঠোর সতর্কতা দেয়।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • জোরপূর্বক জমি দখল কিয়ামতের কঠিন জবাবদিহির বিষয়।
  • অন্যের সম্পত্তি নিয়ে মিথ্যা দাবি করা বিপজ্জনক।
  • সাঈদ (রাঃ) রাসূলের হাদিসকে নিজের অবস্থানের ভিত্তি করেছেন।
  • জমি ও সীমানা বিষয়ে ন্যায়, সত্য এবং সতর্কতা জরুরি।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন