২৩/১৬. অধ্যায়ঃ
স্বর্ণের বিনিময়ে রৌপ্য বাকীতে বিক্রয় নিষিদ্ধ
সহিহ মুসলিম : ৩৯৬৪
সহিহ মুসলিমহাদিস নম্বর ৩৯৬৪
حَدَّثَنَا عُبَيْدُ اللَّهِ بْنُ مُعَاذٍ الْعَنْبَرِيُّ، حَدَّثَنَا أَبِي، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ حَبِيبٍ، أَنَّهُ سَمِعَ أَبَا الْمِنْهَالِ، يَقُولُ سَأَلْتُ الْبَرَاءَ بْنَ عَازِبٍ عَنِ الصَّرْفِ، فَقَالَ سَلْ زَيْدَ بْنَ أَرْقَمَ فَهُوَ أَعْلَمُ . فَسَأَلْتُ زَيْدًا فَقَالَ سَلِ الْبَرَاءَ فَإِنَّهُ أَعْلَمُ ثُمَّ قَالاَ نَهَى رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم عَنْ بَيْعِ الْوَرِقِ بِالذَّهَبِ دَيْنًا
‘উবাইদুল্লাহ ইবনু মু‘আয ‘আম্বারী (রহঃ) আবুল মিনহাল (রহঃ) হতে বর্ণিতঃ
আমি বারা ইবন আজিবকে সরফ সম্পর্কে জিজ্ঞেস করলাম। তিনি বললেন, জায়দ ইবন আরকামকে জিজ্ঞেস করো। কেননা তিনি অধিক বিজ্ঞ ব্যক্তি। এরপর উভয়ে বললেন, রাসূলুল্লাহ (ﷺ) স্বর্ণের বিনিময়ে রৌপ্য বাকিতে বিক্রি করতে নিষেধ করেছেন।
ইসলামী ফাউন্ডেশনঃ ৩৯২৭, ইসলামীক সেন্টারঃ ৩৯২৬
