২২/৮. অধ্যায়ঃ

ক্রয় করা জিনিস আপন আয়ত্বে নেয়ার পূর্বে বিক্রি করলে বাতিল হবে

রেশন কার্ড বিক্রি ও খাদ্য হস্তগতের শিক্ষা

সহীহ মুসলিমহাদিস নম্বর ৩৭৪১

حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ، أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ بْنُ الْحَارِثِ الْمَخْزُومِيُّ، حَدَّثَنَا الضَّحَّاكُ، بْنُ عُثْمَانَ عَنْ بُكَيْرِ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ الأَشَجِّ، عَنْ سُلَيْمَانَ بْنِ يَسَارٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ، أَنَّهُ قَالَ لِمَرْوَانَ أَحْلَلْتَ بَيْعَ الرِّبَا ‏.‏ فَقَالَ مَرْوَانُ مَا فَعَلْتُ ‏.‏ فَقَالَ أَبُو هُرَيْرَةَ أَحْلَلْتَ بَيْعَ الصِّكَاكِ وَقَدْ نَهَى رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم عَنْ بَيْعِ الطَّعَامِ حَتَّى يُسْتَوْفَى ‏.‏ قَالَ فَخَطَبَ مَرْوَانُ النَّاسَ فَنَهَى عَنْ بَيْعِهَا ‏.‏ قَالَ سُلَيْمَانُ فَنَظَرْتُ إِلَى حَرَسٍ يَأْخُذُونَهَا مِنْ أَيْدِي النَّاسِ ‏.‏

আবূ হুরাইরাহ (রাঃ) হতে বর্ণিতঃ

তিনি একদা মারওয়ানকে প্রশ্ন করেন, আপনি কি সুদি কেনাবেচা বৈধ করে দিয়েছেন? মারওয়ান বললেন, না, আমি তো তা করিনি। আবু হুরায়রা (রাঃ) পুনরায় জিজ্ঞেস করেন, আপনি কি রেশন কার্ড বিক্রি বৈধ করে দেননি? অথচ রাসূলুল্লাহ (ﷺ) খাদ্যদ্রব্য পুরোপুরি হস্তগত করার আগে বিক্রি করতে নিষেধ করেছেন। এরপর মারওয়ান এক বক্তৃতায় তা বিক্রি করতে লোকদের নিষেধ করে দেন। রাবী সুলাইমান (রহঃ) বলেন: আমি দেখলাম যে, মানুষের কাছ থেকে সরকারি কর্মচারীগণ রেশন কার্ড ফিরিয়ে নিচ্ছে।

ইসলামী ফাউন্ডেশনঃ ৩৭০৬, ইসলামীক সেন্টারঃ ৩৭০৬[১০] গভর্ণর কর্তৃক প্রদত্ত খাদ্যদ্রব্য ইত্যাদির রেশন কার্ড বিক্রি করে দেয়া অবৈধ। কারণ মালিক খাদ্যদ্রব্য উত্তেলন না করেই এবং তা নিজের করজায় না নিয়েই বিক্রি করে দিল। (সহীহ মুসলিম-শারহে নাবাবী, ২য় খন্ড, ৫-৬ পৃষ্ঠা)

সহীহ মুসলিম হাদিস ৩৭৪১-এর সারসংক্ষেপ

এই বর্ণনায় আবু হুরায়রা (রাঃ) মারওয়ানকে প্রশ্ন করেন, তিনি কি সুদি কেনাবেচা বৈধ করেছেন? মারওয়ান তা অস্বীকার করলে আবু হুরায়রা (রাঃ) রেশন কার্ড বিক্রির প্রসঙ্গ তোলেন। তিনি স্মরণ করিয়ে দেন, রাসূলুল্লাহ صلى الله عليه وسلم খাদ্যদ্রব্য পুরোপুরি হস্তগত করার আগে বিক্রি করতে নিষেধ করেছেন। এরপর মারওয়ান লোকদের সামনে বক্তৃতা করে তা বিক্রি করতে নিষেধ করেন। পরে সরকারি কর্মচারীদের মানুষের কাছ থেকে রেশন কার্ড ফিরিয়ে নিতে দেখা যায়। এই হাদিস খাদ্যদ্রব্য হস্তগত করার আগে কাগজ বা দাবির ভিত্তিতে বিক্রি করার ঝুঁকি দেখায়। ইসলামি লেনদেনে বাস্তব দখল ও পরিষ্কার মালিকানা খুব গুরুত্বপূর্ণ।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • খাদ্য হস্তগত করার আগে তার দাবিপত্র বিক্রি করা ঝুঁকিপূর্ণ লেনদেন।
  • আবু হুরায়রা (রাঃ) নবী صلى الله عليه وسلم-এর নিষেধাজ্ঞা মনে করিয়ে দিয়েছেন।
  • নেতৃত্বের দায়িত্ব হলো ভুল লেনদেন বন্ধে মানুষকে সতর্ক করা।
  • খাদ্যদ্রব্যের লেনদেনে বাস্তব দখলকে গুরুত্ব দেওয়া হয়েছে।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন