২১/৪. অধ্যায়ঃ

মুক্তদাসের জন্য তার মুক্তিদাতা ব্যতীত অন্য কাউকে ওয়ালার মালিক বানানো হারাম

মাদীনা হারাম, বিদআত ও মাওলা বদলের সতর্কতা

সহীহ মুসলিমহাদিস নম্বর ৩৬৮৬

وَحَدَّثَنَا أَبُو كُرَيْبٍ، حَدَّثَنَا أَبُو مُعَاوِيَةَ، حَدَّثَنَا الأَعْمَشُ، عَنْ إِبْرَاهِيمَ التَّيْمِيِّ، عَنْ أَبِيهِ، قَالَ خَطَبَنَا عَلِيُّ بْنُ أَبِي طَالِبٍ فَقَالَ مَنْ زَعَمَ أَنَّ عِنْدَنَا، شَيْئًا نَقْرَأُهُ إِلاَّ كِتَابَ اللَّهِ وَهَذِهِ الصَّحِيفَةَ - قَالَ وَصَحِيفَةٌ مُعَلَّقَةٌ فِي قِرَابِ سَيْفِهِ - فَقَدْ كَذَبَ ‏.‏ فِيهَا أَسْنَانُ الإِبِلِ وَأَشْيَاءُ مِنَ الْجِرَاحَاتِ وَفِيهَا قَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم ‏ "‏ الْمَدِينَةُ حَرَمٌ مَا بَيْنَ عَيْرٍ إِلَى ثَوْرٍ فَمَنْ أَحْدَثَ فِيهَا حَدَثًا أَوْ آوَى مُحْدِثًا فَعَلَيْهِ لَعْنَةُ اللَّهِ وَالْمَلاَئِكَةِ وَالنَّاسِ أَجْمَعِينَ لاَ يَقْبَلُ اللَّهُ مِنْهُ يَوْمَ الْقِيَامَةِ صَرْفًا وَلاَ عَدْلاً وَذِمَّةُ الْمُسْلِمِينَ وَاحِدَةٌ يَسْعَى بِهَا أَدْنَاهُمْ وَمَنِ ادَّعَى إِلَى غَيْرِ أَبِيهِ أَوِ انْتَمَى إِلَى غَيْرِ مَوَالِيهِ فَعَلَيْهِ لَعْنَةُ اللَّهِ وَالْمَلاَئِكَةِ وَالنَّاسِ أَجْمَعِينَ لاَ يَقْبَلُ اللَّهُ مِنْهُ يَوْمَ الْقِيَامَةِ صَرْفًا وَلاَ عَدْلاً ‏"‏ ‏.‏

ইব্রাহীম তাইমী (রাযিঃ) তাঁর পিতার সূত্র হতে বর্ণিতঃ

একবার আলী ইবনু আবু তালিব (রাঃ) আমাদের সামনে বক্তৃতা দিচ্ছিলেন। তিনি তাঁর বক্তৃতায় বলেন, যে ব্যক্তি মনে করে যে, এ পুস্তিকা ও আল্লাহর কিতাব ব্যতীত আমাদের কাছে এমন কিছু আছে যাকে আমরা অধ্যয়ন করি সে মিথ্যা বলছে। সে (বর্ণনাকারী) বললঃ সে সময় তাঁর [আলী (রাঃ)] তরবারির খাপের মধ্যে একখানা পুস্তক ঝুলানো ছিল। এ পুস্তিকায় উটের দাঁতের বিবরণ ছিল এবং যখমের দিয়াত (ক্ষতিপূরণ) সম্পর্কে বিধান ছিল।এতে আরও উল্লেখ ছিল যে, নবী (ﷺ) বলেছেনঃ মাদীনার আয়র থেকে 'সাওর' পর্বত পর্যন্ত এলাকা হারাম (সংরক্ষিত স্থান)। যে ব্যক্তি এ এলাকায় বিদআত করবে অথবা কোন বিদআতীকে আশ্রয় দিবে তার উপর আল্লাহর লানত, তাঁর ফেরেশতাদের ও সমগ্র মানব জাতির লানত বর্ষিত হবে। কেয়ামত দিবসে আল্লাহ তার কোন ফরজ কিংবা নফল কবুল করবেন না। সমস্ত মুসলিমের দায়িত্ব অভিন্ন। একজন সাধারণ মুসলিমও এ দায়িত্ব পালনে সচেষ্ট থাকবে। যে ব্যক্তি তার পিতাকে বাদ দিয়ে অন্য কাউকে পিতা বলে দাবী করবে অথবা যে ক্রীতদাস তার মনিবকে বাদ দিয়ে অন্য কাউকে মাওলা বানায় তার উপর আল্লাহর লানত, ফেরেশতা ও সমগ্র মানব জাতির লানত বর্ষিত হবে। কেয়ামত দিবসে আল্লাহ তার কোন ফরজ কিংবা নফল (ইবাদত) কবুল করবেন না।

ইসলামী ফাউন্ডেশনঃ ৩৬৫২, ইসলামীক সেন্টারঃ ৩৬৫২

সহীহ মুসলিম হাদিস ৩৬৮৬-এর সারসংক্ষেপ

এই হাদিসে আলী ইবনু আবু তালিব (রাঃ) বক্তৃতায় বলেন, আল্লাহর কিতাব ও তাঁর কাছে থাকা পুস্তিকা ছাড়া তাদের কাছে গোপনে পড়ার মতো আলাদা কিছু আছে—এমন ধারণা মিথ্যা। সেই পুস্তিকায় উটের দাঁত, যখমের দিয়াত এবং কিছু গুরুতর বিধান ছিল। নবী (صلى الله عليه وسلم) বলেছেন, মাদীনার আয়র থেকে সাওর পর্যন্ত এলাকা হারাম। সেখানে বিদআত করা বা বিদআতীকে আশ্রয় দিলে আল্লাহ, ফেরেশতা ও সব মানুষের লা‘নতের সতর্কতা এসেছে। আরও বলা হয়েছে, মুসলিমদের দায়িত্ব অভিন্ন। যে ব্যক্তি নিজের পিতাকে বাদ দিয়ে অন্যকে পিতা দাবি করে, বা যে ক্রীতদাস নিজের মনিব বাদ দিয়ে অন্যকে মাওলা বানায়—তার ব্যাপারেও কঠোর সতর্কতা এসেছে।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • মাদীনার নির্দিষ্ট এলাকা হারাম বা সংরক্ষিত হিসেবে বর্ণিত হয়েছে।
  • বিদআত করা বা বিদআতকারীকে আশ্রয় দেওয়ার ব্যাপারে কঠোর সতর্কতা এসেছে।
  • নিজ পিতা বাদ দিয়ে অন্যকে পিতা দাবি করা গুরুতর বিষয়।
  • মনিব বাদ দিয়ে অন্যকে মাওলা বানানোর ব্যাপারেও কঠোর সতর্কতা আছে।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন