২৩/৩০. অধ্যায়ঃ

যুল্‌ম করে জায়গা-জমি এবং অন্যান্য কিছু জোর পূর্বক দখল করা হারাম

মিথ্যা জমি দাবির ভয়াবহ পরিণতি

সহীহ মুসলিমহাদিস নম্বর ৪০২৫

حَدَّثَنِي حَرْمَلَةُ بْنُ يَحْيَى، أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ بْنُ وَهْبٍ، حَدَّثَنِي عُمَرُ بْنُ مُحَمَّدٍ، أَنَّحَدَّثَهُ عَنْ سَعِيدِ بْنِ زَيْدِ بْنِ عَمْرِو بْنِ نُفَيْلٍ، أَنَّ أَرْوَى، خَاصَمَتْهُ فِي بَعْضِ دَارِهِ فَقَالَ دَعُوهَا وَإِيَّاهَا فَإِنِّي سَمِعْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم يَقُولُ ‏ "‏ مَنْ أَخَذَ شِبْرًا مِنَ الأَرْضِ بِغَيْرِ حَقِّهِ طُوِّقَهُ فِي سَبْعِ أَرَضِينَ يَوْمَ الْقِيَامَةِ ‏"‏ ‏.‏ اللَّهُمَّ إِنْ كَانَتْ كَاذِبَةً فَأَعْمِ بَصَرَهَا وَاجْعَلْ قَبْرَهَا فِي دَارِهَا ‏.‏ قَالَ فَرَأَيْتُهَا عَمْيَاءَ تَلْتَمِسُ الْجُدُرَ تَقُولُ أَصَابَتْنِي دَعْوَةُ سَعِيدِ بْنِ زَيْدٍ ‏.‏ فَبَيْنَمَا هِيَ تَمْشِي فِي الدَّارِ مَرَّتْ عَلَى بِئْرٍ فِي الدَّارِ فَوَقَعَتْ فِيهَا فَكَانَتْ قَبْرَهَا‏.‏

সা’ঈদ ইবনু যায়দ ইবনু ‘আমর ইবনু নুফায়ল (রাঃ) হতে বর্ণিতঃ

আরওয়া নামক এক মহিলা বাড়ির কিছু অংশ নিয়ে তার সাথে ঝগড়া বাধায়। সাঈদ (রাঃ) বললেন, তোমরা ওকে বলতে দাও এবং তার দাবীকৃত জমি ছেড়ে দাও। কারণ, আমি রাসূলুল্লাহ (ﷺ)-কে বলতে শুনেছি: যে কেউ অন্যায়ভাবে এক বিঘত জমি জবর দখল করবে, কেয়ামতের দিন তাকে সাত স্তর জমিনের বেড়ি (তার গলায়) পরিয়ে দেয়া হবে। সাঈদ (রাঃ) আরো বললেন, হে আল্লাহ! ‘আরওয়া যদি মিথ্যাবাদিনী হয় তবে তার চোখ অন্ধ করে দিন এবং তার ঘরেই তার কবর করুন। রাবী বলেন, পরবর্তীকালে আমি আরওয়াকে অন্ধ অবস্থায় দেখেছি, প্রাচীরে প্রাচীরে সে আঘাত খেয়ে খেয়ে চলত। সে বলতো, সাঈদ ইবনে যায়দের বদদোয়া আমার লেগেছে। একদিন সে বাড়ির মধ্যে চলাচল করছিল। বাড়ির মধ্যে এক কুয়ার কাছ দিয়ে যাওয়ার সময় সে তাতে পড়ে যায়, এবং কুয়াই তার কবর হয়।

ইসলামী ফাউন্ডেশনঃ ৩৯৮৮, ইসলামীক সেন্টারঃ ৩৯৮৭

সহীহ মুসলিম হাদিস ৪০২৫-এর সারসংক্ষেপ

এই হাদিসে আরওয়া নামের এক নারীর সঙ্গে সাঈদ (রাঃ)-এর জমি নিয়ে বিরোধের ঘটনা এসেছে। সাঈদ (রাঃ) বলেন, তার দাবিকৃত জমি ছেড়ে দিতে, কারণ তিনি রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم)-কে বলতে শুনেছেন—যে কেউ অন্যায়ভাবে এক বিঘত জমি জবরদখল করবে, কিয়ামতের দিন তাকে সাত স্তর জমিনের বেড়ি পরিয়ে দেওয়া হবে। এরপর তিনি মিথ্যাবাদী হলে আরওয়ার জন্য বদদোয়া করেন। বর্ণনায় এসেছে, পরে সে অন্ধ হয় এবং কুয়ার মধ্যে পড়ে মারা যায়। এই হাদিস জমি দখল, মিথ্যা দাবি এবং অন্যের হক নেওয়ার ভয়াবহতা খুব স্পষ্ট করে। তবে শিক্ষা নেওয়ার সময় মূল কথায় থাকা দরকার: অন্যের জমি অন্যায়ভাবে নেওয়া কঠিন জবাবদিহির বিষয়।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • জমি নিয়ে মিথ্যা দাবি করা বড় অন্যায় হতে পারে।
  • অন্যের হক নেওয়ার বিষয়ে কিয়ামতের দিনের সতর্কতা এসেছে।
  • সাঈদ (রাঃ) রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم)-এর হাদিস শুনে জমি দখল থেকে নিজেকে দূরে রাখেন।
  • বিরোধের সময় সত্য ও ন্যায়ের পক্ষে থাকা জরুরি।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন