২২/১৭. অধ্যায়ঃ
জমি বর্গা [১৪] দেয়া
হাদিস জানার পর জমি ইজারা ত্যাগ
সহিহ মুসলিম : ৩৮৩০
সহিহ মুসলিমহাদিস নম্বর ৩৮৩০
وَحَدَّثَنَا يَحْيَى بْنُ يَحْيَى، أَخْبَرَنَا يَزِيدُ بْنُ زُرَيْعٍ، عَنْ أَيُّوبَ، عَنْ نَافِعٍ، أَنَّ ابْنَ عُمَرَ، كَانَ يُكْرِي مَزَارِعَهُ عَلَى عَهْدِ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم وَفِي إِمَارَةِ أَبِي بَكْرٍ وَعُمَرَ وَعُثْمَانَ وَصَدْرًا مِنْ خِلاَفَةِ مُعَاوِيَةَ حَتَّى بَلَغَهُ فِي آخِرِ خِلاَفَةِ مُعَاوِيَةَ أَنَّ رَافِعَ بْنَ خَدِيجٍ يُحَدِّثُ فِيهَا بِنَهْىٍ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم فَدَخَلَ عَلَيْهِ وَأَنَا مَعَهُ فَسَأَلَهُ فَقَالَ كَانَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم يَنْهَى عَنْ كِرَاءِ الْمَزَارِعِ . فَتَرَكَهَا ابْنُ عُمَرَ بَعْدُ . وَكَانَ إِذَا سُئِلَ عَنْهَا بَعْدُ قَالَ زَعَمَ رَافِعُ بْنُ خَدِيجٍ أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم نَهَى عَنْهَا .
নাফি’ (রহঃ) হতে বর্ণিতঃ
ইবনু উমর (রাঃ) তাঁর জমি ইজারা দিতেন নবী (ﷺ)-এর যুগে এবং আবু বকর, উমর, উসমান ও মু’আবিয়া (রাঃ)-এর খিলাফত কালের প্রথম যুগ পর্যন্ত। এরপর মু’আবিয়া (রাঃ)-এর খিলাফতের শেষ দিকে তাঁর কাছে এ সংবাদ গেল যে, রাফি ইবনু খাদিজ (রাঃ) এ বিষয়ে নবী (ﷺ)-এর নিষেধমূলক হাদিস বর্ণনা করেছেন। ইবনু উমর (রাঃ) তাঁর নিকট উপস্থিত হলেন। আমিও তাঁর সাথে ছিলাম। এরপর তিনি তাঁর কাছে এ ব্যাপারে জানতে চাইলেন। তিনি বললেন, রাসূলুল্লাহ (ﷺ) জমি ইজারা দিতে নিষেধ করতেন। এরপরই ইবনু উমর (রাঃ) তা বাদ দেন। এরপর হতে যখন তাঁকে এ বিষয়ে জিজ্ঞেস করা হত, তিনি বলতেন- রাফি ইবনু খাদিজ (রাঃ) বলেছেন: রাসূলুল্লাহ (ﷺ) এ থেকে নিষেধ করেছেন।
ইসলামী ফাউন্ডেশনঃ ৩৭৯৪, ইসলামীক সেন্টারঃ ৩৭৯৪
সহিহ মুসলিম হাদিস ৩৮৩০-এর সারসংক্ষেপ
এই হাদিসে দেখা যায়, ইবনু উমর (রাঃ) দীর্ঘ সময় তাঁর জমি ইজারা দিতেন। নবী (صلى الله عليه وسلم)-এর যুগ, আবু বকর, উমর, উসমান এবং মু’আবিয়া (রাঃ)-এর খিলাফতের প্রথম দিক পর্যন্ত এ কাজ চলেছিল। পরে তাঁর কাছে খবর পৌঁছায় যে রাফি ইবনু খাদিজ (রাঃ) জমি ইজারা সম্পর্কে নবী (صلى الله عليه وسلم)-এর নিষেধ বর্ণনা করছেন। ইবনু উমর (রাঃ) নিজে তাঁর কাছে গিয়ে জিজ্ঞেস করেন। রাফি (রাঃ) বললেন, রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم) জমি ইজারা দিতে নিষেধ করতেন। এরপর ইবনু উমর (রাঃ) তা বাদ দেন। এখানে জমি ইজারা, যাচাই এবং হাদিস জানার পর আমল বদলানোর সুন্দর শিক্ষা আছে।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- নবী (صلى الله عليه وسلم)-এর নিষেধ জানা গেলে আগের অভ্যাসও পুনর্বিবেচনা করতে হয়।
- শোনা হাদিস যাচাই করতে সরাসরি বর্ণনাকারীর কাছে যাওয়া ভালো।
- দীর্ঘদিনের কাজ হলেও প্রমাণ জানার পর তা বদলানো যায়।
