২৩/১৫. অধ্যায়ঃ

স্বর্ণের বদলে রৌপ্য ও রৌপ্যের বদলে স্বর্ণ নগদ বেচাকেনা

ছয় পণ্যে সমান ও নগদ বিনিময়ের শিক্ষা

সহীহ মুসলিমহাদিস নম্বর ৩৯৫৩

حَدَّثَنَا عُبَيْدُ اللَّهِ بْنُ عُمَرَ الْقَوَارِيرِيُّ، حَدَّثَنَا حَمَّادُ بْنُ زَيْدٍ، عَنْ أَيُّوبَ، عَنْ أَبِي قِلاَبَةَ، قَالَ كُنْتُ بِالشَّامِ فِي حَلْقَةٍ فِيهَا مُسْلِمُ بْنُ يَسَارٍ فَجَاءَ أَبُو الأَشْعَثِ قَالَ قَالُوا أَبُو الأَشْعَثِ أَبُو الأَشْعَثِ ‏.‏ فَجَلَسَ فَقُلْتُ لَهُ حَدِّثْ أَخَانَا حَدِيثَ عُبَادَةَ بْنِ الصَّامِتِ ‏.‏ قَالَ نَعَمْ غَزَوْنَا غَزَاةً وَعَلَى النَّاسِ مُعَاوِيَةُ فَغَنِمْنَا غَنَائِمَ كَثِيرَةً فَكَانَ فِيمَا غَنِمْنَا آنِيَةٌ مِنْ فِضَّةٍ فَأَمَرَ مُعَاوِيَةُ رَجُلاً أَنْ يَبِيعَهَا فِي أَعْطِيَاتِ النَّاسِ فَتَسَارَعَ النَّاسُ فِي ذَلِكَ فَبَلَغَ عُبَادَةَ بْنَ الصَّامِتِ فَقَامَ فَقَالَ إِنِّي سَمِعْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم يَنْهَى عَنْ بَيْعِ الذَّهَبِ بِالذَّهَبِ وَالْفِضَّةِ بِالْفِضَّةِ وَالْبُرِّ بِالْبُرِّ وَالشَّعِيرِ بِالشَّعِيرِ وَالتَّمْرِ بِالتَّمْرِ وَالْمِلْحِ بِالْمِلْحِ إِلاَّ سَوَاءً بِسَوَاءٍ عَيْنًا بِعَيْنٍ فَمَنْ زَادَ أَوِ ازْدَادَ فَقَدْ أَرْبَى ‏.‏ فَرَدَّ النَّاسُ مَا أَخَذُوا فَبَلَغَ ذَلِكَ مُعَاوِيَةَ فَقَامَ خَطِيبًا فَقَالَ أَلاَ مَا بَالُ رِجَالٍ يَتَحَدَّثُونَ عَنْ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم أَحَادِيثَ قَدْ كُنَّا نَشْهَدُهُ وَنَصْحَبُهُ فَلَمْ نَسْمَعْهَا مِنْهُ ‏.‏ فَقَامَ عُبَادَةُ بْنُ الصَّامِتِ فَأَعَادَ الْقِصَّةَ ثُمَّ قَالَ لَنُحَدِّثَنَّ بِمَا سَمِعْنَا مِنْ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم وَإِنْ كَرِهَ مُعَاوِيَةُ - أَوْ قَالَ وَإِنْ رَغِمَ - مَا أُبَالِي أَنْ لاَ أَصْحَبَهُ فِي جُنْدِهِ لَيْلَةً سَوْدَاءَ ‏.‏ قَالَ حَمَّادٌ هَذَا أَوْ نَحْوَهُ‏.‏

