২৩/৪. অধ্যায়ঃ
ঋণের কিছু অংশ ছেড়ে দেয়া মুস্তাহাব
সদয়তা না করার শপথ ও পুণ্যের পথে ফিরে আসা
সহীহ মুসলিম : ৩৮৭৫
সহীহ মুসলিমহাদিস নম্বর ৩৮৭৫
وَحَدَّثَنِي غَيْرُ، وَاحِدٍ، مِنْ أَصْحَابِنَا قَالُوا حَدَّثَنَا إِسْمَاعِيلُ بْنُ أَبِي أُوَيْسٍ، حَدَّثَنِي أَخِي، عَنْ سُلَيْمَانَ، - وَهُوَ ابْنُ بِلاَلٍ - عَنْ يَحْيَى بْنِ سَعِيدٍ، عَنْ أَبِي الرِّجَالِ، مُحَمَّدِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ أَنَّ أُمَّهُ، عَمْرَةَ بِنْتَ عَبْدِ الرَّحْمَنِ قَالَتْ سَمِعْتُ عَائِشَةَ، تَقُولُ سَمِعَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم صَوْتَ خُصُومٍ بِالْبَابِ عَالِيَةً أَصْوَاتُهُمَا وَإِذَا أَحَدُهُمَا يَسْتَوْضِعُ الآخَرَ وَيَسْتَرْفِقُهُ فِي شَىْءٍ وَهُوَ يَقُولُ وَاللَّهِ لاَ أَفْعَلُ . فَخَرَجَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم عَلَيْهِمَا فَقَالَ " أَيْنَ الْمُتَأَلِّي عَلَى اللَّهِ لاَ يَفْعَلُ الْمَعْرُوفَ " . قَالَ أَنَا يَا رَسُولَ اللَّهِ فَلَهُ أَىُّ ذَلِكَ أَحَبَّ .
‘আয়িশাহ্ (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ) একদা দরজার নিকটে দুই ব্যক্তির উচ্চ কণ্ঠে ঝগড়া শুনতে পান। তাদের একজন অন্যজনের নিকট কোন এক বিষয়ে অব্যাহতি দেয়ার ও সদয় হওয়ার আবেদন করছে। আর অপরজন বলছে যে, আল্লাহর শপথ! আমি তা করতে পারব না। এরপর রাসূলুল্লাহ (ﷺ) বের হয়ে তাদের দু’জনের কাছে গেলেন এবং বললেন, পুণ্যের কাজ না করার জন্যে আল্লাহর নামে শপথকারী কোথায়? একজন বলল, হে আল্লাহর রাসূল! আমি। এরপর তিনি বললেন, সে যেটি চায় করতে পারে।
ইসলামী ফাউন্ডেশনঃ ৩৮৩৯, ইসলামীক সেন্টারঃ ৩৮৩৮[১৭] ‘সে যেটি চায় করতে পারে’-এর অর্থ হলো সাওয়াবের কাজে কোন জোর নেই। তবে হাদীসের মর্মবাণী হলো, ভাল কাজ না করার শপথ অপছন্দনীয়, তবে কেউ এরূপ শপথ করে বসলে উত্তম হলো, শপথ (কসম) ভেঙ্গে ফেলা এবং কাফফারা আদায় করে দেয়া। (সহীহ মুসলিম- মুখতাসার শারহে, আল্লামা ওয়াহীদুজ্জামান, ৪ র্থ খণ্ড, ১৮৮ পৃঃ)
সহীহ মুসলিম হাদিস ৩৮৭৫-এর সারসংক্ষেপ
এই হাদিসে দরজার কাছে দুই ব্যক্তির উচ্চ কণ্ঠে ঝগড়ার কথা এসেছে। একজন অন্যজনের কাছে অব্যাহতি ও সদয়তা চাইছিল, আর অন্যজন শপথ করে বলছিল যে সে তা করবে না। রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم) বের হয়ে বললেন, পুণ্যের কাজ না করার জন্য আল্লাহর নামে শপথকারী কোথায়? তখন লোকটি নিজেকে পরিচয় দিল। এরপর সে বলল, অপর ব্যক্তি যা চায়, তা করতে পারে। এই হাদিসে সদয়তা, বিবাদে নরম আচরণ এবং ভালো কাজের পথে বাধা না হওয়ার শিক্ষা আছে। কখনো মানুষ রাগে বা জেদে এমন কথা বলে ফেলে, যা পুণ্যের কাজ থেকে দূরে নেয়। নবী (صلى الله عليه وسلم)-এর প্রশ্ন সেই ভুল অবস্থানকে নরমভাবে ঠিক করেছে। তাই ঝগড়ার সময় ক্ষমা, ছাড় এবং ভালো কাজের সুযোগ রাখা গুরুত্বপূর্ণ।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- রাগের সময়ে পুণ্যের কাজ না করার শপথ করা থেকে সতর্ক থাকতে হবে।
- বিবাদে সদয়তা ও ছাড় দেওয়ার মনোভাব ভালো।
- কেউ অব্যাহতি চাইলে তার অবস্থা বিবেচনা করা দরকার।
- ভালো কাজের পথে জেদকে বাধা বানানো উচিত নয়।