আবু কিলাবাহ্ (রহঃ) হতে বর্ণিতঃ

আমি সিরিয়ায় এক মজলিসে উপস্থিত ছিলাম। তথায় মুসলিম ইবনু ইয়াসারও ছিলেন। এমন সময় আবু আশআস আসলেন। তাঁরা বলল, আবু আশআস, আমিও বললাম, আবু আশআস (এসেছেন)। অতঃপর তিনি বসলেন। আমি তাঁকে বললাম, আমাদের ভাইদের কাছে উবাদা ইবনু সামিত (রাঃ)-এর হাদিসটি শোনান। তিনি বললেন, আচ্ছা, আমরা একবার এক যুদ্ধে অবতীর্ণ হই। মুয়াবিয়া (রাঃ) ছিলেন সেনাপতি। প্রচুর পরিমাণ গনীমত আমাদের হাতে। আমাদের এ গনীমতের মধ্যে রুপার একটা পাত্রও ছিল। মুয়াবিয়া (রাঃ) সেটা লোকদের বেতন-ভাতার বিনিময়ে বিক্রি করার জন্যে একজনকে আদেশ দেন। লোকেরা সবাই এ ব্যাপারে আগ্রহ প্রকাশ করল। উবাদা ইবনু সামিত (রাঃ)-এর নিকট এ সংবাদ পৌঁছলে তিনি দাঁড়িয়ে যান এবং বলেন, আমি রাসূলুল্লাহ (ﷺ)-কে নিষেধ করতে শুনেছি- স্বর্ণের বিনিময়ে স্বর্ণ, রৌপ্যের বিনিময়ে রৌপ্য, গমের বিনিময়ে গম, যবের বিনিময়ে যব, খেজুরের বিনিময়ে খেজুর ও লবণের বিনিময়ে লবণ বিক্রি করতে, পরিমাণে সমান সমান ও নগদ নগদ ছাড়া। যে অতিরিক্ত দেবে বা অতিরিক্ত গ্রহণ করবে সে সুদের কাজ-কারবার করল।এরপর লোকজন যা কিছু নিয়েছিল তা ফেরত দিলো এবং মুয়াবিয়া (রাঃ)-এর নিকট এ সংবাদ পৌঁছে দিলো। তিনি ভাষণ দিতে দাঁড়িয়ে যান এবং বললেন, মানুষের একি অবস্থা, তারা রাসূলুল্লাহ (ﷺ) থেকে এমন বহু হাদিস বর্ণনা করেন যা আমরা তাঁর থেকে শুনিনি অথচ আমরা তাঁর নিকট উপস্থিত থাকতাম এবং তাঁরই নৈকট্য পেতাম।এরপর উবাদা (রাঃ) দাঁড়ালেন এবং বর্ণনার পুনরাবৃত্তি করে বললেন, আমরা রাসূলুল্লাহ (ﷺ) থেকে যা কিছু শুনেছি তা অবশ্যই বর্ণনা করব, যদিও মুয়াবিয়া (রাঃ) তা অপছন্দ করেন অথবা বলেছেন যে, যদিও মুয়াবিয়া এতে দুঃখিত হন। এতে আমার কিছু আসে যায় না, তাঁর বাহিনীতে এক কালো রাত্র না থাকি। হাম্মাদ (রহঃ) বলেন, তিনি এ কথাই বলেছেন কিংবা এর অনুরূপ কিছু।

ইসলামী ফাউন্ডেশনঃ ৩৯১৬, ইসলামীক সেন্টারঃ ৩৯১৫

সহীহ মুসলিম হাদিস ৩৯৫৩-এর সারসংক্ষেপ

এই হাদিসে উবাদা ইবনু সামিত (রাঃ) রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم)-এর একটি গুরুত্বপূর্ণ নিষেধাজ্ঞা বর্ণনা করেন। স্বর্ণের বদলে স্বর্ণ, রূপার বদলে রূপা, গমের বদলে গম, যবের বদলে যব, খেজুরের বদলে খেজুর এবং লবণের বদলে লবণ বিক্রি করতে হলে সমান সমান ও নগদ নগদ হতে হবে। যে বেশি দেবে বা বেশি নেবে, সে সুদের কাজ করল। হাদিসে আরও দেখা যায়, লোকেরা বিষয়টি জানার পর যা নিয়েছিল তা ফেরত দেয়। উবাদা (রাঃ) মানুষের অপছন্দ হলেও রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم) থেকে শোনা কথা বর্ণনা করার দৃঢ়তা দেখান। তাই এ হাদিস শুধু সুদী লেনদেন নয়, সত্য কথা বলার সাহসও শেখায়।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • ছয়টি পণ্যের একই জাতের বিনিময়ে সমতা ও নগদ শর্ত এসেছে।
  • বাড়তি দেওয়া বা নেওয়া সুদের কাজ হতে পারে।
  • ভুল লেনদেন জানার পর ফেরত দেওয়া একটি গুরুত্বপূর্ণ শিক্ষা।
  • রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم)-এর কথা জানলে তা স্পষ্টভাবে বলা উচিত।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন